...
...
Next Story

DeSu7 Update: ব্যান অতীত! অনির্বাণের নিদের্শক দেব, শুরু দেশু ৭-এর শ্যুটিং, শুভশ্রীর দেখা মিলল?

DeSu7 Update: দীর্ঘ টালবাহানা এবং বিতর্কের অবসান ঘটিয়ে অবশেষে অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য-কে নিয়ে শুরু হলো দেবের প্রথম পরিচালিত ছবি ‘দেশু ৭’ (DeSu 7)-এর শুটিং।

Published on: May 14, 2026, 23:13:51 IST
Advertisement

টলিউডে দীর্ঘকাল ধরে চলে আসা ‘ব্যান’ কালচার কি তবে শেষের পথে? দেব-অনির্বাণ রসায়ন অন্তত সেই ইঙ্গিতই দিচ্ছে। গত কয়েক সপ্তাহে টলিউডের হাল-হাকিকত বদলে গেছে। রাজ্যে পালাবদলের পর টলিউডে বিশ্বাস ব্রাদার্সের ‘দাদাগিরি’র দিন শেষ। এর মাঝেই রাজনীতি থেকে দূরত্ব তৈরির কথা নিজের মুখে বলেছেন দেব। অবশেষে নিজের পছন্দের জায়গা, শ্যুটিং ফ্লোরে ফিরলেন তারকা। এবার নতুন ভূমিকায়।

ব্যান অতীত! অনির্বাণের নিদের্শক দেব, শুরু দেশু ৭-এর শ্যুটিং, শুভশ্রীর দেখা মিলল?
ব্যান অতীত! অনির্বাণের নিদের্শক দেব, শুরু দেশু ৭-এর শ্যুটিং, শুভশ্রীর দেখা মিলল?

ফেডারেশনের সঙ্গে অনির্বাণ ভট্টাচার্যের সংঘাত এবং তাঁকে ‘নিষিদ্ধ’ করার কানাঘুষোকে নস্যাৎ করে নিজের প্রথম পরিচালিত ছবিতে অনির্বাণকে কাস্ট করেছিলেন দেব। বৃহস্পতিবার শুরু হল‘দেশু ৭’-এর শুটিং। সেখানে শ্যুটিং ফ্লোরে অনির্বাণকে নির্দেশনা দিতে দেখা গেল দেবকে।

পরিচালক দেব ও তাঁর তুরুপের তাস:

অভিনেতা এবং প্রযোজক হিসেবে দেব নিজেকে বারবার প্রমাণ করেছেন। কিন্তু ‘দেশু ৭’ তাঁর কাছে এক মস্ত বড় চ্যালেঞ্জ, কারণ এই ছবির মাধ্যমেই তিনি প্রথমবার বসছেন পরিচালকের আসনে। দেব আগেই স্পষ্ট করেছিলেন, ‘নিষিদ্ধ করার সংস্কৃতি বা ব্যান কালচার আমি সমর্থন করি না। অনির্বাণ আমার ছবিতে থাকছেই।’ সেই কথা রাখলেন তিনি। এদিন অনির্বাণকে শুটিং ফ্লোরে পেয়ে দেব-সহ পুরো টিমই বেশ চনমনে মেজাজে।

শ্যুটিং শুরু দেশু৭-এর

দেব ও শুভশ্রী জুটি:

ভোটে রাজ চক্রবর্তীর ভরাডুবির পর, শুভশ্রী বরকে নিয়ে গিয়েছিলেন বিদেশে। থাইল্য়ান্ডের সাগরপারে অষ্টম বিবাহবার্ষিকী সেলিব্রেট করেন দুজনে। এবার ঘরে ফেরার পালা।

৭২ ঘণ্টার ডেডলাইন ও নৈতিক জয়:

সম্প্রতি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং দেব ফেডারেশনের এই ‘ব্যান’ সংস্কৃতির বিরুদ্ধে সরব হয়েছিলেন। প্রসেনজিৎ স্পষ্ট জানিয়েছিলেন, ৭২ ঘণ্টার মধ্যে ‘নিষিদ্ধ’ করা মানুষদের কাজে ফেরানোর পথ প্রশস্ত করতে হবে। দেবের এই শুটিং শুরু করাকে সেই নৈতিক জয়ের একটি অংশ হিসেবেই দেখছেন বিশেষজ্ঞরা।

কবে আসছে ‘দেশু ৭’?

২০২৬-এর দুর্গাপুজোয় প্রেক্ষাগৃহে মুক্তির লক্ষ্য নিয়ে এগোচ্ছে এই ছবি। দেবের পরিচালনা এবং অনির্বাণের ‘কামব্যাক’— সব মিলিয়ে পুজোয় এক বড় ধামাকার অপেক্ষায় দর্শকরা।

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe