স্বাধীনতা দিবসের সপ্তাহে বড়পর্দায় মুক্তি পেতে চলেছে মেগাস্টার জিতের বায়োপিক ধর্মী ছবি ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’ (KBBKBD)। তবে ছবির মুক্তির ঠিক আগের মুহূর্তেই টলিউডের চিরপরিচিত দেব-জিৎ রেষারেষি উসকে সোশাল মিডিয়ায় তোলপাড় সৃষ্টি করলেন প্রযোজক রানা সরকার।

জিতের নতুন ছবির অগ্রিম বুকিংয়ের (Advance Booking) গতিকে খোঁচা দিতেই এক বছর আগের দেব ও শুভশ্রী অভিনীত ‘ধূমকেতু’ ছবির হাউসফুল অগ্রিম বুকিংয়ের স্ক্রিনশট শেয়ার করে বিতর্ক তৈরি করেন তিনি।
দেবের 'ধূমকেতু' বনাম জিতের ছবি: রানার খোঁচা
সোশাল মিডিয়ায় 'ধূমকেতু'-র টিকিটের চাহিদা তুলে ধরে জিতের অনুরাগীদের উসকে দিয়ে রানা সরকার লেখেন, টজিদ্দার ফ্যানদের একটু উৎসাহ দেওয়ার জন্য এই পোস্ট... এক বছর আগে ১৪ই অগস্ট (ছবি) রিলিজের দু’দিন আগে ১২ই অগস্ট এটা ছিল ধুমকেতুর আগাম বুকিং দুটো সিনেমা প্লেক্সে, কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতের আগাম বুকিং খুলে গিয়েছে, তাড়াতাড়ি করুন জিৎ ভক্তরা, প্রমাণ করুণ জিৎ সেরা।'
এই পোস্টের মাধ্যমে প্রযোজক স্পষ্ট বোঝাতে চান যে, মুক্তির মুখে জিতের নতুন ছবির টিকিট বিক্রির গতি দেবের পুরানো রেকর্ড ভাঙা ‘ধূমকেতু’-র অগ্রিম বুকিংয়ের তুলনায় পিছিয়ে।
‘Sadist Mentality!’— জিৎ ভক্তের কড়া জবাব
{{/usCountry}}‘Sadist Mentality!’— জিৎ ভক্তের কড়া জবাব
{{/usCountry}}রানার এই উসকানিমূলক তুলনার কড়া সমালোচনা করেন জিতের ক্ষুব্ধ ভক্তরা। এভাবে এক তারকার ছবির সাথে অন্য তারকার তুলনা টেনে খাটো করাকে 'sadist mentality' বা 'পরপীড়ক বিকৃত মানসিকতা' বলে তোপ দাগেন জিতের এক অনুরাগী।
তিনি কমেন্ট বক্সে সরাসরি প্রশ্ন তোলেন, 'আপনি কি এসব করে খুব মজা পান? এরকম স্য়াডিস্ট মেন্টালিটি কেন?
‘চ্যালেঞ্জ একসেপ্ট করবে না?’— রানা সরকারের পাল্টা হুঙ্কার
তবে ট্রোল বা ভক্তদের ক্ষোভের মুখেও পিছু হটেননি রানা সরকার। সেই কটাক্ষের উত্তর দিতে গিয়ে জিতের ভক্তদের উদ্দেশ্যে আরও একটি বিস্ফোরক মন্তব্য ছুড়ে দেন তিনি।
প্রতিবাদকারী অনুরাগী ও জিতের ফ্যান ক্লাবের উদ্দেশ্যে প্রযোজক পাল্টা লেখেন, ‘কী? চ্যালেঞ্জ একসেপ্ট করবে না?’ দেব বনাম জিৎ, এই দ্বৈরথ বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে বরাবরের। স্বাধীনতা দিবসেও মুখোমুখি লড়াইয়ে নামবার জল্পনা তৈরি হয়েছিল দুই তারকার। তবে গত মাসেই নিজের আসন্ন ছবি ‘বাইক অ্য়াম্বুলেন্স দাদা’র মুক্তি অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেন দেব। যদিও জিৎ জানিয়েছেন, এই ব্যাপারে তাঁর সঙ্গে দেবের কোনও কথা হয়নি। পুরোটাই নাকি দেব এবং নন্দী মুভিজের সিদ্ধান্ত। অন্যদিকে দেবের সঙ্গে ব্যক্তিগত স্তরে তাঁর কোনও মনোমালিন্য নেই, তাও স্পষ্ট করেছেন নায়ক।
রানা সরকারের এই উত্তর যেন চলতি বক্স অফিস লড়াইয়ে নতুন আগুনে ঘি ঢেলে দিল। প্রযোজক বুঝিয়ে দিতে চেয়েছেন— একে সস্তা তুলনা না ভেবে সুস্থ প্রতিযোগিতার চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করুক অনুরাগী মহল। সব মিলিয়ে, স্বাধীনতা দিবসের বক্স অফিস যুদ্ধের আগে দেব-জিতের এই ভার্চুয়াল রেষারেষি এখন তুঙ্গে!