'ছোটবেলার পূজো খুব একটা মিস করি না', স্মৃতির পাতা উল্টোতে গিয়ে বললেন রণজয়
ছোটবেলায় দুর্গাপুজো মানেই বাবা-মায়ের সঙ্গে মণ্ডপে মন্ডপে ঘোরা আর রকমারি খাবারের বায়না করা। বড় হওয়ার সঙ্গে সঙ্গে দায়িত্বের ফাঁকে সেই আনন্দ কোথাও যেন হারিয়ে যায়। অনেকেই আছেন যারা ছোটবেলার পুজোকে ভীষণভাবে মিস করেন।
ছোটবেলায় দুর্গাপুজো মানেই বাবা-মায়ের সঙ্গে মণ্ডপে মন্ডপে ঘোরা আর রকমারি খাবারের বায়না করা। বড় হওয়ার সঙ্গে সঙ্গে দায়িত্বের ফাঁকে সেই আনন্দ কোথাও যেন হারিয়ে যায়। অনেকেই আছেন যারা ছোটবেলার পুজোকে ভীষণভাবে মিস করেন। কিন্তু রণজয় একদমই মিস করেন না ছোটবেলার সেই অন্যরকম দুর্গাপুজাকে।
স্মৃতির পাতা উল্টোতে গিয়ে বললেন রণজয়
সম্প্রতি এফএম গোল্ড কলকাতাকে দেওয়া সাক্ষাৎকারে রণজয় বলেন, ‘ছোটবেলায় বাবা-মা আমাদের সবাইকে সন্ধ্যেবেলা ঘুম পাড়িয়ে দিতেন, রাত হলে তারপর ঠাকুর দেখতে নিয়ে বের হতেন। তখন সকলে ধারণা ছিল যে রাত হলে, তেমন আর ভিড় হবে না। কিন্তু কয়েক বছর যাওয়ার পর বোঝা গেল যে এটা সবাই চিন্তা করে তাই সন্ধ্যা বেলা ভিড় হয় না আর রাতেই ভিড় হয়।’
অভিনেতা বলেন, ‘ছোটবেলায় হেঁটে হেঁটে ঠাকুর দেখার অভিজ্ঞতা আছে কিন্তু সেটাকে খুব একটা মিস করি না। প্রত্যেক সময়ে আলাদা আলাদা অভিজ্ঞতা হয়, কিন্তু এখন যেভাবে আমি ঠাকুর দেখি সেটাই যেন ছোটবেলা থেকে আমি চেয়েছিলাম। ফাঁকা লাইনে না দাঁড়িয়ে আলাদা ভাবে মায়ের প্রতিমা দর্শন করার মধ্যে একটা আলাদাই শান্তি আছে। আমি তো এমনটাই চেয়েছিলাম সারা জীবন। তাই এখনকার পুজো আমি বেশি এনজয় করি।’
প্রসঙ্গত, এই মুহূর্তে ‘প্রতিজ্ঞা’ ধারাবাহিক অভিনয় করছেন রণজয়। পেশাগত জীবনে তিনি যথেষ্ট সফল কিন্তু ব্যক্তিগত জীবন নিয়ে বেশ টালমাটাল অবস্থায় রয়েছেন অভিনেতা। যদিও ব্যক্তিগত পরিসরে যাতে কেউ ঢুকে না পড়ে তার জন্য যথেষ্ট চেষ্টা করেন অভিনেতা। অন্যদিকে শ্যামপতি এই বিষয় নিয়ে একেবারেই কথা বলতে নারাজ। সব মিলিয়ে বিয়ের পাঁচ মাসের মাথায় এই তারকা জুটির বৈবাহিক জীবন নিয়ে নানান জল্পনা কল্পনা চলছে, তবে উত্তর মেলেনি এখনও।
Home/Entertainment/'ছোটবেলার পূজো খুব একটা মিস করি না', স্মৃতির পাতা উল্টোতে গিয়ে বললেন রণজয়