আপাতত দেশু জ্বরে কাঁপছে গোটা বাংলা। একসময়ের অনস্ক্রিন আর অফস্ক্রিনের হিট জুটি ছিলেন দেব ও শুভশ্রী। তাঁদের প্রেমে পড়া থেকে শুরু করে প্রেম ভাঙা, সবই চোখে জল এনে দিয়েছিল তাঁদের ভক্তদের। তাই দুজনকে ফের কাছাকাছি আসতে দেখে রীতিমতো উত্তেজনায় টগবগিয়ে ফুটছে সকলে।

দেব-শুভশ্রীও যদি কোনো খামতি রাখেননি নিজেদের পুরনো প্রেমকে কাজে লাগিয়ে ছবির পালে হাওা লাগাতে। যেমন ছবির ট্রেলার লঞ্চে মঞ্চে দাঁড়িয়ে দেবকে অকপটে বলতে শোনা যায়, ‘আমার পরে যদি শুভশ্রীকে কারও সঙ্গে ভালো লাগে তাহলে সেটা জিৎ। অবশ্যই আমার পরে, সরি জিৎদা আই লাভ ইউ টু’। আর দেবের মুখে এমন কথা শুনে রীতিমতো ব্লাশ করতে থাকেন শুভশ্রী।
যদিও নিজেদের প্রেমের সেই দিনগুলো ‘দেশু ৭’ মুক্তির আগে যতই চর্চায় আসুক, ব্যক্তিগত জীবনে অনেকখানিই এগিয়ে গিয়েছেন দুই তারকা। দেব যেমন শুভশ্রীর সঙ্গে বিচ্ছেদের পর প্রেমে পড়েছেন রুক্মিণী মৈত্রের। প্রায় ১০ বছরেরও বেশি সময় ধরে আছেন সম্পর্কে। দেবের বহু সিনেমার নায়িকাও হয়েছেন রুক্মিণী। অন্য দিকে, দেবের সঙ্গে বিচ্ছেদের পর শুভশ্রীর জীবনে আসেন রাজ। তাঁরা বিয়ে করেন ২০১৮ সালে। আর বর্তমানে দুই সন্তানের বাবা-মা।
দেশু ৭ মুক্তির আগে এমন খবরও রটে যে, দেবের সঙ্গে ঘনিষ্ঠতার কারণে নাকি ভাঙতে বসেছে শুভশ্রীর সংসার। যদিও সেই জল্পনায় জল ঢাললেন রাজ নিজেই। ছেলে ইউভানের ষষ্ঠ জন্মদিনে শুভশ্রীকে শুভেচ্ছা জানিয়েছিলেন মাতৃত্বের জন্মদিনের। এমনকী, ক্যাপশনে লিখেছিলেন তাঁদের গোটা সংসারকে যিনি বেঁধে-আগলে রেখেছে, তিনি তাঁর সন্তানদের মা, অর্থাৎ দেশু ৭-এর নায়িকা।
এদিকে, দেশু ৭-এর ফার্স্ট ডে ফার্স্ট শো-এর পরেই দেব ঘোষণা করে দিয়েছেন, এরপর তিনি সিনেমা আনবেন জিতের সঙ্গে। এমনকী কমিটমেন্টও দিয়ে দিয়েছেন। আর একদম বিগ বাজেটে ধামাকা নিয়ে আসবে সেই সিনেমা। টলিপাড়ার দুই সুপারস্টার একসঙ্গে আসবেন যখন, ধামাকা তো হবেই। আপাতত টলিপাড়ার খবর, সবহ ঠিক থাকলে হয়তো ২০২৭-এর পুজোতেই আসতে পারেন দেব ও জিৎ একসঙ্গে সিলভার স্ক্রিনে।
{{/usCountry}}এদিকে, দেশু ৭-এর ফার্স্ট ডে ফার্স্ট শো-এর পরেই দেব ঘোষণা করে দিয়েছেন, এরপর তিনি সিনেমা আনবেন জিতের সঙ্গে। এমনকী কমিটমেন্টও দিয়ে দিয়েছেন। আর একদম বিগ বাজেটে ধামাকা নিয়ে আসবে সেই সিনেমা। টলিপাড়ার দুই সুপারস্টার একসঙ্গে আসবেন যখন, ধামাকা তো হবেই। আপাতত টলিপাড়ার খবর, সবহ ঠিক থাকলে হয়তো ২০২৭-এর পুজোতেই আসতে পারেন দেব ও জিৎ একসঙ্গে সিলভার স্ক্রিনে।
{{/usCountry}}