সৃজলার সঙ্গে কথা বলতেই রাজবীরের ওপর চটল নন্দিনী, ব্যাপক উত্তেজনা বিগ বসের ঘরে
যবে থেকে বিগ বস বাংলার ঘরে, রাজবীর এন্ট্রি নিয়েছে, তখন থেকেই রাজবীরকে ঘিরে একটা চাপা উত্তেজনা তৈরি হয়েছে সকলের মধ্যে। প্রথমে রাজবীর সৃজলার সঙ্গে কথা বলার চেষ্টা করে কিন্তু তেমন সুবিধে করতে না পারার ফলে নন্দিনীর সঙ্গে একটা ভালো সম্পর্ক তৈরি করে রাজবীর।
যবে থেকে বিগ বস বাংলার ঘরে, রাজবীর এন্ট্রি নিয়েছে, তখন থেকেই রাজবীরকে ঘিরে একটা চাপা উত্তেজনা তৈরি হয়েছে সকলের মধ্যে। প্রথমে রাজবীর সৃজলার সঙ্গে কথা বলার চেষ্টা করে কিন্তু তেমন সুবিধে করতে না পারার ফলে নন্দিনীর সঙ্গে একটা ভালো সম্পর্ক তৈরি করে রাজবীর।
সৃজলার সঙ্গে কথা বলতেই রাজবীরের ওপর চটল নন্দিনী
নন্দিনী আর রাজবীরের এই সম্পর্ক ঘিরে যখন বিগ বসের ঘরে কানাকানি চলছে তখন আবার রাজবীরের ওপর রেগে গেল নন্দিনী। যদিও এই প্রথমবার নয়, অন্য কারো সঙ্গে রাজবীর কথা বললেই নন্দিনী ভীষণভাবে রেগে যাচ্ছে। অন্যদিকে রাজবীর কিছুদিন আগেই তনুশ্রীকে বলে, সে এবার তনুশ্রীর সঙ্গে খেলতে চায়। সে চায় এমন কারও সঙ্গে খেলতে যে অনেক বেশি স্ট্রং।
কিন্তু অন্যের কাছে রাজবীর যাই বলুক না কেন রাতের অন্ধকারে নন্দিনীর সঙ্গে তার গোপন আলাপ কারও চোখ এড়ায় না। এই সবের মধ্যেই এবার সৃজলার সঙ্গে রাজবীরের হাসি-ঠাট্টা একেবারেই ভালো চোখে দেখে না নন্দিনী। সে সকলের সামনে রাজবীরকে বলে, কেন সে সৃজলার সঙ্গে কথা বলছিল?
নন্দিনী আর সৃজলার মধ্যে এই মুহূর্তে রাজবীরকে নিয়ে এক বিরাট বড় সমস্যা তৈরি হয়েছে। অন্যরাও এই সমস্যার কিছুটা আঁচ অবশ্যই পাচ্ছে। আগামী দিনে রাজবীর নন্দিনীর থেকে দূরে সরে যাবে নাকি নন্দিনীর জন্য বাকিদের থেকে দূরত্ব তৈরি করবে, সেটাই এখন দেখার।
তবে শুধু রাজবীর নয়, কিছুদিন আগে জীতু কমল বিগ বসের ঘরে এসেছে ওয়াইল্ড কার্ড এন্ট্রি হিসেবে। অন্যদের থেকে জীতু যে অনেক বেশি স্ট্রং প্রতিযোগী সেটা ইতিমধ্যেই বুঝে গিয়েছে রাজবীর। তাই সে নিজের খেলা নিজের মতো খেলার চেষ্টা করছে। এই সবকিছুর মধ্যে বিগবসের ঘরে যে ত্রিকোণ প্রেমের গল্প তৈরি হয়েছে তার ভবিষ্যৎ কি হবে, সেটা ধীরে ধীরে জানা যাবে আগামী দিনে।
Home/Entertainment/সৃজলার সঙ্গে কথা বলতেই রাজবীরের ওপর চটল নন্দিনী, ব্যাপক উত্তেজনা বিগ বসের ঘরে