'সকলকে নিরাপদে রেখো মা...', চোরবাগানের ঘটনায় মর্মাহত দেব

প্রতিবছরের মতো এই বছরেও কলকাতা সেজে উঠেছিল আলোর সাজে। এই বছর দুর্গাপুজোয় একটি অতিরিক্ত দিন পাওয়ায় সেই আনন্দ যেন আরও কিছুটা বেড়েছে। কিন্তু সেই আনন্দ যে নিমেষের মধ্যে নিরানন্দের কারণ হয়ে দাঁড়াবে তা হয়তো কেউ স্বপ্নেও ভাবেনি। 

Published on: Oct 18, 2026, 15:37:14 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

প্রতিবছরের মতো এই বছরেও কলকাতা সেজে উঠেছিল আলোর সাজে। এই বছর দুর্গাপুজোয় একটি অতিরিক্ত দিন পাওয়ায় সেই আনন্দ যেন আরও কিছুটা বেড়েছে। কিন্তু সেই আনন্দ যে নিমেষের মধ্যে নিরানন্দের কারণ হয়ে দাঁড়াবে তা হয়তো কেউ স্বপ্নেও ভাবেনি। গতকাল রাতে চোর বাগান সার্বজনীন দুর্গা পুজোর মন্ডপে যে ভয়াবহ দুর্ঘটনা ঘটলো, তাতে মর্মাহত সকলে।

চোরবাগানের ঘটনায় মর্মাহত দেব
চোরবাগানের ঘটনায় মর্মাহত দেব

সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি, এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন সকলেই। কেউ নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন কেউ আবার প্রশাসনিক অব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন। ঠিক এই সময়ে মা দুর্গার কাছে প্রিয় কলকাতার জন্য বিশেষ প্রার্থনা করলেন অভিনেতা।

আরও পড়ুন: 'ছোটবেলার পূজো খুব একটা মিস করি না', স্মৃতির পাতা উল্টোতে গিয়ে বললেন রণজয়

গতকালের ঘটনা উল্লেখ করে দেব লেখেন, ‘চোরবাগান দুর্গাপূজা প্যান্ডেলের দুর্ভাগ্যজনক ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক এবং হৃদয়বিদারক। যে উৎসব লক্ষ লক্ষ মানুষের আনন্দের কারণ সেই উৎসে কখনোই এমন দুর্ঘটনা বা বিপর্যয়ের কারণ হওয়া উচিত নয়। এই মর্মান্তিক ঘটনায় যারা প্রিয়জনকে হারিয়েছেন তাদের প্রতি গভীর সমবেদনা রইল।’

দেব আরো লেখেন, 'আমি মা দুর্গার কাছে প্রার্থনা করি, তিনি যেন তাঁর সকল ভক্তকে রক্ষা করেন এবং আমাদের প্রিয় শহর, 'আমাদের আনন্দের শহর'-এর উপর কৃপাদৃষ্টি রাখেন। বাংলার এই বৃহত্তম উৎসব যেন আনন্দ, বিশ্বাস আর একতার উদযাপন হয়েই থাকে, এখানকার মানুষের জন্য কখনোই যেন দুঃস্বপ্নে পরিণত না হয়।'

আরও পড়ুন: 'ছোটবেলার পূজো খুব একটা মিস করি না', স্মৃতির পাতা উল্টোতে গিয়ে বললেন রণজয়

প্রসঙ্গত, চোর বাগানের ভয়াবহ দুর্ঘটনার পরিস্থিতি সামাল দিতে তৎপর হয়েছে প্রশাসন। দুর্ঘটনাগ্রস্থ এলাকায় জারি করা হয়েছে ১৬৩ ধারা। ইতিমধ্যেই পুজো বন্ধ করে দেওয়া হয়েছে। শুধু চোর বাজার নয়, কলকাতার আরও নামি উৎসব বন্ধ রাখা হয়েছে দর্শনার্থীদের সুরক্ষার কথা চিন্তা করে।

উল্লেখ্য, এই বছরের দুর্গাপুজো দেবের কাছে ভীষণ স্পেশাল কারণ এই বছর মুক্তি পেয়েছে দেব পরিচালিত প্রথম ছবি ‘দেশু ৭’। শুভশ্রীর বিপরীতে বহু বছর পর অভিনয় করলেন দেব। ছবিতে অনির্বাণ ভট্টাচার্যকেও একটি বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছে।