গত ২৩শে সেপ্টেম্বর ৪৮ বছরে পা দিয়েছেন জাতীয় পুরস্কারজয়ী পরিচালক সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji)। ৪৮তম জন্মদিনের ঠিক পরপরই, বৃহস্পতিবার প্রকাশ্যে এল তাঁর বহুল প্রতীক্ষিত পুজো রিলিজ ছবি 'এম্পায়ার ভার্সেস শরৎচন্দ্র' (Empire Vs Sarat Chandra)-র নতুন গান ‘দিল কে দাগ’! আর এই মিউজিক লঞ্চের অনুষ্ঠানটিই রূপ নিল পরিচালকের এক জমকালো বিলম্বিত জন্মদিন উদযাপনে!

গানের লঞ্চে ছবিটির 'চন্দ্রমুখী' অবতারের নায়িকা কৌশানি মুখোপাধ্যায় (Koushani Mukherjee)-এর রূপ দেখে চোখ ফেরানো দায় হচ্ছিল উপস্থিত সকলের! লাল রঙের গর্জিয়াস আনারকলি, সঙ্গে নিখুঁত সাজে একেবারে রাজকীয় লুকে ধরা দেন তিনি।
কৌশানির বিশেষ চমক ও কেক কাটিং:
লঞ্চের মঞ্চে পরিচালক সৃজিতের ৪৮ বছরের জন্মদিন উপলক্ষে ছিল নায়িকা কৌশানির পক্ষ থেকে বিশেষ সারপ্রাইজ কেক! দুজনে মিলে আনন্দমুখর পরিবেশে কেক কাটেন এবং কৌশানী নিজের হাতে পরিচালককে কেক খাইয়ে শুভকামনা জানান।
শেয়ার করা ছবিতে দেখা যায়, নীল পোশাকে সৃজিত ও লাল আনারকলিতে কৌশানি শোভাবাজার রাজবাড়ির নাটমন্দিরের মেঝেতে বসে খোশমেজাজে জন্মদিনের এই উদযাপনে মেতে উঠেছেন। উপস্থিত ছিলেন অভিনেতা আবির চট্টোপাধ্যায়ও।
সৃজিতের নতুন শুরু
পরিচালক-চিত্রনাট্যকার সৃজিত মুখোপাধ্যায়কে তো সবাই চেনে। কিন্তু ‘রাজকাহিনি’ পরিচালকের বহু গুণ আজও অচেনা। সুরকার সৃজিতের ঝলক দর্শক আগেই পেয়েছে। তবে প্রথমবার কোনও ছবির গোটা অ্যালবাম কম্পোজ করেছেন পরিচালক নিজে। তাই নিঃসন্দেহে এই ছবি সৃজিতের কেরিয়ারের অন্যতম মাইলস্টোন। ‘দিল কে দাগ’ গানটি লিখেছেন সৃজিতের বন্ধু শ্রীজাত। আর গেয়েছেন শ্রেয়া ঘোষাল।
ছবিতে কৌশানিকে দেখা যাবে স্পেশ্যাল অ্যাপিয়ারেন্সে। পুজোয় ‘বহুরূপী- দ্য গোল্ডেন ডাকু’ নিয়ে হাজির হচ্ছেন নায়িকা। তবে সৃজিতের ডাকে 'এম্পায়ার ভার্সেস শরৎচন্দ্র'র এই বিশেষ ডান্স নাম্বারে দেখা মিলবে তাঁর। ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’ মূলত শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সাহিত্য, তাঁর সময়কাল এবং সেই সময়ের অস্থির সামাজিক ও রাজনৈতিক বাস্তবতাকে কেন্দ্র করে নির্মিত। সেই বৃহত্তর আখ্যানের মধ্যে কৌশানির চন্দ্রমুখী-র উপস্থিতি ছবিতে যোগ করবে এক বিশেষ সাহিত্যিক ও আবেগঘন মাত্রা।
{{/usCountry}}ছবিতে কৌশানিকে দেখা যাবে স্পেশ্যাল অ্যাপিয়ারেন্সে। পুজোয় ‘বহুরূপী- দ্য গোল্ডেন ডাকু’ নিয়ে হাজির হচ্ছেন নায়িকা। তবে সৃজিতের ডাকে 'এম্পায়ার ভার্সেস শরৎচন্দ্র'র এই বিশেষ ডান্স নাম্বারে দেখা মিলবে তাঁর। ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’ মূলত শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সাহিত্য, তাঁর সময়কাল এবং সেই সময়ের অস্থির সামাজিক ও রাজনৈতিক বাস্তবতাকে কেন্দ্র করে নির্মিত। সেই বৃহত্তর আখ্যানের মধ্যে কৌশানির চন্দ্রমুখী-র উপস্থিতি ছবিতে যোগ করবে এক বিশেষ সাহিত্যিক ও আবেগঘন মাত্রা।
{{/usCountry}}