দেব-শুভশ্রীকে চমকে দিতে পারলেই পুরস্কার! ভক্তদের জন্য এল কোন বড় সুযোগ?

২০২৫ সালে ধুমকেতু ছবিতে বহুবছর পর একসঙ্গে দেব শুভশ্রী অভিনয় করতে দেখা, যদিও ছবিটি ছিল ১০ বছরের পুরনো তাও ভক্তরা হয়েছিলেন নস্টালজিক। তবে এবার পুরনো সমস্ত বিবাদ ভুলে একসঙ্গে অভিনয় করেছেন দেব-শুভশ্রী। 

Published on: Sep 19, 2026, 13:30:19 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

২০২৫ সালে ‘ধুমকেতু’ ছবিতে বহুবছর পর একসঙ্গে দেব শুভশ্রী অভিনয় করতে দেখা, যদিও ছবিটি ছিল ১০ বছরের পুরনো তাও ভক্তরা হয়েছিলেন নস্টালজিক। তবে এবার পুরনো সমস্ত বিবাদ ভুলে একসঙ্গে অভিনয় করেছেন দেব-শুভশ্রী। তাই খুব স্বাভাবিকভাবেই ‘দেশু ৭’ যে সকলের কাছে একটি স্পেশাল ছবি হতে চলেছে তা বলাই বাহুল্য।

দেব-শুভশ্রীকে চমকে দিতে পারলেই পুরস্কার!
দেব-শুভশ্রীকে চমকে দিতে পারলেই পুরস্কার!

তবে শুধু ছবির গল্পে চমক থাকবে তা কিন্তু নয়, দুর্গাপুজোর আগে ভক্তদের জন্য একের পর এক চমকের ব্যবস্থা রেখেছেন তারকা জুটি। ইতিমধ্যেই টিজার দেখেই যেন মুগ্ধ হয়েছেন দর্শক মহল, এখনও তো বাকি, ট্রেলার এবং গোটা ছবি! কিন্তু তার মধ্যেই ভক্তদের জন্য এবার একটি বড় সুযোগ নিয়ে এলেন দেব-শুভশ্রী।

আরও পড়ুন: এই বছর কোনও নমিনেশন পেল না ‘বেলা’, ক্ষোভ উগরে দিলেন ভাস্বর

গত শুক্রবার অর্থাৎ ১৮ সেপ্টেম্বর দেবের প্রযোজনা সংস্থার তরফ থেকে একটি পোস্ট দেখে হৃদস্পন্দন যেন শতগুণ বেড়ে গিয়েছে, ভক্ত মহলের। এবার আর পর্দায় নয়, প্রিয় তারকাকে একেবারে কাছে পাওয়ার সুযোগ পেয়ে যাবেন ভক্তরা। তার জন্য মানতে হবে একটি শর্ত। যদিও তা খুব কঠিন শর্ত নয়, কিন্তু এই শর্ত মানতে পারলেই একেবারেই হাতে চাঁদ পেয়ে যাবেন তাঁরা।

কী সেই শর্ত?

দেব শুভশ্রীর ভালবাসা এবং বিচ্ছেদ, পুনরায় মিলন আবার বন্ধুত্ব এই সব কিছু নিয়ে সকলের মনে হাজার প্রশ্ন রয়েছে। কিছু কিছু সময় সেই প্রশ্ন কমেন্ট বক্সে ছুঁড়ে দেন নেট পাড়ার বাসিন্দারা। এবার সরাসরি সেই প্রশ্ন করা যাবে তারকা জুটিকে। তবে যেমন তেমন প্রশ্ন করলে হবে না, এমন প্রশ্ন করতে হবে যাতে প্রিয় তারকা চমকে যেতে পারেন। প্রশ্নের মধ্যে যদি চমক দেওয়ার ক্ষমতা থাকে তাহলে সেই ভক্ত পেয়ে যাবেন দেব- শুভশ্রীর ইন্টারভিউ নেওয়ার সুযোগ।

আরও পড়ুন: সৃজলার সঙ্গে কথা বলতেই রাজবীরের ওপর চটল নন্দিনী, ব্যাপক উত্তেজনা বিগ বসের ঘরে

দেবের প্রযোজনা সংস্থার তরফ থেকে এই পোস্ট দেখে ইতিমধ্যেই কমেন্ট বক্স ভরে গিয়েছে হাজার হাজার প্রশ্নে। যার বা যাদের প্রশ্ন সবথেকে পছন্দের হবে তারাই পেয়ে যাবেন প্রিয় তারকাদের কাজ থেকে দেখার এবং প্রশ্ন করার সুযোগ।