এবারও পুজোয় একগুচ্ছ ছবি মুক্তি পাচ্চে প্রেক্ষাগৃহে। তবে দর্শকদের হাইপ সবথেকে বেশি যে ছবি নিয়ে তা হল দেশু ৭। দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে বড় পর্দায় দেখার জন্য চলছে অধীরে অপেক্ষা। ইতিমধ্যেই ছবি প্রচারও শুরু। মঙ্গলবার দেব ও শুভশ্রী হাজির হয়েছিলেন ত্রিপুরায়। আগরতলা এয়ারপোর্টে দুই তারকাকে স্বাগত জানাতে ছিল উপচে পড়া ভিড়। আগরতলার চিলড্রেনস পার্কে 'DeSu 7' ছবির বিশেষ প্রমোশন ও লাইভ ইভেন্ট অনুষ্ঠিত হয়।

এদিনের অনুষ্ঠানে ককবরক ভাষাতেও কথা বলতে দেখা যায় শুভশ্রীকে। তবে এদিনের আকর্ষণ ছিল দেব-শুভশ্রীর রসায়ন। এমনকী, দেশু ৭-এর জনপ্রিয় গান ‘তোর শুধু তোর’-এও পারফর্ম করেন তাঁরা। এমনকী, পারফরমেন্সের মাঝে স্টেজেই শুভশ্রীর কপালে চুমু থেতে দেখা যায় দেবকে। আর সেই ভিডিয়ো এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
এক নেটিজেন লিখলেন, ‘হায় ভগবান! এরা ছবির জন্য আর কী কী করবে।’ আরেকটি কমেন্টে লেখা হয়, ‘রাজ বেচারা এসব দেখলে দুঃখে মরেই যাবে।’ অন্যজন লেখেন, ‘এরা জানে বাঙালি কী খায়। এরা সেটাই দিচ্ছে।’ চতুর্থ কমেন্টে লেখা, ‘দেব-শুভশ্রীর রসায়ন মানেই আগুন। উফফফ তোমরা কেন যে বিয়ে করলে না!’
সম্প্রতি কলকাতায় এক স্য়ালোঁর উদ্বোধনে এসে দেব দাবি করেছিলেন, তাঁকে আর শুভশ্রীকে নিয়ে যে ধরনের মন্তব্য পড়ছে, তাতে আজকাল নাকি প্রাক্তনের সঙ্গে কথা বলতেও ভয় পাচ্ছেন। দুজনে সব কিছু স্বাভাবিক করার চেষ্টা করলেও, তা হতে দিচ্ছে না আশেপাশের মানুষেরা। এমনকী, অভিনেতা দুঃখ করে বলেছিলেন যে, যেভাবে তাঁদের নিয়ে জলঘোলা হচ্ছে তাতে প্রোমোশন করতেও ভয় পাচ্ছেন।
দেশু ম্যাজিককে ফিরিয়ে এনেছিল ২০২৫ সালে মুক্তি পাওয়া ধূমকেতু। সেই সময় টলিপাড়ার অন্দরেই একটু কোনঠাসা ছিলেন দেব। এমনকী, ২০২৬ সালের পুজোতে তাঁকে ছবি আনতে দেওয়া হচ্ছে না, এমন অভিযোগও করেছিলেন। আর সেইসময়ই দেব পৌঁছন শুভশ্রীর কাছে। আর ডিসেম্বরেই ছবির ঘোষণা করে দেন। দেবের বিশ্বাস ছিল, তিনি আর শুভশ্রী বড় পর্দায় আসলে ম্যাজিক হবেই। শুভশ্রী যখন দেশু সাতের জন্য হ্যাঁ করেন, তখনও ছবির গল্প, নাম কিছুই ভাবা হয়নি। শুধু তাঁদের জুটির সপ্তম সিনেমা হিসেবে এটিকে দেশু ৭ হিসেবে উল্লেখ করা হয়। আর বর্তমানে এটাই ছবির নাম।
{{/usCountry}}দেশু ম্যাজিককে ফিরিয়ে এনেছিল ২০২৫ সালে মুক্তি পাওয়া ধূমকেতু। সেই সময় টলিপাড়ার অন্দরেই একটু কোনঠাসা ছিলেন দেব। এমনকী, ২০২৬ সালের পুজোতে তাঁকে ছবি আনতে দেওয়া হচ্ছে না, এমন অভিযোগও করেছিলেন। আর সেইসময়ই দেব পৌঁছন শুভশ্রীর কাছে। আর ডিসেম্বরেই ছবির ঘোষণা করে দেন। দেবের বিশ্বাস ছিল, তিনি আর শুভশ্রী বড় পর্দায় আসলে ম্যাজিক হবেই। শুভশ্রী যখন দেশু সাতের জন্য হ্যাঁ করেন, তখনও ছবির গল্প, নাম কিছুই ভাবা হয়নি। শুধু তাঁদের জুটির সপ্তম সিনেমা হিসেবে এটিকে দেশু ৭ হিসেবে উল্লেখ করা হয়। আর বর্তমানে এটাই ছবির নাম।
{{/usCountry}}দেশু ৭-এ দেব-শুভশ্রী ছাড়াও থাকছেন অনির্বাণ ভট্টাচার্য, রজতাভ দত্ত, অপরাজিতা আঢ্য, প্রিয়াঙ্কা সরকার, কাঞ্চন মল্লিক, লোকনাথ দে-র মতো তারকারা।