দেব-শুভশ্রীর প্রেম ছিল এখনো টলিউডের অন্যতম জনপ্রিয় টপিক। তাঁদের একসঙ্গে কাটানো বিভিন্ন মুহূর্ত, তাঁদের করা সোশ্যাল মিডিয়া পোস্ট, এখনো ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। যদিও গঙ্গা দিয়ে বহু জল গড়িয়েছে। আলাদা হয়েছেন তাঁরা। দেবের জীবনে প্রবেশ ঘটেছে বান্ধবী রুক্মিণীর। আর শুভশ্রী গুছিয়ে সংসার করছেন রাজের সঙ্গে। তবে এসবের মাঝেই নতুন করে কাছাকাছি এসেছেন দেব-শুভশ্রী। কারণ মুক্তি পাচ্ছে তাঁদের জুটির সপ্তম সিনেমা দেশু ৭, এই মাসের ১৫ তারিখ।

দেশু ৭-এর শিলিগুড়ি প্রোমোশনের একটি ভিডিয়ো ভাইরাল সোশ্যাল মিডিয়াতে। যেখানে শুভশ্রীকে বলতে শোনা যাচ্ছে, ‘আমি কখনো ভাবিনি (পরিচালনা করা নিয়ে), তবে আমি এটাও বিশ্বাস করি যে কখনো বলতে নেই, আমি এটা করবই না! কারণ সেটাই হয়। তবে অবশ্যই আমি এটা বলতে চাই যে, দেবকে পরিচালক হতে দেখে আমি ভীষণই ইন্সপায়ারড। কখনো যদি এরকম সুযোগ হয়, ওর কাছে গিয়ে আমি সাজেশন নেব। জানতে চাইব, প্রথমবার যখন তুমি ডিরেক্ট করবে ভেবেছিলে, কী কী সাহস নিয়ে মাঠে নেমেছিলে।’
আর শুভশ্রীর এই কথার জবাবে দেব বলে ওঠেন, ‘তুমি ভুলে যাচ্ছ তোমার বাড়িতে একজন ডিরেক্টর আছে, আমার কাছে আসতে হবে না।’ এরপর রাজের প্রশংসায় দেব আরও বলেন, ‘একটা কথা না বললে অসমাপ্ত থেকে যাবে, ও হচ্ছে ওই স্কুলের প্রিন্সিপাল, যেই স্কুলের আমরা ছাত্র। রাজ চক্রবর্তী হচ্ছে একজন লেডেন্ড’। আর বরের এমন প্রশংসা শুনে আনন্দের সঙ্গে সম্মতি জানালেন শুভশ্রীও।
{{/usCountry}}আর শুভশ্রীর এই কথার জবাবে দেব বলে ওঠেন, ‘তুমি ভুলে যাচ্ছ তোমার বাড়িতে একজন ডিরেক্টর আছে, আমার কাছে আসতে হবে না।’ এরপর রাজের প্রশংসায় দেব আরও বলেন, ‘একটা কথা না বললে অসমাপ্ত থেকে যাবে, ও হচ্ছে ওই স্কুলের প্রিন্সিপাল, যেই স্কুলের আমরা ছাত্র। রাজ চক্রবর্তী হচ্ছে একজন লেডেন্ড’। আর বরের এমন প্রশংসা শুনে আনন্দের সঙ্গে সম্মতি জানালেন শুভশ্রীও।
{{/usCountry}}প্রসঙ্গত, দেব ও শুভশ্রীকে জুটি হিসেবে প্রথম দর্শকদের সামনে তুলে ধরেছিলেন রাজই। এরপর পরাণ যায় জ্বলিয়া রে, রোমিও, খোকাবাবু, খোকা ৪২০, ধূমকেতু-তে একসঙ্গে কাজ করেন তাঁরা। এখন মুক্তির অপেক্ষায় দেশু ৭।
দেশু ৭-এ দেব আর শুভশ্রীর সিনেমা করা নিয়ে নানা কটাক্ষও চলেছে। এবং যা বেশিরভাগই হয়েছে দেব-বান্ধবী রুক্মিণী ও শুভশ্রীর বর রাজকে লক্ষ করে। যেমন এই ভিডিয়োর কমেন্ট সেকশনেও এক নেটিজেন লিখলেন, ‘এটাকে বলে রাজ কাকুকে সান্ত্বনা দেওয়া’।
শোনা যায়, শুভশ্রী চেয়েছিলেন গুছিয়ে সংসার করতে। এদিকে দেব একদম রাজি ছিলেন না তখন বিয়েতে। ফলে ছাড়াছাড়ি। এর কয়েকবছর পর, শুভশ্রীর সেই স্বপ্নপূরণ করেন রাজ। অভিনেত্রী বিয়ের আগেও একাধিক সাক্ষাৎকারে বলেছিলেন তাঁর স্বপ্ন ‘ভালো মা’ হবেন। আর এখন তিনি ইউভান-ইয়ালিনির মাম্মা। কাজ, সংসার সবকিছু সামলে দুই সন্তানের বড় হয়ে ওঠায় কড়া নজর তাঁর। লেখাপড়া, খেলাধুলো, ঘুম, স্নান, খাওয়াদাওয়া দুই সন্তানের জন্য কড়া রুটিন বানিয়ে রেখেছেন। আর শত ব্যস্ততার মধ্যেও নিশ্চিত করেন, যাতে ছেলেমেয়েকে বড় করায়, কোনো অপূর্ণতা না থেকে যায়।