...
...
Next Story

প্রকাশ্যে ‘দেশু ৭’-এর টিজার! দেব-শুভশ্রীর ছবির নাম কি বদলাচ্ছে, না এটাই থাকছে?

এল দেব ও শুভশ্রীর বহু প্রতিক্ষীত ছবি দেশু সাতের টিজার। সোমবার ফেসবুক লাইেভে আসেন দুই তারকা। সিনেমা নিয়ে, একে-অপরকে নিয়ে গল্পে মাতেন। সঙ্গে মুক্তি পেল ছবির টিজারও।

Published on: Aug 31, 2026, 12:38:45 IST
Advertisement

পুজোয় আসছে দেশু সাত। আপাতত দেব-শুভশ্রীর বড় পর্দায় ফেরা নিয়ে উত্তেজনা তুঙ্গে। ইতিমধ্যেই প্রিমিয়ারের ৭০০০ টিকিট বিক্রি হয়ে গিয়েছে। সেই ১৯ জানুয়ারি। অর্থাৎ ছবি মুক্তির ৯ মাস আগে। সোমবার ৩১ অগস্ট ফেসবুক লাইভে আসেন দেব ও শুভশ্রী। মন খোলা আড্ডা মারেন দুই তারকা। একইসঙ্গে মুক্তি পায় ছবির টিজার।

মুক্তি পেল দেশু সাতের টিজার।
মুক্তি পেল দেশু সাতের টিজার।

ঠিক ১২টা ১৭ মিনিটে সামনে এল দেশু সাতের টিজার। সবচেয়ে মজার ব্যাপার হল, এই ছবিতে দেবের চরিত্রের নামও ‘দেব’। আর দেব-শুভশ্রীর ব্যক্তিগত জীবনের সঙ্গে যেন মিলেমিশে গিয়েছে দেশু সাত সিনেমার চরিত্ররাও। দুটি ভালোবাসায় থাকা মানুষ, যারা বহুবছর আগে আলাদা হয়ে গিয়েছে। তবে পরিস্থিতি তাঁদের ফের এক করে দেয়। দেবকে টিজারে দেখা গিয়েছে ফুল অ্যাকশন অবতারে। সঙ্গে শুভশ্রী আর দেবের রোম্যান্সও অন্য মাত্রা পেয়েছে। লাদাখের ধূসর ব্যাকগ্রাউন্ডে দুই তারকা যেন আগুন ধরিয়েছেন।

টিজারের শুরুতে শুভশ্রীকে বলতে শোনা যাচ্ছে, ‘তুমি কে? আমি যে দেবকে চিনতাম তুমি তো সে নও’! এরপর দেব কখনো দু হাতে বন্দুক চালাচ্ছেন, কখনো আবার জ্বলন্ত বোতল থেকে ধরাচ্ছেন সিগারেট। আর অনির্বাণকে নিয়ে যত বলা হবে ততই যেন কম! যতবার টিজারে তাঁর উপস্থিতি, ততবারই চোখের পাতা ফেলা যাচ্ছে না।

সিনেমা মুক্তির নয় মাস আগেই গোল্ডেন টিকিট বিক্রি নিয়ে দেব বলেন, ‘২ ঘণ্টার মধ্যে ৭ হাজার টিকিট বিক্রি করেছি। তখনো না ছবির টাইটেল ঠিক ছিল, না গল্প। এখনো আমাদের কাছে অনুরোধ আসে আরও গোল্ডেন টিকিটের ব্যবস্থা করতে। আমরা নিজেরাও জানি না কেন দর্শকরা আমাদের এত ভালোবাসে। আমরা ভাগ্যের চক্রে আলাদা হয়ে গিয়েছি বলে ভালোবাসে। নাকি আমরা এমন কিছু ভালো কাজ করেছি তার জন্য সবাই ভালোবাসে। আমার এই পুরো সময়টায় একটাই ভয় ছিল, তাঁদের সেই ভরসা যেন নষ্ট না হয়।’

দেশু সাতে মুখ্য চরিত্রে দেখা যাবে দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে। এছাড়াও রয়েছেন অনির্বাণ ভট্টাচার্য, রজতাভ দত্ত, সুস্মিতা রায়, ইধিকা পাল, কাঞ্চন মল্লিক, অপরাজিতা আঢ্যরা।

টিজারেও কিন্তু ছবির টাইটেল দেশু সাত-ই রাখা হয়েছে। ফেসবুক লাইভে দেব এই প্রসঙ্গে বলেন, ‘যখন আমরা অ্যানাউন্স করেছিলাম সাবজেক্ট ছিল না। টাইটেল কী দেব। আমাদের এদিকে কিছু অ্যানাউন্স করতে হত। তখন আমাকে আমার টিম বলেছিল, তোমাদের জুটি দেশু-তো থাকবেই হ্যাশট্যাগে, সাত নম্বর ছবি যখন দেশু সেভেন করে দাও। এরপর আমাদের এডিটর একটা ভিডিয়ো বানায় দেশু সাতের। আমরা এখনও ওই লোগোটাই ফলো করছি। এখন দেশু সেভেন শব্দদা এমনভাবে ছড়িয়ে গিয়েছে, আমরা অনেক ভেবে দেখলাম যাই টাইটেল নিয়ে আসি এর উপর যেতে পারব না।’ এখন দেখার ছবি মুক্তির সময় কি অন্য নাম আসে, নাকি এই শিরোনামেই ১৬ অক্টোবর হলে আসেন দেব-শুভশ্রী।

 
ABOUT THE AUTHOR
Tulika Samadder

হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe