...
...
Next Story

মমতার কাছে অনির্বাণের উপর থেকে ব্যান সরানোর অনুরোধ দেবের! মুখ খুললেন ফেডারেশনের সভাপতি স্বরূপ

অনির্বাণ ভট্টাচার্যকে ব্যান সরিয়ে নেওয়ার দিকটা বিবেচনা করে দেখার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে অনুরোধ জানান অভিনেতা তথা তৃণমূল সাংসদ দেব। পাশাপাশি তিনি স্বরূপ বিশ্বাসের প্রসঙ্গও টানেন। এবার দেবের মন্তব্যে মুখ খুললেন স্বরূপ? যা বললেন তিনি।

Published on: Jan 16, 2026, 22:20:26 IST
Advertisement

গত বছরে টালিগঞ্জে ফেডারেশনের সঙ্গে বেশ কিছু অভিনেতা ও পরিচালকের সমস্যা তৈরি হয়েছিল। তার প্রভাবও যথেষ্ট পড়েছিল বাংলা ইন্ড্রাস্ট্রিতে। আর এই সব কিছুর মধ্যে অনির্বাণ ভট্টাচার্যকে দেবের ‘রঘু ডাকাত’-এর পর আর কোনও ছবিতে দেখা যায়নি। তিনি একটা সময় জানিয়েছিলেন তাঁর হাতে কোনও কাজ নেই। কেউ কিছু অফারও করেনি তাঁকে। এবার অনির্বাণের দিকটা বিবেচনা করে দেখার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে অনুরোধ জানান অভিনেতা তথা তৃণমূল সাংসদ দেব। পাশাপাশি তিনি স্বরূপ বিশ্বাসের প্রসঙ্গ টানেন। এবার দেবের মন্তব্যে মুখ খুললেন স্বরূপ?

মমতার কাছে অনির্বাণের উপর থেকে ব্যান সরানোর অনুরোধ দেবের! মুখ খুললেন স্বরূপ
মমতার কাছে অনির্বাণের উপর থেকে ব্যান সরানোর অনুরোধ দেবের! মুখ খুললেন স্বরূপ

স্বরূপ বিশ্বাস আজকালকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘দেব কী বলেছেন আমি জানি না। উনি ওঁর ব্যক্তিগত মন্তব্য করেছেন। আমরা আগে শুনি, তারপর মন্তব্য করব। অনির্বাণ কাজে ফিরবেন কি না, সেই নিয়ে কিছু বলতে হলে ফেডারেশন থেকে বলা হবে। তাই এই বিষয়ে কোনও মন্তব্য করব না।’

প্রসঙ্গত দেব কে বলতে শোনা গিয়েছিল, 'আমি অনুরোধ করব যদি ক্ষমা চাইতে হয় অনির্বাণকে তাহলে আমি ওঁর হয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি ক্ষমা চেয়ে বলছি যে, দয়া করে অনির্বাণকে কাজ করতে দিন। এমন একজন অভিনেতাকে বাংলার দরকার। বাংলায় ওঁর অনেক অবদান বাকি আছে। আমি অনুরোধ করব মমতা বন্দোপাধ্যায় দিদিকে ও অভিষেক বন্দোপাধ্যায়কে যাঁরা বাংলাকে এত দিন ধরে আগলে রেখেছেন, তাঁরা এই ব্যাপারটা একটু দেখুন। অরূপ বিশ্বাস ও স্বরূপ বিশ্বাসকে বলুন।'

টালিগঞ্জ স্টুডিও পাড়ার অঘোষিত সম্রাট, ফেডারেশন প্রধান স্বরূপ বিশ্বাস। শোনা যাচ্ছিল তাঁর ‘অলিখিত নিষেধাজ্ঞা’ উড়িয়ে দিয়ে অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যকে নিজের আসন্ন ছবিতে নিতে চলেছেন দেব। দীর্ঘ বিরতির পর এই ছবিতে দেবের বিপরীতে দেখা যাবে শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে (দেশু জুটি), আর সেখানেই নাকি খলনায়ক অনির্বাণ। এবার তা নিয়েও মুখ খোলেন দেব।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks