স্বাধীনতা দিবসের বিশেষ সকালে 'দেশু' প্রেমীদের জন্য এল এক দুর্দান্ত সারপ্রাইজ। প্রকাশ্যে এল দেব এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায় জুটির বহুল প্রতীক্ষিত ছবি 'দেশু ৭' (DeSu 7)-এর নতুন পোস্টার।

একসময় টলিউডের সবচেয়ে চর্চিত অফস্ক্রিন এবং অনস্ক্রিন জুটি দেব-শুভশ্রীর এই নতুন অবতার সোশাল মিডিয়ায় পোস্ট হওয়া মাত্রই এক নিমেষে ভাইরাল হয়ে গিয়েছে।
লাদাখের বুকে প্রেমে মোড়ানো পোস্টার
পাহাড়ি নৈসর্গিক ল্যান্ডস্কেপ, একটি ক্রুজার বাইক এবং তাতে দেব-শুভশ্রীর গাঢ় আলিঙ্গন—প্রকাশ্যে আসা পোস্টারে ভালোবাসার উত্তাপ স্পষ্ট। শুভশ্রীর বুকে মাথা রেখে জড়িয়ে ধরে আছেন দেব, আর শুভশ্রী আলতো করে আগলে রেখেছেন তাঁকে। এই রোম্যান্টিক মুহূর্ত দর্শকদের মনে করিয়ে দিচ্ছে তাঁদের পুরনো হিট সিনেমাগুলির স্মৃতি। সঙ্গে টলিপাড়ার সবচেয়ে চর্চিত অসম্পূর্ণ প্রেমের কাহিনি। শুভশ্রীর পরনে থাই স্লিট গাউন, লেদার জ্যাকেট আর জিনসে হ্যান্ডসাম দেব।
পোস্টারের সাথে বিশেষ ক্যাপশনে শুভশ্রী লিখেছেন, ‘যতই আসুক না বাধা, তোমায়-আমায় করা যাবে না আলাদা.., তাঁদের চোখে ভালোবাসা, শিরায় আগুন। রোম্যান্স আর অ্যাকশনের নতুন চ্যাপ্টারের জন্য তৈরি থাকুন’।
কিছুদিন আগেই লাদাঘে এই ছবির একটি গানের শ্যুটিং সেরেছেন দেব-শুভশ্রী। ফিরে এসে কলকাতা এয়ারপোর্টে তাঁদের ‘গুডবাই হাগ’ নিয়ে কমচর্চা হয়নি। পোস্টারেও প্রতিফলিত সেই রসায়ন। কমেন্ট বক্সে উপচে পড়ছে দেব-শুভশ্রী ভক্তদের ভালোবাসা। সঙ্গে রুক্মিণী আর রাজ চক্রবর্তীকে নিয়ে মজার কমেন্ট করতেও ছাড়ছেন না নেটিজেনরা। তবে অনেকেই আবার রাজ-রুক্মিণীর পেশাদারিত্বের তারিফ করে বলেছেন, ‘রাজ রুক্মিণী সহযোগিতা জন্য আজকে দেব শুভশ্রী নতুন ভাবে কাজ শুরু করতে পেরেছে’।
প্রসঙ্গত, দেব-শুভশ্রী জুটির ধূমকেতু গত বছর মুক্তি পেলেও এই ছবির শ্যুটিং হয়েছিল ২০১৫ সালে। অর্থাৎ প্রায় ১১ বছর পর একসঙ্গে কাজ করছেন প্রাক্তন প্রেমিক যুগল দেব-শুভশ্রী।
{{/usCountry}}প্রসঙ্গত, দেব-শুভশ্রী জুটির ধূমকেতু গত বছর মুক্তি পেলেও এই ছবির শ্যুটিং হয়েছিল ২০১৫ সালে। অর্থাৎ প্রায় ১১ বছর পর একসঙ্গে কাজ করছেন প্রাক্তন প্রেমিক যুগল দেব-শুভশ্রী।
{{/usCountry}}'দেশু ৭'-এর খুঁটিনাটি
ছবিটির নির্দেশনায় রয়েছেন দেব নিজেই। এই ছবির সঙ্গেই পরিচালক দেবের হাতেখড়ি হচ্ছে, এছাড়া এটি প্রযোজনা করছে 'দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স' (গুরুপদ অধিকারী ও দেব অধিকারী) এবং সহযোগী হিসেবে থাকছে 'এসএসআর সিনেমাস' (SSR Cinemas)। পুজো উপলক্ষে চলতি বছর ১৬ই অক্টোবর, ২০২৬-এ প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ছবিটি।
একসময়ের হিট অনস্ক্রিন ম্যাজিক ও রোম্যান্স আবারও বড় পর্দায় দেখতে ব্যাকুল ভক্তরা। দুর্গাপুজোর বক্স অফিসে 'দেশু ৭' যে দারুণ ঝড় তুলতে চলেছে, এই পোস্টার যেন তারই আভাস দিচ্ছে।