Dev: ‘মেদিনীপুর সব সময় এগিয়ে…’, নতুন মুখ্যমন্ত্রীকে নিয়ে প্রশ্ন করতেই যা বললেন দেব

Dev: তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী হলেও কখনও বিরোধী দল নিয়ে কটু কথা বলতে শোনা যায়নি অভিনেতা দেবকে। চিরকালই খুব সম্মান দিয়েই সকলকে কথা বলেন তিনি। এমনকি টলিউডেও বিরোধীদলের মানুষকে নিয়ে কাজ করেছেন দেব। তাই তৃণমূল হারার পর অন্যদের নিয়ে কটুক্তি করা হলেও দেবকে নিয়ে কোনও কথা বলার কোনও অবকাশ নেই।

Published on: May 26, 2026, 16:35:47 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Dev: তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী হলেও কখনও বিরোধী দল নিয়ে কটু কথা বলতে শোনা যায়নি অভিনেতা দেবকে। চিরকালই খুব সম্মান দিয়েই সকলকে কথা বলেন তিনি। এমনকি টলিউডেও বিরোধীদলের মানুষকে নিয়ে কাজ করেছেন দেব। তাই তৃণমূল হারার পর অন্যদের নিয়ে কটুক্তি করা হলেও দেবকে নিয়ে কোনও কথা বলার কোনও অবকাশ নেই।

নতুন মুখ্যমন্ত্রীকে নিয়ে প্রশ্ন করতেই যা বললেন দেব
নতুন মুখ্যমন্ত্রীকে নিয়ে প্রশ্ন করতেই যা বললেন দেব

খুব সম্প্রতি রূপা গঙ্গোপাধ্যায় দেবের বিষয়ে কথা বলতে গিয়ে বলেন, ‘দেব সব সময় সকলকে নিয়ে কাজ করতে ভালোবাসে। ও আমার ছোট ভাইয়ের মতো। ও সব সময় ব্যান কালচারের বিরুদ্ধে কথা বলেছে।’ অন্যদিকে রাজনৈতিক মতভেদ থাকা সত্ত্বেও মিঠুন চক্রবর্তী সব সময় দেবকে নিজের সন্তানের মতই দেখেন।

আরও পড়ুন: 'আমাদের মাঝে কেউ ঢুকতে পারবে না...', নবনীতাকে ভুলে কার প্রেমে মজেছেন জীতু?

এবার রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে সরাসরি মন্তব্য করলেন দেব। যদিও বিজেপি জিতে যাওয়ার পর নতুন সরকারকে শুভেচ্ছা বার্তা জানাতে দেখা দিয়েছিল দেবকে। এমনকি তিনি এও জানিয়েছিলেন, টলিউড ইন্ডাস্ট্রি নিয়েই তিনি ব্যস্ত থাকবেন। রাজনীতি নিয়ে আর বেশি জড়াবেন না। এই সবকিছুর মধ্যেই এবার রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী নিয়ে কী বললেন দেব?

আরও পড়ুন: দ্রৌপদী মুর্মুর হাত থেকে পদ্মশ্রী পুরস্কার গ্রহণ করলেন প্রসেনজিৎ, আবেগে ভাসল বাংলা

সম্প্রতি একটি অনুষ্ঠানে যখন দেবকে বলা হয়, তিনি যেমন মেদিনীপুরের ভূমিপুত্র তেমন পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও মেদিনীপুরের ভূমিপুত্র। এই বিষয়ে দেবের কী মত? প্রশ্ন করতেই এক মুখ হাসি দিয়ে দেব বলেন, ‘ভালোই তো! মেদিনীপুর সব সময় এগিয়ে ছিল, আছে, থাকবে।’

প্রসঙ্গত, সম্প্রতি জানা গিয়েছে দেবের ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে ইতিমধ্যেই সক্রিয় শুভেন্দু অধিকারী। অন্যদিকে অভিনেতা দেবও নতুন সরকারের থেকে অনেক কিছুই আশা রাখছেন যার মধ্যে অন্যতম হলো ইন্ডাস্ট্রিকে আবার আগের জায়গায় ফিরিয়ে যেন দেওয়া হয়। রাজনীতি মুক্ত একটি ইন্ডাস্ট্রি হয়ে উঠুক এই বাংলা ইন্ডাস্ট্রি, এমনটাই আশা রাখছেন সকলেই।