...
...
Next Story

বৃষ্টির দিনে সপরিবারে টাকিতে ছুটি কাটাচ্ছেন দেব, 'রুক্মিণী কই'? প্রশ্ন নেটপাড়ার

একদিকে দেশু ৭ এর প্রমোশন অন্যদিকে দাদাগিরি, সবমিলিয়ে বেজায় ব্যস্ত দেব। খুব স্বাভাবিকভাবেই তাই এখন পরিবারকে আর তেমনভাবে সময় দিতে পারছেন না তিনি। তাই ছুটির দিন পেয়েই সপরিবারে রওনা দিলেন টাকির উদ্দেশ্যে।

Published on: Sep 4, 2026, 16:12:23 IST
Advertisement

একদিকে ‘দেশু ৭’- এর প্রমোশন অন্যদিকে ‘দাদাগিরি’, সবমিলিয়ে বেজায় ব্যস্ত দেব। খুব স্বাভাবিকভাবেই তাই এখন পরিবারকে আর তেমনভাবে সময় দিতে পারছেন না তিনি। তাই ছুটির দিন পেয়েই সপরিবারে রওনা দিলেন টাকির উদ্দেশ্যে। বৃষ্টিস্নাত একটি গোটা দিন পরিবারের সঙ্গে কাটালেন অভিনেতা। সোশ্যাল মিডিয়ায় দিলেন সেই ছবি।

বৃষ্টির দিনে সপরিবারে টাকিতে ছুটি কাটাচ্ছেন দেব
বৃষ্টির দিনে সপরিবারে টাকিতে ছুটি কাটাচ্ছেন দেব

দেব পরপর দুটি ছবি পোস্ট করেছেন যেখানে একটিতে শুধু নিজের ছবি তিনি পোস্ট করেছেন। ছবিতে ছাতা মাথায় দিয়ে ইছামতি নদীর ধারে দাঁড়িয়ে থাকতে দেখা যায় অভিনেতাকে। নদীর ওপারে বাংলাদেশ। এবার থেকেই বাংলাদেশকে দেখার সেই সুযোগ একেবারেই হাতছাড়া করেননি দেব। ক্যাপশনেও লিখেছেন সেই কথাই।

আরও পড়ুন: ছেলের পৈতের কার্ড হাতে দিয়েও উত্তম কুমারকে মানা করেন আসতে, কেন এমন করেছিলেন ভাস্করের বাবা?

অন্য পোস্টে মা বাবা এবং বোনের সঙ্গে ছবি পোস্ট করেছেন দেব। সারাদিন বৃষ্টির মধ্যে নদীর ধারে ঘোরাফেরা এবং রিসোর্টে পরিবারের সঙ্গে সময় কাটানোর সেই সুন্দর মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন অভিনেতা। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি তাই.…’

কিন্তু যেখানে ফ্যামিলির কথা উঠে এল সেখানে কেন রুক্মিণী নেই এই প্রশ্ন উঠে এসেছে কমেন্ট বক্সে। দেবের ফ্যামিলি এই শব্দটি উল্লেখ করেই অনেকে প্রশ্ন করেছেন, রুক্মিণী ছাড়া ফ্যামিলি কি করে সম্পূর্ণ হয়? একজন লিখেছেন, ‘দাদা রুক্মিণী বৌদিকে অনেকদিন আপনার সঙ্গে দেখতে পাওয়া যাচ্ছে না। উনি কি রাগ করেছেন?’ অন্য একজন লিখেছেন, ‘শুধু বউ নেই ফ্যামিলিতে।’

তবে দেবের এই পোস্টের তলায় বেশিরভাগ কমেন্ট বক্সে বেশিরভাগ কমেন্ট করেছেন বাংলাদেশের মানুষ। ওপার বাংলার দর্শকরা দেবকে যে কতটা ভালোবাসেন সেটা কমেন্ট বক্স দেখলেই বোঝা যায়। দেবের এই পারফেক্ট ফ্যামিলি টাইম কাটানোর পোস্ট যে ইতিমধ্যে এই ভাইরালটা বলাই বাহুল্য।

আরও পড়ুন: 'অমিতাভের ছেলের চরিত্র এলেও ফিরিয়ে দেব', হঠাৎ কেন এমন কথা বললেন বিশ্বনাথ?

প্রসঙ্গত, কিছুদিন আগেই মুক্তি পেয়েছে দেব পরিচালিত এবং অভিনীত ছবি ‘দেশু ৭’ - এর অফিশিয়াল টিজার। বহু বছর পর এই ছবিতে আবার শুভশ্রীর সঙ্গে দেবকে অভিনয় করতে দেখার জন্য অপেক্ষা করে রয়েছেন সকলে। অন্যদিকে খুব সম্ভবত ডিসেম্বরে মুক্তি পাবে ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’। এই বছর মুক্তি পাবে না ‘টনিক ২’, তার জন্য ২০২৭ অব্দি অপেক্ষা করতে হবে সকলকে।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe