...
...
Next Story

শুভশ্রীর সাথে দূরত্বের গুঞ্জনে ছাই! দেশু৭ দেখতে হাজির নায়িকার বর! ‘রাজ না থাকলে এই ছবি হতো না’, বলছেন দেব

রাজের প্রশংসা করে শুভশ্রী জানান, ‘আজ কমার্শিয়াল ছবির যে চ্যালেঞ্জ আমরা নিচ্ছি, দেব বা আমাদের সূচনাটাই হয়েছিল রাজ চক্রবর্তীর হাত ধরে। ও সবসময় কমার্শিয়াল ছবির পাশে দাঁড়িয়েছে।’

Published on: Oct 28, 2026, 08:43:09 IST
Advertisement

দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের অনস্ক্রিন জুটির নতুন ছবি ‘দেশু৭’ নিয়ে মুক্তির আগে থেকেই দর্শকমহলে তুঙ্গে আগ্রহ। ছবির নাম ঘোষণার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় তাঁদের অতীত ও ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা বা ট্রোলিং শুরু হয়েছিল। অভিযোগ ছিল, ছবির প্রচারে অতীত সম্পর্ককে ‘ব্যবহার’ করছেন দেব। বক্স অফিসে রমরমিয়ে ব্যবসা করছে দেশু৭। এর মাঝেই সব নেগেটিভিটি ছাই করে মঙ্গলবার দক্ষিণ কলকাতার এক ঐতিহ্যবাহী সিঙ্গল স্ক্রিন থিয়েটারে আয়োজিত হলো ছবির স্পেশ্যাল স্ক্রিনিং। শুভশ্রীর সঙ্গে সম্পর্কের দূরত্বের গুঞ্জন উড়িয়ে সেখানে খোশমেজাজে উপস্থিত হলেন তাঁর স্বামী তথা প্রযোজক-পরিচালক রাজ চক্রবর্তী।

কোথায় দূরত্ব? দেশু৭ দেখতে হাজির শুভশ্রীর বর! ‘রাজ না থাকলে এই ছবি হতো না’: দেব
কোথায় দূরত্ব? দেশু৭ দেখতে হাজির শুভশ্রীর বর! ‘রাজ না থাকলে এই ছবি হতো না’: দেব

স্পেশ্যাল স্ক্রিনিংয়ে দেব ও শুভশ্রীকে দেখা যায় ম্যাচিং পোশাকে। রাজ একা হাজির হয়ে পুরো সিনেমা উপভোগ করেন। শো শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পেশাদারিত্ব, রাজের অবদান এবং ট্রোলিং নিয়ে নিজেদের মতামত প্রকাশ করেন দেব ও শুভশ্রী।

‘রাজ না থাকলে এই ছবি হতো না’: দেব

রাজের ভূমিকার প্রশংসা করে দেব জানান, ‘রাজ প্রথম দিন থেকেই এই ছবিটাকে সেলিব্রেট করেছে এবং সাপোর্ট করেছে। রাজ যদি সাপোর্ট না করত, তবে এই ছবিটা প্রথমাংশেই হতোই না।’ দেব আরও বলেন, ‘বাংলা ছবিতে মাস ও কমার্শিয়াল ঘরানায় রাজ চক্রবর্তী একটা বিশাল বড় ব্র্যান্ড। এই ধরনের সিনেমা বানাতে যে কতটা কষ্ট হয়, তা রাজের চেয়ে ভালো আর কেউ বুঝবে না। ও নিজে প্রেক্ষাগৃহে এসে ছবিটা দেখেছে, এটা আমাদের জন্য অনেক বড় বিষয়।’

রাজের প্রশংসা করে শুভশ্রী জানান, ‘আজ কমার্শিয়াল ছবির যে চ্যালেঞ্জ আমরা নিচ্ছি, দেব বা আমাদের সূচনাটাই হয়েছিল রাজ চক্রবর্তীর হাত ধরে। ও সবসময় কমার্শিয়াল ছবির পাশে দাঁড়িয়েছে।’

দেব ও শুভশ্রীর অতীত সম্পর্ক এবং ব্যক্তিগত জীবন নিয়ে ট্রোলিং ও কাঁটাছেড়ার বিষয়ে প্রশ্ন করা হলে শুভশ্রী সটান জানান, ‘এই সমস্ত নেগেটিভিটি নিয়ে আমাদের কোনো ফোকাসই নেই। তাই আলাদা করে ফোকাস মেইনটেন করার কোনো প্রশ্নই ওঠে না।’

শুভশ্রী ও দেব দুজনেই স্পষ্ট জানান যে, তাঁদের প্রফেশনাল বন্ডিং কাজের জায়গায় শতভাগ নিখুঁত। এছাড়া রাজকে নিয়ে শুভশ্রী বলেন, ‘আমাদের কমার্শিয়াল ছবির সফর শুরুই হয়েছিল রাজ চক্রবর্তীর হাত ধরে। প্রথমার্ধ ওর খুব ভালো লেগেছে, বাকিটা বাড়ি ফিরে কথা হবে।’

তারার মেলা স্পেশ্যাল স্ক্রিনিংয়ে:

এই বিশেষ প্রিমিয়ারে বসেছিল চাঁদের হাট। উপস্থিত ছিলেন কোয়েল মল্লিক-নিসপাল সিং, জুন মালিয়া, যশ দাসগুপ্ত-নুসরাত জাহান, অঙ্কুশ হাজরা-ঐন্দ্রিলা সেন, কাঞ্চন মল্লিক-শ্রীময়ী এবং অনির্বাণ ভট্টাচার্যের মতো তারকারা।

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks