স্বাধীনতা দিবসের সপ্তাহে প্রেক্ষাগৃহে মুক্তির কথা ছিল বাইক অ্য়াম্বুলেন্স দাদা-র। তবে আচমকাই ছবি মুক্তি পিছিয়ে দেন দেব। তবে ভক্তদের ‘প্রাণ’ বলে কথা, হতাশ করলেন না! স্বাধীনতা দিবসের দিন বরং রাখলেন এক দুর্দান্ত সারপ্রাইজ।

দেব শুক্রবার একটি পোস্ট শেয়ার করলেন সোশ্যাল মিডিয়াতে। যা একটি সিনেমার অ্য়ানাউন্সমেন্ট পোস্টার। যেখানে লেখা রয়েছে, ‘This Independence Day A Hero Arrives’। কিন্তু কোন স্বাধীনতা সংগ্রামীর গল্প থাকবে তাঁ খোলসা করেননি। কিন্তু পোস্টারে থাকা একটি বাঘের মুখের প্রতীক দেখে মনে করা হচ্ছে আশুতোষ মুখোপাধ্যায়কে পর্দায় ফুটিয়ে তুলতে চলেছেন। আর এই পোস্টার শেয়ার করে ক্যাপশনে লেখা, ‘একজন বীর। এক অনন্য উত্তরাধিকার। নতুন করে আবিষ্কারের অপেক্ষায় থাকা এক গল্প। এই স্বাধীনতা দিবসে। চোখ রাখুন!’
আর দেবের এই পোস্টের তলায় একটি কমেন্টে লেখা, ‘পোস্টারটার ডিজাইন জাস্ট অসাধারণ! বাঘের ওই প্রতীকটা দেখে মনে হচ্ছে কোনো এক মহান বীরের গল্প আসতে চলেছে। অধীর আগ্রহে অপেক্ষা করছি ।’ আরেকটি কমেন্টে লেখা হয়, ‘বাংলার বাঘ আশুতোষ মুখার্জির জীবনী নিয়ে সিনেমাটা আসছে, তিনি একাধারে একজন মেধাবী বাঙালি ছেলে, গণিতবিদ , গবেষক, আইনজীবী, কলকাতা হাইকোর্টের বিচারপতি, কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ভারতীয় উচ্চশিক্ষার অন্যতম বড় সংস্কারক, আর শেষে ‘বাংলার বাঘ’। সবচেয়ে বড় কথা, তিনি শুধু নিজের জন্য বড় হননি—তিনি এমন একটা শিক্ষাব্যবস্থা তৈরি করার চেষ্টা করেছিলেন, যার মাধ্যমে তাঁর পরের প্রজন্মের ভারতীয়রা বিজ্ঞান, শিক্ষা ও গবেষণায় বিশ্বমানের জায়গায় পৌঁছাতে পারে।’
দেবের হাতে এখন বেশ অনেকগুলো সিনেমা। যার মধ্যে ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’-র কাজ প্রায় শেষ। এদিকে পুজোতে আসছে দেব ও শুভশ্রীর ‘দেশু সাত’। সঙ্গে রয়েছে তালিকায় ‘প্রজাপতি ৩’।
{{/usCountry}}দেবের হাতে এখন বেশ অনেকগুলো সিনেমা। যার মধ্যে ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’-র কাজ প্রায় শেষ। এদিকে পুজোতে আসছে দেব ও শুভশ্রীর ‘দেশু সাত’। সঙ্গে রয়েছে তালিকায় ‘প্রজাপতি ৩’।
{{/usCountry}}বহু বছর পর স্বাধীনতা দিবসের সপ্তাহে প্রেক্ষাগৃহে আসছেন না দেব। বরং তাঁর জায়গায় আসছেন জিৎ। দেব আচমকা কেন তাঁর ‘বাইক অ্য়াম্বুলেন্স দাদা’ পিছিয়ে দিলেন তা নিয়ে নানা মুনির নানা মত। একাংশের ধারণা সৌজন্যে বিশ্বাসী দেব জিৎ-কে জায়গা ছেড়ে দিতেই এমন সিদ্ধান্ত দেন। বক্স অফিস ক্ল্যাশ চাননি। আবার এটাও শোনা যাচ্ছে যে, পোস্ট প্রোডাকশনের কাজ শেষ হয়নি। তাড়াহুড়ো করে ছবি মুক্তি দিতে চাননি অভিনেতা। আবার আরেকাংশের ধারণা যে, রাজনৈতিক যে জটিলতা তৈরি হয়েছে, তৃণমূল ছেড়ে এনসিপি-তে যোগ দেওয়ায়, একাংশ তাঁর উপর বিরক্ত। তাই পরিস্থিতি স্বাভাবিক হওয়ার অপেক্ষা করছেন।