...
...
Next Story

তিনি দেবদাস হলে পারো, চন্দ্রমুখী কে? দাদাগিরিতে শুভশ্রী-রুক্মিণীর নাম নিলেন দেব

সম্প্রতি দাদাগিরিতে মৌপিয়া নন্দী দেবকে প্রশ্ন করেন, দেব যদি দেবদাস হন, তাহলে পারো আর চন্দ্রমুখী কে? যাতে নিজের দুই ভালোবাসা শুভশ্রী আর রুক্মিণীর নাম নেন অভিনেতা।

Published on: Sep 12, 2026, 17:01:12 IST
Advertisement

কদিন আগেই দেবের দাদাগিরিতে এসেছিলেন রাজনীতির জগতের মানুষেরা। এবার দেবের শো-র অতিথি তারকারা। ব্রাত্য বসু, ঋত্বিক চক্রবর্তীদের সঙ্গে এদিন মঞ্চে উপস্থিত ছিলেন সাংবাদিক মৌপিয়া চক্রবর্তী। আর সেখানেই মৌপিয়ার গুগলিতে কাত হন দেব।

দেব দেবদাস হলে পারো, চন্দ্রমুখী কে?
দেব দেবদাস হলে পারো, চন্দ্রমুখী কে?

মৌপিয়া জানতে চান, দেব যদি দেবদাস হয়, তাহলে পারো কে হবে, আর চন্দ্রমুখী কে? তবে জবাব নিয়ে তৈরিই ছিলেন অভিনেতা। বলে বসেন, আমি যদি দেবদাস হয়, তবে রুক্মিণী আর শুভশ্রীকেই কাস্ট করব। যদিও কে পারো, আর কে চন্দ্রমুখী হবে, সেই বিষয়ে আলোকপাত করলেন না তিনি।

আর এই প্রোমো-তে এক নেটিজেন মন্তব্য করেছেন, ‘এখানে শুভশ্রী হচ্ছে পারো/পার্বতী তার প্রথম লাভ। তারপর বিয়ে হয়ে যায় রাজের সাথে। রুক্মিণী হচ্ছে চন্দ্রমুখী যে সব কষ্ট সহ্য করেও দেবকে আগলে রাখে আর জীবন সম্পূর্ণ বদলে যায়। পারফেক্ট কাস্টিং।’ আরেকজন আবার মন্তব্য করেন, ‘এরা যা শুরু করেছে ওদিকে রাগ করে রাজ চক্রবর্তী আর রুক্মিনী প্রেম করে না বসে!!’ আরেকটি কমেন্টে লেকা হয়, ‘হ্যাঁ তলারও খাবো, আর গাছেরেও খাবো’

আসলে দেব যাতেই হাত দেন, তা-ই থাকে চর্চায়। অন্তত প্রোমোশনের দিক থেকে তিনি খুব সহজেই পেতে পারেন ১০০-তে ১০০০। দেশু ৭ নিয়ে উন্মাদনা সেই ছবি মুক্তি পাওয়ার আগে থেকেই। তারই মাঝে সোশ্যাল মিডিয়ায় মাঝেসাঝে বোমা ফাটান নায়ক-নায়িকা। কখনো দেবের কোলে বসে থাকতে দেখা যায় শুভশ্রীকে। আবার কখনো অভিনেতা অবলীলায় বলে বসে, শুভশ্রী নাকি এখন আগের থেকে (যখন তাঁর সঙ্গে সম্পর্ক ছিল) অনেক বেশি ম্য়াচিওর। আর সেই সময় যদি এই ম্যাচিওরটিটা থাকত, তাঁদের বিচ্ছেদই হত না।

এমনকী, দেবের মতে রাজ-পত্নী নাকি দেশু ৭ ছবিতে সবচেয়ে সুন্দরী আর হট লাগছে। যা আগে কখনো লাগেনি। আর এসব কথা এতটাই ভাইরাল হয়েছে যে, নেটপাড়ায় রটে গিয়েছে শুভশ্রী-রাজের মধ্যে নাকি তুমুল সমস্যা চলছে। এমনকী, ছাদও আলাদা হয়ে গিয়েছে।

দেশু ৭-এর কথা বলতে গেলে, ১২ বছর পর দেব-শুভশ্রীর কাজ। বিচ্ছেদের পরপরই তাঁরা ধূমকেতু-র শ্যুট করেছিলেন, যার মুক্তি লম্বা সময় আটকে থাকার পর, ২০২৫ সালে প্রেক্ষাগৃহে আসে। আর সেখান থেকেই পুরনো বন্ধুত্বে রং লাগে। গত বছরের ডিসেম্বর মাসেই দেশু ৭ ছবির ঘোষণা হয়ে যায়। প্রথমে ঠিক ছিল যেহেতু এটা দেব-শুভশ্রী জুটির সপ্তম কাজ, তাই আপাতত দেশু ৭ নাম নিয়েই প্রচার হবে। কিন্তু পরবর্তীতে তা এতটাই চর্চায় চলে আসে যে, ছবির নামও দেশু ৭ রাখারই সিদ্ধান্ত নিয়ে ফেলেন তাঁরা। পুজোতে প্রেক্ষাগৃহে আসছে ছবিখানা।

 
ABOUT THE AUTHOR
Tulika Samadder

হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks