...
...
Next Story

'তোকে মরতে দেব না, না পথে না পেটে', অনির্বাণকে পাশে থাকার আশ্বাস দেন দেব

গতকাল দেব এবং শুভশ্রী দুজনেই জানিয়েছিলেন আজ অর্থাৎ আগস্ট মাসের শেষ দিন সকালে ধামাকা নিয়ে আসবেন তাঁরা। এই ঘোষণা হওয়ার পরেই মোটামুটি সকালে আন্দাজ করেছিলেন হয়তো মুক্তি পাবে দেশু ৭ এর টিজার। আবার অনেকেই ভেবেছিলেন যে এবার হয়তো ছবির আসল নাম প্রকাশ্যে নিয়ে আসবেন তারকা জুটি।

Published on: Aug 31, 2026, 19:25:51 IST
Advertisement

গতকাল দেব এবং শুভশ্রী দুজনেই জানিয়েছিলেন আজ অর্থাৎ আগস্ট মাসের শেষ দিন সকালে ধামাকা নিয়ে আসবেন তাঁরা। এই ঘোষণা হওয়ার পরেই মোটামুটি সকালে আন্দাজ করেছিলেন হয়তো মুক্তি পাবে ‘দেশু ৭’ এর টিজার। আবার অনেকেই ভেবেছিলেন যে এবার হয়তো ছবির আসল নাম প্রকাশ্যে নিয়ে আসবেন তারকা জুটি।

অনির্বাণকে পাশে থাকার আশ্বাস দেন দেব
অনির্বাণকে পাশে থাকার আশ্বাস দেন দেব

যদিও এই দুই বিকল্পের মধ্যে প্রথমটি ঠিক হয়েছে এবং লাইভের শেষে সিনেমার টিজার মুক্তির ঘোষণা করেন দেব। গোটা লাইফ চলাকালীন দেব এবং শুভশ্রী দুজনেই আড্ডায় মেতে উঠেন। ব্যক্তিগত ও পেশাগত, উভয় ক্ষেত্রেই নিজেদের মন্তব্য রাখেন তাঁরা। এই লাইভ চলাকালীনই উঠে আসে অনির্বাণ ভট্টাচার্যের ব্যান হয়ে যাওয়ার প্রসঙ্গ।

আরও পড়ুন: মধ্যরাতে ফেসবুক লাইভে রণজয়,কোন ভয়ের কথা বললেন অভিনেতা?

অনির্বাণ ভট্টাচার্যকে যখন গোটা টলিউড ইন্ডাস্ট্রি ব্যান করে রেখেছিল তখনও ‘রঘু ডাকাত’ ছবিতে অনির্বাণকে নেওয়ার সাহস দেখিয়েছিলেন দেব। শুধু তাই নয়, রাজনৈতিক মতভেদকে সরিয়ে মিঠুন চক্রবর্তী থেকে রুপা গঙ্গোপাধ্যায় এমন অনেক ব্যক্তিত্বের সঙ্গে অভিনয় করেছিলেন দেব।

এদিন লাইভ যখন অনির্বাণের কথা উঠে আসে তখন দেব বলেন, ‘তুমি কাজ পাচ্ছো না বা তোমার যোগ্যতা নেই সেটা আলাদা কথা কিন্তু তোমার যোগ্যতা থাকা সত্ত্বেও যদি কোনও কারণে তোমাকে ব্যান করে দেওয়া হয় তাতে কিন্তু আমার অসুবিধা আছে। আমি তখনই বুম্বাদাকে বিষয়গুলো জানিয়েছিলাম। আমাদের দলের একজন নেতা যেভাবে দাপট দেখাচ্ছিল সেখানে আমার মনে হয়েছে তুমি যাকে তাকে ব্যান করতে পারো না।’

আরও পড়ুন: মহানায়কের শতজন্মবর্ষে শ্রদ্ধাজ্ঞাপন প্রধানমন্ত্রীর, স্মরণ করলেন সত্যজিৎ রায়কেও

অনির্বাণকে নিয়ে কথা বলতে গিয়ে দেব বলেন, ‘আমার এখনো মনে আছে একদিন। ও আমায় ফোন করেছিল আর বলেছিল, বেঁচে আছি ভাই। তখন আমি বলেছিলাম, ভাই তোকে আমি মরতে দেব না না পথে, না পেটে। তুই শুধু আমায় একমাস সময় দে। ও আমাদের ছবির সম্পদ। এই ছবি যখন দেখবে তখন সবাই বুঝতে পারবে যে এই অনির্বাণকে এর আগে কখনও কেউ দেখেনি।’

অনির্বাণের প্রশংসায় পঞ্চমুখ হয়ে দেব বলেন, অনির্বাণ এমন একজন অভিনেতা যিনি কমার্শিয়াল এবং আর্ট ফিল্ম দুটোতেই সমানভাবে অভিনয় করার যোগ্যতা রাখে। এটা সবার মধ্যে থাকে না। তাই এমন একজন অভিনেতা নিজেরে কেরিয়ারের মধ্য গগনে বাড়িতে বসে থাকবে সেটা মেনে নেওয়া যায় না।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks