বাঙালির ড্রয়িংরুমের সবচেয়ে প্রিয় রিয়্যালিটি শো ‘দাদাগিরি’ (Dadagiri)-র নতুন সিজন শুরু হতেই টলিপাড়ায় হইচই পড়ে গিয়েছে। ‘মহারাজ’ সৌরভ গঙ্গোপাধ্যায়ের জুতোয় পা গলিয়ে এবার সঞ্চালকের হটসিটে বসেছেন টলিউডের সুপারস্টার দেব (Dev)। আর শো-এর প্রথম পর্বেই ছিল এক ঝাঁক চমক। তবে সবচেয়ে বড় চমক নিঃসন্দেহে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের উপস্থিতি। প্রথম এপিসোড সাফল্যের সঙ্গে উতরে গিয়েছেন দেব। অন্তত সোশ্যাল মিডিয়ায় জনতা জনার্দন সেই রায়ই দিয়েছেন।

এই সিজনে দাদাগিরিতে অনেক নতুন সংযোজন রয়েছে, যার অন্যতম AI। কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI মহাশয় এপিসোড চলাকালীন দেবকে বিয়ে এবং ইনকাম নিয়ে এক দারুণ মজাদার খোঁচা দিয়ে বসেন, ‘আপনার নানান খাতে রকমারি রোজগার। আপনি একদিকে অভিনয় করে রোজগার, প্রযোজনা করে রোজগার... বাকি ইত্যাদি ইত্যাদি থেকে রোজগার। বাকিটা আর ভেঙে বললাম না।ওটা জনস্বার্থে এইটুকুই থাক।’ দেবের তখন মুখে কুলুপ।
AI-এর এই গুগলি শুনে হাসিতে ফেটে পড়ে গোটা সেট। তবে এই ‘ইত্যাদি ইত্যাদি’ উপার্জনের সূত্র ধরেই নেটিজেনদের মনে কৌতুহল জেগেছে— অভিনয়, প্রযোজনা এবং রাজনীতির আঙিনায় দাপিয়ে বেড়ানো দেবের মোট সম্পত্তির পরিমাণ আসলে কত? দাদাগিরির প্রাক্তন আইকনিক হোস্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) চেয়ে তিনি ঠিক কতটা পিছিয়ে বা এগিয়ে?
নির্বাচন কমিশনের হলফনামা: দেবের সম্পত্তির আসল খতিয়ান
২০২৪ সালের লোকসভা নির্বাচনের সময় ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে নির্বাচন কমিশনে দেব ওরফে দীপক অধিকারী যে অফিশিয়াল হলফনামা জমা দিয়েছিলেন, সেই খতিয়ান অনুযায়ী দেবের মোট সম্পত্তির পরিমাণ বেশ চোখ ধাঁধানো। স্থাবর ও অস্থাবর সম্পত্তি: হলফনামা অনুযায়ী, দেবের মোট সম্পত্তির পরিমাণ আনুমানিক ৪০ কোটি থেকে ৪৫ কোটি টাকার কাছাকাছি।
আয়ের উৎস: বিগত কয়েক বছরে দেবের এই আয়ের গ্রাফ দ্রুত ওপরের দিকে উঠেছে। যার মূল কারণ তাঁর নিজস্ব প্রোডাকশন হাউস ‘দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারস’ (Dev Entertainment Ventures), একের পর এক ব্লকবাস্টার ছবি, বিভিন্ন নামী ব্র্যান্ডের বিজ্ঞাপন এবং সাংসদ হিসেবে প্রাপ্ত ভাতা।
{{/usCountry}}আয়ের উৎস: বিগত কয়েক বছরে দেবের এই আয়ের গ্রাফ দ্রুত ওপরের দিকে উঠেছে। যার মূল কারণ তাঁর নিজস্ব প্রোডাকশন হাউস ‘দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারস’ (Dev Entertainment Ventures), একের পর এক ব্লকবাস্টার ছবি, বিভিন্ন নামী ব্র্যান্ডের বিজ্ঞাপন এবং সাংসদ হিসেবে প্রাপ্ত ভাতা।
{{/usCountry}}. ‘মহারাজ’ সৌরভ গঙ্গোপাধ্যায়ের সম্পত্তি কত?
দাদাগিরির মঞ্চে যিনি দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে ‘দাদা’ হিসেবে রাজত্ব করেছেন, সেই ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা বিসিসিআই (BCCI) প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের সম্পত্তির পরিমাণ কিন্তু দেবের চেয়ে বহুগুণ বেশি।
মোট সম্পত্তির পরিমাণ: বিভিন্ন আর্থিক সমীক্ষা এবং মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ‘মহারাজ’-এর মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৭০০ কোটি টাকা।
আয়ের উৎস: ক্রিকেট কেরিয়ারের সঞ্চয় ছাড়াও সৌরভের আয়ের একটা বিশাল অংশ আসে একাধিক ব্র্যান্ডের অ্যাম্বাসেডর হিসেবে বিজ্ঞাপন, রিয়েল এস্টেট ব্যবসা, ধারাভাষ্য এবং বিভিন্ন ব্যবসায়িক বিনিয়োগ থেকে। এছাড়াও আইপিএল থেকে।
সৌরভের চেয়ে সম্পত্তিতে কতটা পিছিয়ে দেব?
হিসেব কষলে দেখা যাচ্ছে, বিসিসিআই-এর প্রাক্তন সভাপতি ও বিশ্ব ক্রিকেটের অন্যতম ধনী ব্যক্তিত্ব সৌরভ গঙ্গোপাধ্যায়ের থেকে টলিউড সুপারস্টার দেব সম্পত্তিতে অনেকটাই পিছিয়ে রয়েছেন। সৌরভের ৭০০ কোটির সাম্রাজ্যের বিপরীতে দেবের সম্পত্তির পরিমাণ ৫০ কোটির গণ্ডিও পার করেনি। অর্থাৎ, আর্থিক খতিয়ানের দিক থেকে দেব সৌরভের চেয়ে প্রায় ৬৫৫ কোটি টাকা পিছিয়ে রয়েছেন।
তবে মনে রাখতে হবে, সৌরভ যেখানে আন্তর্জাতিক স্তরের স্পোর্টস আইকন, দেব সেখানে আঞ্চলিক সিনেমা ইন্ডাস্ট্রির সম্রাট। তাছাড়া ইদানীং অভিনয়ের পাশাপাশি পরিচালনা ও প্রযোজনাতেও যেভাবে দেব হাত পাকিয়েছেন, তাতে ওঁর আগামী দিনের আয়ের গ্রাফ যে আরও চাঙ্গা হবে, তা বলাই বাহুল্য। আর সম্পত্তির অঙ্কে পিছিয়ে থাকলেও, দাদাগিরির মঞ্চে দর্শকদের ভালোবাসা জেতার দৌড়ে দেব কিন্তু ইতিমধ্যেই ছক্কা হাঁকাতে শুরু করে দিয়েছেন!