...
...
Next Story

ঝাঁকড়া চুলে দেব, মোহময়ী শুভশ্রী, ট্রেন্ড থেকে বাদ গেলেন না এই তারকা জুটিও

কথাতেই আছে, পুরনো দিনের সবকিছুই একসময় ঘুরে ঘুরে আবার ফিরে আসবে। পুরনো দিনের জামা কাপড় হোক অথবা ফ্যাশন, সবকিছুই আবার নতুন রূপে নতুন ভাবে মানুষের কাছে ধরা দিচ্ছে। কিন্তু এবার কৃত্রিম বুদ্ধিমত্তার দ্বারা গোটা পৃথিবী যেন এক লহমায় চলে গিয়েছে পুরনো দুনিয়ায়।

Published on: Sep 11, 2026, 21:57:18 IST
Advertisement

লোকমুখে একটা কথা একাধিকবার শুনতে পাওয়া যায়, পুরনো দিনের সবকিছুই একসময় ঘুরে ঘুরে আবার ফিরে আসবে। পুরনো দিনের জামা কাপড় হোক অথবা ফ্যাশন, সবকিছুই আবার নতুন রূপে নতুন ভাবে মানুষের কাছে ধরা দিচ্ছে। কিন্তু এবার কৃত্রিম বুদ্ধিমত্তার দ্বারা গোটা পৃথিবী যেন এক লহমায় চলে গিয়েছে পুরনো দুনিয়ায়।

ট্রেন্ড থেকে বাদ গেলেন না এই তারকা জুটিও
ট্রেন্ড থেকে বাদ গেলেন না এই তারকা জুটিও

মুঠোফোনের এক ক্লিকে নিজেদের ছবিকে ইচ্ছেমতো সাজিয়ে তোলা যাচ্ছে। ৮০ দশকের সেই আইকনিক রূপে নিজেকে রাঙিয়ে তুলছেন সকলে। সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি, এখন ট্রেন্ডে ভেসেছেন সকলেই। এবার সেই রূপে ধরা দিয়ে দর্শকদের আরো একবার নস্টালজিক করে তুললেন দেব-শুবশ্রী।

তবে এই ছবি দেব বা শুভশ্রী কেউ পোস্ট করেননি বরং পোস্ট করা হয়েছে দেবের প্রযোজনা সংস্থার তরফ থেকে। বিগত কিছু মাস ধরে দেব এবং শুভশ্রী যে যে ছবি পোস্ট করেছেন তার মধ্যে কিছু কিছু ছবি নিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার দ্বারা এই ছবিগুলি তৈরি করা হয়েছে। তারকা জুটির এই ছবি দেখে নেট পাড়ার বাসিন্দাদের একটাই মত, পুরনো চাল ভাতে বাড়ে।

আগামী দুর্গাপুজোয় মুক্তি পেতে চলেছে দেব শুভশ্রীর নতুন এই ছবি। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ছবির টিজার এবং একটি গান। ছবির টিজার যেন বারবার মনে করিয়ে দেয় তারকা জুটির ভেঙ্গে যাওয়া সেই ভালোবাসার কথা। অনির্বাণের লুক চমকে দিয়েছে সকলকে। সিনেমার প্রথম গানও রেকর্ড গড়েছে, কয়েক ঘণ্টার মধ্যেই লক্ষাধিক মানুষের কাছে পৌঁছে গিয়েছে এই গান।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks