বহু অপেক্ষার অবসান! অবশেষে মুক্তি পেল দেশু সিনেমার ‘আমি তোর শুধু তোর’ গানটি। প্রথম ঝলকেই দেব-শুভশ্রী ভক্তরা বুঝেছিলেন সেই পুরনো রসায়ন ফিরতে চলেছে বড় পর্দায়। আর সেটাই হল। একেবারেই অনুরাগীদের আশাভঙ্গ করলেন না তাঁরা।

লাদাখে হয়েছে তোর শুধু তোর শুধু তোর গানের শ্যুট। তাই গানটির ব্যাকগ্রাউন্ড নিয়ে নতুন করে কিছু বলার নেই। কিন্তু দেব-শুভশ্রীর কেমিস্ট্রির কারণে চারপাশের পাহাড়, নদী কিছুতেই চোখ পড়ে না। শুধু দেশু আর দেশু…
রবিবার রাতেই দেব-শুভশ্রী যৌথ পোস্টে জানিয়েছিলেন, সোমসকালে সকলকে নিয়ে একসঙ্গে ঘুরতে যাবেন। আর কথা রাখলেন। ঘুরিয়ে আনলেন লাদাখ থেকে। দেশু জুটির মাখোমাখো রোম্যান্স তাঁদের পুরনো প্রেমের স্মৃতি ফিরিয়ে এনেছে। চুমু, আদর কী নেই তাতে! আর শুভশ্রীর হটনেস, তা তো নায়ক আগেই বলেছেন। তাঁর প্রাক্তন বান্ধবীকে নাকি এত সুন্দর আর হট আগে লাগেনি। আর দেব তো সুপার হ্যান্ডসাম।
দেশু ৭-এর তোর শুধু তোর গানটি গেয়েছেন দীপক তিওয়ারি। কোরিওগ্রাফি বাবা যাদবের। এই সিনেমা দিয়ে প্রথমবার বড় পর্দায় পরিচালক হিসেবে পা রাখতে চলেছেন দেব। ছবিতে দেব-শুভশ্রীর সঙ্গে আরও অভিনয় করেছেন অনির্বাণ ভট্টাচার্য, পার্থসারথি চক্রবর্তী, রজতাভ দত্ত, অপরাজিতা আঢ্য, কাঞ্চন মল্লিক, প্রিয়াঙ্কা সরকার।
{{/usCountry}}দেশু ৭-এর তোর শুধু তোর গানটি গেয়েছেন দীপক তিওয়ারি। কোরিওগ্রাফি বাবা যাদবের। এই সিনেমা দিয়ে প্রথমবার বড় পর্দায় পরিচালক হিসেবে পা রাখতে চলেছেন দেব। ছবিতে দেব-শুভশ্রীর সঙ্গে আরও অভিনয় করেছেন অনির্বাণ ভট্টাচার্য, পার্থসারথি চক্রবর্তী, রজতাভ দত্ত, অপরাজিতা আঢ্য, কাঞ্চন মল্লিক, প্রিয়াঙ্কা সরকার।
{{/usCountry}}এর আগে টিজার মুক্তির আগে দেব অকপটে নিজের নায়িকার প্রশংসা করে বলেছিলেন, এই এতগুলো বছর পর কাজ করতে গিয়ে দেখেছেন যে ইউভান-ইয়ালিনির মাম্মা এখন অনেক বেশি পরিণত। এমনকী দেব মনে করেন যে, তখন যদি (যখন প্রেম চলছিল দেব-শুভশ্রীর) এমন ম্যাচিওরিটি থাকত তাহলে ব্রেকআপই হত না।
এদিকে, গত বছর ডিসেম্বর মাসে প্রথমবার ছবির ঘোষণা করেছিলেন দেব ও শুভশ্রী। যদিও তখন ছবির নাম ও বিষয় কিছুই ঠিক করা হয়নি সেইমুহূর্তে। দেব-শুভশ্রী জুটির সপ্তম সিনেমা হিসেবে এটিকে সেই সময় ডাকা হয়েছিল ‘দেশু সাত’। পরবর্তীতে টিজার মুক্তির আগে দেব ইঙ্গিত দেন, যেহেতু ছবি নিয়ে এত হাইপ তৈরি হয়ে গিয়েছে, লোক দেশু সাত হিসেবেই এটিকে চিনতে শুরু করেছেন, তাই নতুন নাম রাখা নিয়ে একটু সন্দিহান সিনেমার টিম।