...
...
Next Story

'সেদিন থেকে ভালো করে ঘুম হয়নি ', কোন ভয়ে রাতে জেগে থাকেন দেব?

দেশু ৭, এই ছবিটি নিয়ে যেমন দর্শকদের মনে একটা আলাদা উত্তেজনা রয়েছে তেমন ছবিটি যাতে দর্শকদের ভালো লাগে এবং বক্স অফিসে সফলতা অর্জন করে তার জন্য প্রথম থেকে পরিশ্রম করছেন পরিচালক তথা অভিনেতা দেব।

Published on: Sep 22, 2026, 20:00:24 IST
Advertisement

দেশু ৭, এই ছবিটি নিয়ে যেমন দর্শকদের মনে একটা আলাদা উত্তেজনা রয়েছে তেমন ছবিটি যাতে দর্শকদের ভালো লাগে এবং বক্স অফিসে সফলতা অর্জন করে তার জন্য প্রথম থেকে পরিশ্রম করছেন পরিচালক তথা অভিনেতা দেব। এই ছবিটি দেবের কেরিয়ারের অন্যতম স্পেশাল ছবি হতে চলেছে কারণ এই সিনেমার সঙ্গে জড়িয়ে থাকা প্রত্যেক গল্প একদম অন্যরকম।

কোন ভয়ে রাতে জেগে থাকেন দেব?
কোন ভয়ে রাতে জেগে থাকেন দেব?

দূর্গাপুজোয় যেহেতু একাধিক বাংলা ছবি মুক্তি পায় তাই পরিচালকদের মধ্যে রেষারেষি থেকেই যায়। এছাড়াও অভ্যন্তরীণ কিছু সমস্যার কারণে দেবকে বলা হয়েছিল, পূজোতে ছবি রিলিজ হবে না দেব। বলা ভালো দুর্গাপুজোয় দেবের ছবি মুক্তির পথে একাধিক বাধা সৃষ্টি হয়েছিল।

আরও পড়ুন: 'দেব যেটা পারে না সেটাও...', ‘দাদাগিরি’র সঞ্চালক দেবকে নিয়ে কী বললেন অভিজিৎ?

তাই এই ছবিটির জন্য যখন শুভশ্রী ‘হ্যাঁ’ বলে দেন, তখন কোনও পরিকল্পনা ছাড়াই দূর্গাপুজোয় ছবি মুক্তির জন্য তোড়জোড় শুরু করে দেন দেব। কোনও গল্প বা পরিচালক ঠিক না হয়েও তিনি যেভাবে এই ছবির প্রমোশন করেছিলেন তা আগে কখনও কোনও পরিচালক করেননি।

প্রথমে এই সিনেমার পরিচালক হওয়ার কথা ছিল অন্য একজনের কিন্তু পরবর্তীকালে দেব নিজেই ঠিক করেন যে তিনি পরিচালকের আসনে বসবেন। ধীরে ধীরে তৈরি হয় গল্প, চরিত্র অনুযায়ী হয় কাস্টিং। এই সিনেমার প্রথম প্রোমশনেই ছবির প্রচুর টিকিট বিক্রি হয়ে যায়, যেটা এই সিনেমাটিকে তৈরি করে দেয় আরো স্পেশাল একটি ছবিতে।

ইতিমধ্যেই দেব এবং শুভশ্রী তাঁদের আগামী ছবির জন্য প্রমোশন শুরু করে দিয়েছেন। কিন্তু যতদিন না এই ছবিটি বড় পর্দায় মুক্তি পাবে, ততদিন পরিচালক তথা দেব চিন্তায় থাকবেন বলেই জানান তিনি। এমনকি তিনি এও বলেন, যবে থেকে এই সিনেমার পরিকল্পনা শুরু করেছিলেন তিনি কবে থেকে ভালো করে রাতে ঘুমোতে পারেন না।

দেবের কথা শুনে বোঝাই যাচ্ছে যে তিনি সিনেমাটির জন্য কতটা পরিশ্রম করছেন এবং কতটা চিন্তিত। আগামী পুজোয় ছবিটি মুক্তি পেলে দর্শকদের ভালো লাগুক, এটাই এখন একমাত্র কামনা পরিচালকের।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks