২০২৬ শুরু হওয়ার প্রথমেই দেব জানিয়ে দিয়েছিলেন তিনি একগুচ্ছ ছবি নিয়ে আসতে চলেছেন এই বছর। এই তালিকায় ছিল ‘দেশু ৭’, ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’ এবং ‘টনিক ২’। এই ছবির মধ্যে স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তি পাওয়ার কথা ছিল দেব অভিনীত ৫০ তম ছবি বাইক অ্যাম্বুলেন্স দাদা।

কিন্তু স্বাধীনতা দিবসের সময় জিৎ অভিনীত ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’ ছবিটি মুক্তি পাওয়ায় নিজের ছবির মুক্তির তারিখ পিছিয়ে দেন দেব। তিনি সর্বসমক্ষে জানান যে জিৎ অভিনীত ছবির জন্যই তিনি নিজের ছবির তারিখ পিছিয়ে দিলেন। গোটা ব্যাপারটা খুব ভালোভাবেই নিয়েছিলেন অভিনেতা।
আরও পড়ুন: পুজোয় চলে চুটিয়ে আড্ডা, কেন স্বামীর প্রাক্তনকে এতটা পছন্দ দেবলীনার?
তবে অভিনেতা জানিয়ে দিয়েছিলেন, যেহেতু ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’ ছবিটির মুক্তির তারিখ পিছিয়ে গেল তাই এই বছর আর ‘টনিক ২’ মুক্তি দেওয়া যাবে না। আগামী বছরের প্রথম দিকে মুক্তি পাবে এই ছবি। তবে ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’ ছবিটি মুক্তির তারিখ পিছিয়ে দেওয়া হলেও ছবি মুক্তির আগামী তারিখ নিয়ে কিছু বলেননি দেব। এবার অবশেষে এই ছবি মুক্তির তারিখ ঘোষণা করলেন স্বয়ং অভিনেতা নিজেই।
২১ নভেম্বর সন্ধ্যেবেলা ছবির একটি নতুন পোস্টার প্রকাশ্যে নিয়ে আসেন দেব যেখানে দেখতে পাওয়া যাচ্ছে তিনি বাইক করে মুমূর্ষু রোগীকে নিয়ে যাচ্ছেন। বাইকে বসে রয়েছেন একটি ছোট্ট শিশু এবং তার সঙ্গে একজন মা। ছবির ক্যাপশনে দেব লেখেন, ‘দু'চাকায় ভর দিয়ে হাজারো প্রাণ বাঁচানোর এক অসাধারণ লড়াই।’
{{/usCountry}}২১ নভেম্বর সন্ধ্যেবেলা ছবির একটি নতুন পোস্টার প্রকাশ্যে নিয়ে আসেন দেব যেখানে দেখতে পাওয়া যাচ্ছে তিনি বাইক করে মুমূর্ষু রোগীকে নিয়ে যাচ্ছেন। বাইকে বসে রয়েছেন একটি ছোট্ট শিশু এবং তার সঙ্গে একজন মা। ছবির ক্যাপশনে দেব লেখেন, ‘দু'চাকায় ভর দিয়ে হাজারো প্রাণ বাঁচানোর এক অসাধারণ লড়াই।’
{{/usCountry}}ছবির উপরে বড় বড় করে লেখা ২৪ ডিসেম্বর, প্রতিবছরের মতো এই বছরেও নিজের জন্মদিন উপলক্ষে এই ছবিটি তিনি উপহার দিতে চলেছেন দর্শকদের। ছবিতে দিয়ে ছাড়াও অভিনয় করবেন রুক্মিণী মৈত্র। বহুদিন পর রুক্মিনীর সঙ্গে আবার এই ছবিতে অভিনয় করবেন দেব। ছবিতে ধূসর চরিত্রে অভিনয় করবেন ইন্দ্রাশীষ রায়। অভিনয় করতে দেখা যাবে শুভাশিস মুখোপাধ্যায়কেও।
বাইক অ্যাম্বুলেন্স দাদা প্রসঙ্গে
ছবিটি পরিচালনা করছেন বিনয় মুদগিল। প্রযোজনায় দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার এবং নন্দী মুভিজ। ছবিটি নিবেদন করবেন প্রদীপ কুমার নন্দী, গুরুপদ অধিকারী এবং দেব অধিকারী।
আরও পড়ুন: অসুস্থতা কাটিয়ে আবার মঞ্চে অলকা, কার আমন্ত্রণে ফিরলেন তিনি?
করিমূল প্রসঙ্গে
জলপাইগুড়ির ছেলে করিমূল নিজের বাইককে বদলে ফেলেছিলেন আস্ত একটা অ্য়াম্বুল্যান্সে। হাজারও মানুষের জীবন বাঁচিয়েছেন করিমূল। তাঁর এই কর্মযজ্ঞকে সম্মান জানিয়ে ২০১৭ সালে ভারত সরকার করিমূলকে পদ্মশ্রী সম্মান দেয়। শোনা যায়, করিমূলের মা সময়মতো অ্য়াম্বুল্য়ান্স না পেয়ে মারা যান, তারপর থেকেই মানুষকে বাঁচানোর কর্মে ব্রতী হন তিনি। এবার করিমুলের সেই গল্প দেবের হাত ধরে উঠে আসবে বড় পর্দায়।