পুজোয় আসছে দেব ও শুভশ্রী জুটির ৭ নম্বর সিনেমা। দেশু ৭ নিয়ে ভক্তদের উন্মাদনা ইতিমধ্যেই তুঙ্গে। ত্রিপুরা দিয়ে ছবির প্রচার শুরু করেছিলেন দুই তারকা। শুক্রবারই তাঁরা কলকাতায় ফেরেন। আর এদিন রাতেই ‘দেশু ট্যুরে’ তাঁদের দেখা গেল শ্রীরামপুরে। আর এখানে শুধু দেব-শুভশ্রী নয়, হাজির হয়েছিলেন ইধিকা পাল, অনির্বাণ ভট্টাচার্যও।

ছবি নিয়ে কথা বলার পাশাপাশি ইধিকা ও শুভশ্রীর সঙ্গে পারফর্মও করতে দেখা যায় দেবকে। এছাড়াও একাধিক মিষ্টি মুহূর্ত ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। যেখানে শুভশ্রী ও ইধিকার কপালে থাকা কিছু মুছে দিতে দেখা যায় দেবকে। এমনকী, তোর শুধু তোর গানে পারফর্ম করার সময় সেই চেনা পরিচিত কেমিস্ট্রি ধরা পড়ল। দেব হাঁটু মুড়ে বসে চুমু খেলেন শুভশ্রীর হাতে। এমনকী, ইলিশ চন্দনা গানে যখন ইধিকার সঙ্গে নাচ করছিলেন, তখন হাত ধরে শুভশ্রীকেও মঞ্চের মাঝে টেনে আনতে দেখা যায় শুভশ্রীকে।
এদিন মিডিয়ার সামনে দেবকে বলতে শোনা যায়, ‘শুভশ্রী যদি দেশু ৭-এর এই টিমে থাকে, তাহলে আমার জেতার ৯৯% চান্স আছে। DeSu7-এ নায়িকা হিসেবে শুভশ্রীকে প্রথম পছন্দ করার কারণ এটাই’। প্রসঙ্গত, এই ছবি দিয়েই পরিচালক হিসেবে হাতেখড়ি হয়েছে দেবের। আশা করা যাচ্ছে, বক্স অফিসে একাধিক বাংলা ছবির রেকর্ড ভেঙে দেবে দেশু ৭।
{{/usCountry}}এদিন মিডিয়ার সামনে দেবকে বলতে শোনা যায়, ‘শুভশ্রী যদি দেশু ৭-এর এই টিমে থাকে, তাহলে আমার জেতার ৯৯% চান্স আছে। DeSu7-এ নায়িকা হিসেবে শুভশ্রীকে প্রথম পছন্দ করার কারণ এটাই’। প্রসঙ্গত, এই ছবি দিয়েই পরিচালক হিসেবে হাতেখড়ি হয়েছে দেবের। আশা করা যাচ্ছে, বক্স অফিসে একাধিক বাংলা ছবির রেকর্ড ভেঙে দেবে দেশু ৭।
{{/usCountry}}ইতিমধ্যেই ছবি ঘিরে উন্মাদনা তুঙ্গে। এমনকী সেই জানুয়ারি মাসেই বিক্রি হয়ে গিয়েছে দেশু ৭-এর গোল্ডেন টিকিট। দেব আর শুভশ্রী তাঁদের ভক্তদের কথা দিয়েছেন ছবি প্রথম দেখতে পারবেন গোল্ডেন টিকিটের অধিকারীরা
দেব দেশু ৭ নিয়ে কথা বলার সময় জানিয়েছেন, তৃণমূল সরকারের আমলে তাঁকে পুজোয় ছবি নিয়ে আসতে বাধা দেওয়া হয়েছিল। এমনকী, তিনি নিশ্চিত ছিলেন যে, যদি ফের তৃণমূল সরকার ক্ষমতায় আসে, তাহলে তাঁকে টলিউড থেকে ব্যানও করা হতে পারে। আর যখন তাঁকে পুজোয় ছবি আনায় বাধা দেওয়া হচ্ছিল, তখনই পৌঁছন শুভশ্রীর কাছে। দেবের এককথায় রাজি হয়ে যান শুভশ্রীও। এমনকী, সেই সময় না ঠিক হয়েছিল ছবির গল্প, না ঠিক হয়েছিল ছবির নাম। দেশু জুটির ৭ নম্বর ছবি হিসেবে দেশু ৭ বলা হয়। পরবর্তীতে এই নাম এতটাই জনপ্রিয় হয় যে, এটিকেই রাখার সিদ্ধান্ত নেওয়া হয় সিনেমার টাইটেল হিসেবে।