সিনেমা হলে নয়, ডিজিটাল প্লাটফর্মে মুক্তি পাবে ‘মৃগয়া ১.৫’, কেন হল এই পরিবর্তন?
২০২৫ সালের মুক্তি পেয়েছিল মৃগয়া, যা বড় পর্দায় মুক্তি পাওয়ার পর রীতিমতো জনপ্রিয় হয়ে উঠেছিল দর্শকদের মধ্যে। সিনেমার গল্প থেকে শুরু করে প্রত্যেকটি চরিত্র যেন হয়ে উঠেছিল ভীষণ আইকনিক।
২০২৫ সালের মুক্তি পেয়েছিল ‘মৃগয়া’, যা বড় পর্দায় মুক্তি পাওয়ার পর রীতিমতো জনপ্রিয় হয়ে উঠেছিল দর্শকদের মধ্যে। সিনেমার গল্প থেকে শুরু করে প্রত্যেকটি চরিত্র যেন হয়ে উঠেছিল ভীষণ আইকনিক। এবার মুক্তি পেতে চলেছে অভিরূপ ঘোষ পরিচালিত ‘মৃগয়া ১.৫’। খুব স্বাভাবিকভাবে এবারেও বড় পর্দায় এই ছবিটিকে দেখার জন্য অপেক্ষা করেছিলেন সকলে। কিন্তু সম্প্রতি জানা দিয়েছে, ছবিটি দেখার জন্য আর সিনেমা হলে যেতে হবে না বরং বাড়িতে বসেই দেখা যাবে ‘মৃগয়া ১.৫’।
সিনেমা হলে নয়, ডিজিটাল প্লাটফর্মে মুক্তি পাবে ‘মৃগয়া ১.৫’
সূর্যের খবর অনুযায়ী, খুব শীঘ্রই জি ৫ বাংলায় মুক্তি পাবে এই ছবিটি। যেহেতু ডিজিটাল প্লাটফর্মে মুক্তি পাবে তাই এই ছবিটিকে একেবারে অন্যরকম ভাবে সাজিয়ে তুলেছে নির্মাতারা। কিন্তু হঠাৎ কেন বড় পর্দা থেকে সরে গিয়ে ডিজিটাল প্লাটফর্মকে মুক্তির জন্য বেছে নিলেন নির্মাতারা? জানা যায়নি এখনও।
প্রসঙ্গত, গত পর্বের মতো এই পর্বেও ঋত্বিক চক্রবর্তী অভিনয় করবেন পুলিশ অফিসারের ভূমিকায়। তবে এই বছর ঋত্বিকের সঙ্গে অভিনয় করবেন কৌশিক মুখোপাধ্যায়। এই বছর আর দেখতে পাওয়া যাবে না বিক্রম, অনির্বাণ অথবা রিজওয়ানকে। এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে অর্পণ ঘোষাল এবং মীর আফসার আলিকে।
এই ছবিটি শ্রেয়াংশী নামের এক মেয়ের চরিত্রকে ঘিরে শুরু হয়েছে যে নিজের বাড়িতেই ক্রমাগত নির্যাতিত হয়। এই চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অনন্যা ভট্টাচার্যকে। মৃগয়ার পরবর্তী গল্প যে এই গল্পটিকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে তা বলাই বাহুল্য।
নির্যাতিতাকে কে বা কারা নির্যাতন করত সেই তদন্ত করতে মাঠে নামে পুলিশ। তদন্ত করতে গিয়ে একের পর এক অনেক রহস্যের কিনারা করতে হয় তাদের। এই সব মিলিয়েই এগোতে থাকবে ‘মৃগয়া ১.৫’ - এর গল্প।
Home/Entertainment/সিনেমা হলে নয়, ডিজিটাল প্লাটফর্মে মুক্তি পাবে ‘মৃগয়া ১.৫’, কেন হল এই পরিবর্তন?