...
...
Next Story

Deepika:‘গোটা প্রেগন্যান্সিতে আমি…’, এক বছরের মেয়ে কোলে গর্ভবতী! দুয়ার আবদার মেটাতে ডাক্তারের বারণ ভুলে কী করছেন দীপিকা?

দীপিকা পাড়ুকোন ইনস্টাগ্রামে তাঁর মাতৃত্বের যাত্রা নিয়ে নতুন আপটেড শেয়ার করেছেন। মেয়ের বয়স সবে ১ বছর ১০ মাস। এর মধ্যেই ফের মা হতে চলেছেন নায়িকা।

Published on: Aug 3, 2026, 12:30:26 IST
Advertisement

এক বছরের মেয়ে দুয়াকে নিয়ে সময় কাটানোর পাশাপাশি বর্তমানে জীবনের এক নতুন সুন্দর অধ্যায়ের মধ্য দিয়ে যাচ্ছেন বলিউড তারকা দীপিকা পাড়ুকোন। দ্বিতীয়বার মা হতে চলেছেন এই অভিনেত্রী। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি অত্যন্ত বাস্তব ও মজার রিল শেয়ার করেছেন দীপিকা, যার সঙ্গে রিলেট করতে পারবেন নতুন মায়েরা, যাঁরা ফের মাতৃত্বের স্বাদ উপভোগ করতে চলেছেন।

এক বছরের মেয়ে কোলে ফের প্রেগন্য়ান্ট! দুয়ার আবদার মেটাতে রিস্ক নিচ্ছেন দীপিকা
এক বছরের মেয়ে কোলে ফের প্রেগন্য়ান্ট! দুয়ার আবদার মেটাতে রিস্ক নিচ্ছেন দীপিকা

দুয়ার বয়স সবে ১ বছর ১০ মাস। এর মধ্যেই মাতৃত্বের স্বাদ উপভোগ করতে চলেছেন রণবীর ঘরণী। তবে প্রেগন্যান্সির শেষ ত্রৈমাসিক (Third Trimester) এসে যে শারীরিক ধকল ও কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে, তা নিয়ে এবার সোশ্যাল মিডিয়ায় আপডেট শেয়ার করলেন অভিনেত্রী।

গর্ভাবস্থায় মেয়ের আবদার ও মাতৃত্বের রিল

দীপিকার শেয়ার করা ভিডিওটিতে দেখা যায়, গর্ভাবস্থায় চিকিৎসকদের ভারী জিনিস তুলতে নিষেধ করা সত্ত্বেও কীভাবে এক গর্ভবতী দীপিকা ছোট্ট দুয়ার মিষ্টি আবদার ফেলতে না পেরে তাকে পরম আদরে কোলে তুলে নিচ্ছেন।

ভিডিওর ক্যাপশনে লেখা ছিল, ‘গর্ভাবস্থায় ২০ পাউন্ডের (প্রায় ৯ কেজি) বেশি ভারী কিছু তুলবেন না। আর এই পুরো গর্ভাবস্থায় আমি…’।

এর আগেও গর্ভাবস্থার বাস্তব জীবনের নানাবিধ মিষ্টি লড়াই নিয়ে রিল পোস্ট করেছিলেন দীপিকা। ঘুম ভেঙে মাঝরাতে বারবার বাথরুমে যাওয়ার শারীরিক কষ্টের একটি মজার ভিডিও শেয়ার করেছিলেন তিনি।

নাতনি দুয়াকে নিয়ে মুখ খুললেন দাদু প্রকাশ পাড়ুকোন

'দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস'-কে দেওয়া এক সাক্ষাৎকারে দীপিকার বাবা তথা প্রখ্যাত ব্যাডমিন্টন তারকা প্রকাশ পাড়ুকোন নাতনি দুয়া এবং দীপিকা-রণবীরের অভিভাবকত্ব নিয়ে খোলামেলা আলোচনা করেন। তিনি জানান, ‘দীপিকা এবং রণবীর দুজনেই খুব দায়িত্বশীল বাবা-মা। অবশ্যই দীপিকা অনেকটা বেশি দায়িত্ব সামলায়, তবে কাজের বাইরে থাকলে রণবীরও প্রচুর সাহায্য করে। এছাড়া আমাদের দুই পরিবারই সব সময় পাশে রয়েছে।’

Deepika Padukone shares a relatable reel.

তিনি আরও জানান, খুব ছোট থেকেই ভ্রমণের অভ্যাসের কারণে দুয়া খুব মিশুক প্রকৃতির একটি শিশু। যে কাউকেই দেখলেই সে হাসিমুখে 'হ্যালো' বলে। বাড়ির কাছের ক্যাম্প স্টেশনের দিক দিয়ে যাওয়া ট্রেন দেখতে এবং প্যাডেল (Padel) খেলার মাঠের দৃশ্য দেখতে খুবই পছন্দ করে ছোট্ট দুয়া।

২০২৪-এ দুয়ার জন্ম ও ২০২৬-এ দ্বিতীয় সন্তানের বার্তা

২০২৪ সালে দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংয়ের ঘরে প্রথম সন্তান দুয়ার জন্ম হয়। এরপর চলতি বছর (২০২৬) এপ্রিল মাসে মেয়ে দুয়ার হাতে পজিটিভ প্রেগন্যান্সি টেস্ট কিটের একটি মিষ্টি ছবি পোস্ট করে তাঁদের দ্বিতীয় সন্তান আগমনের সুখবর বিশ্ববাসীকে জানান এই তারকা দম্পতি।

উল্লেখ্য, ২০২৪ সালে সেপ্টেম্বরে দুয়ার জন্মের মাধ্যমে প্রথমবার মাতৃত্বের স্বাদ পেয়েছিলেন দীপিকা। দুয়া এক বছরে পা দিতেই ওঁর মিষ্টি কিছু ছবিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন তারকা দম্পতি। সিএনবিসি-টিভি১৮ (CNBC-TV18)-কে দেওয়া এক সাক্ষাৎকারে দীপিকা জানান, মাতৃত্ব তাঁকে অনেক বেশি ধৈর্যশীল করে তুলেছে এবং তাঁর চেনা ‘কমফোর্ট জোন’ থেকে বের করে একজন সামাজিক মানুষ হতে সাহায্য করেছে।

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe