Dev-Subhashree: দেবের প্রোফাইলে শুভশ্রীর অভিমান! টিজার শেয়ার করে শুভেচ্ছাবার্তা জানালেন গোটা টিমকে

Dev-Subhashree: খুব শীঘ্রই বড় পর্দায় মুক্তি পাবে শুভশ্রী গঙ্গোপাধ্যায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং যীশু সেনগুপ্ত অভিনীত ‘অভিমান’। এবার ‘অভিমান’ শেয়ার করে শুভশ্রী সহ গোটা টিমকে শুভেচ্ছাবার্তা জানালেন অভিনেতা দেব।

Published on: May 20, 2026, 20:07:17 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Dev-Subhashree: খুব শীঘ্রই বড় পর্দায় মুক্তি পাবে শুভশ্রী গঙ্গোপাধ্যায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং যীশু সেনগুপ্ত অভিনীত ‘অভিমান’। গতকাল অর্থাৎ ১৯ মে সিনেমাটি টিজার মুক্তি পেয়েছে যা দেখে দর্শকরা মোটামুটি আন্দাজ করে ফেলেছেন ছবিটি সকলের মনে জায়গা করে নিতে পারবে। অনেকেই ছবির টিজার শেয়ার করেন, আগামী দিনের জন্য শুভেচ্ছাবার্তা জানান গোটা টিমকে। এবার ‘অভিমান’ ছবির টিজার শেয়ার করে শুভশ্রী সহ গোটা টিমকে শুভেচ্ছাবার্তা জানালেন অভিনেতা দেব।

দেবের প্রোফাইলে শুভশ্রীর অভিমান!
দেবের প্রোফাইলে শুভশ্রীর অভিমান!

কিছুদিনের মধ্যেই শুরু হয়ে যাবে দেব- শুভশ্রীর আগামী ছবির শ্যুটিং, যার প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। তবে তার আগে মুক্তি পাবে শুভশ্রীর ‘অভিমান’। প্রসেনজিৎ-শুভশ্রীর আসন্ন এই ছবির টিজার নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে দেব শুভশ্রী, প্রসেনজিৎ, যীশু এবং পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্তকে শুভেচ্ছা বার্তা জানান।

আরও পড়ুন: সোহমকে প্রাণনাশের হুমকি দিলেন প্রযোজক, কী নিয়ে শুরু বাক-বিতণ্ডা?

অভিমান প্রসঙ্গে

‘অভিমান’ ছবিটি যীশু সেনগুপ্ত এবং সৌরভ দাসের হোয়াই সো সিরিয়াস প্রযোজনা সংস্থার অধীনে তৈরি হওয়া প্রথম পূর্ণ দৈর্ঘ্যের ছবি হতে চলেছে। সিনেমাটি মুক্তি পাবে আগামী ১৯ জুন। মুক্তির ঠিক এক মাস আগে দর্শকদের সামনে নিয়ে আনা হল টিজার।

দেবের প্রোফাইলে শুভশ্রীর অভিমান!
দেবের প্রোফাইলে শুভশ্রীর অভিমান!

এই ছবিতে প্রসেনজিৎ অভিনীত চরিত্রের নাম ‘আকাশ চট্টোপাধ্যায়’। এই ছবিতে নায়ককে একজন গায়কের ভূমিকায় দেখা যাবে। যিশুর চরিত্রের নাম ‘ঋষি চট্টোপাধ্যায়’। আর শুভশ্রী অভিনীত চরিত্রের নাম ’শ্রী'। ছবিতে একটি ত্রিকোণ প্রেমের গল্প দেখতে পাবেন দর্শকরা।

আরও পড়ুন: বিয়ের আগেই নিচ্ছেন বাবা সবার ট্রেনিং! অঙ্কুশের কোলে বসে থাকা খুদের পরিচয় কী?

দেশু ৭ প্রসঙ্গে

দেব-শুভশ্রীর আগামী ছবি মুক্তি পাবে চলতি বছর দুর্গাপুজোয়। বহুদিন পর আবার এই জুটিকে বড় পর্দায় দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন দর্শক মহল। যদিও এই ছবিটির শিরোনাম এখনও ঠিক করা হয়নি। তবে এই ছবিতে দেব এবং শুভশ্রী ছাড়াও অভিনয় করবেন অনির্বাণ ভট্টাচার্য। যদিও তিনি ঠিক কোন চরিত্রে অভিনয় করবেন সেটা এখনও জানা সম্ভব হয়নি। সিনেমার প্রথম দিনের শো হাউজফুল। গোল্ডেন টিকিট ইতিমধ্যেই কিনে ফেলেছেন দর্শকরা, যেখানে উপহার স্বরূপ রয়েছে দেব- শুভশ্রীর অটোগ্রাফ।