Ankush Hazra: বিয়ের আগেই নিচ্ছেন বাবা সবার ট্রেনিং! অঙ্কুশের কোলে বসে থাকা খুদের পরিচয় কী?

Ankush Hazra: টলিউডের যে অভিনেতা- অভিনেত্রীরা এখনও অবিবাহিত এবং যাদের বিয়ের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন দর্শক মহল তাদের মধ্যে একজন হলেন অঙ্কুশ হাজরা। দীর্ঘদিন ঐন্দ্রিলা সেনের সঙ্গে সম্পর্কে রয়েছেন তিনি কিন্তু বিয়ে নিয়ে এখনও কোনও কথা বলেননি এই তারকা জুটি।

Published on: May 20, 2026, 19:30:41 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Ankush Hazra: টলিউডের যে অভিনেতা- অভিনেত্রীরা এখনও অবিবাহিত এবং যাদের বিয়ের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন দর্শকমহল, তাদের মধ্যে একজন হলেন অঙ্কুশ হাজরা। দীর্ঘদিন ঐন্দ্রিলা সেনের সঙ্গে সম্পর্কে রয়েছেন তিনি, কিন্তু বিয়ে নিয়ে এখনও কোনও কথা বলেননি এই তারকা জুটি।

বিয়ের আগেই নিচ্ছেন ‘বাবা’ হওয়ার ট্রেনিং!
বিয়ের আগেই নিচ্ছেন ‘বাবা’ হওয়ার ট্রেনিং!

তবে সংসার না করলেও এখন থেকেই বাবা হওয়ার ট্রেনিং নিয়ে নিচ্ছেন অঙ্কুশ। সুপটু হাতে সামলাচ্ছেন একটি ছোট্ট মেয়ের দায়িত্ব। সোশ্যাল মিডিয়ায় সেই ছোট্ট একরত্তির ছবিও তিনি পোস্ট করেছেন সম্প্রতি। ছবিগুলি পোস্ট করে তিনি লিখেছেন, ‘বাবা হওয়ার ট্রেনিং শুনেছি আগে মামা হয়ে নিতে হয়। শুভ প্রথম জন্মদিন আমার সোনা বুড়ি।’

আরও পড়ুন: লাগাতার তিনবার! কানের মঞ্চে ঋতুপর্ণার ছবি দিয়ে হ্যাটট্রিক করলেন ইন্দিরা

অঙ্কুশের শেয়ার করা ছবিতে দেখতে পাওয়া যাচ্ছে, অঙ্কুশ একটি সাদা রঙের শার্ট পরে রয়েছেন। অভিনেতার কোলে গোলাপি জামা পড়ে বসে রয়েছে যে পরী, সে আর কেউ নয় অঙ্কুশের বোনের মেয়ে। অভিনেতার আদরের ভাগ্নি। তাই ভাগ্নির দায়িত্ব নিতে গিয়ে বাবা হওয়ার বেশ ভালই যে ট্রেনিং নিয়ে ফেলছেন তিনি তা বলাই বাহুল্য।

প্রসঙ্গত, গত বছর অর্থাৎ ২০২৫ সালে ভাইফোঁটার দিনে আদরের ভাগ্নির মুখে ভাত তুলে দিয়েছেন অঙ্কুশ। বিশেষ দিনে শুধুমাত্র দাদার দায়িত্ব নয়, পালন করেছিলেন মামার দায়িত্বও। সেই ছবিগুলি পোস্ট করে তিনি লিখেছিলেন, মামা থেকে দাদা। বোনঝির মুখে ভাত থেকে বোনদের আশীর্বাদ। সব দায়িত্ব পালন করা আমি।

আরও পড়ুন: বাংলা ছাড়িয়ে এবার হিন্দি সিরিজের দুনিয়ায় পদার্পণ সপ্তাশ্ব, দেখা যাবে কাদের?

গতবছর ‘রক্তবীজ’ ছবিতে মুনির আলম চরিত্রে অসাধারণ অভিনয় করে সকলকে তাক লাগিয়ে দিয়েছিলেন অঙ্কুশ। আবিরের বিপরীতে খলনায়কের চরিত্রে অভিনয় করে এক কথায় সমালোচকদের প্রশংসাও কুড়িয়েছিলেন অভিনেতা। এরপরেই মুক্তি পায় অংকুশের ‘নারী চরিত্র বেজায় জটিল’ ছবিটি। যদিও সেটি বক্স অফিসে তেমন সাফল্য অর্জন করতে পারেনি।