দেব এমন এক হিরো, যার ভক্ত রয়েছে সব বয়সের। তরুণ প্রজন্ম যেমন দেবকে ভালোবাসে, তেমনই বয়স্করাও। আবার ছোট ছোট বাচ্চাদের মধ্যেও দেবের ক্রেজ দেখার মতো। আর যার প্রমাণও পাওয়া যায় হামেশা। যখনই সময় পান, দেব ভক্তদের সঙ্গে এমনভাবে মিশে যান যেন তিনি ঘরের ছেলে। সুপারস্টারের খোলসে আটকে রাখেননি নিজেকে কোনোদিনও।

দেবের জনপ্রিয়তার প্রমাণ চোখে পড়ল দাদাগিরির নতুন সিজনের প্রমিয়ারের দিন। দেব স্টেজে আসতেই সেখানে উপস্থিত জনতার উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। এর আগে সামনে আসা একটি ভিডিয়োতে দেখা গিয়েছিল দেবকে একটু ছুঁতে, সামনে এসে কথা বলতে হাউহাউ করে কাঁদছে এক মহিলা ভক্ত। আর এবার দেখা গেল দেবকে গায়ে মাথায় হাত বুলিয়ে আদর করছেন এক বয়স্ক মহিলা। থুতনি ধরে বলছেন, ‘কী সুন্দর দেখতে রে, এত হ্যান্ডসাম। সত্যি তুমি খুব ভালো। তুমি অনেক উন্নতি করতে পারবে।’! যেন কতদিনের আপন। দেবও একটুও অপ্রস্তুত নন। বরং মিষ্টি করে ভালোবাসা ফিরিয়ে দেন সেই মহিলাকে। হাতে খান চুমু।
এক নেটিজেন এই ভিডিয়োতে মন্তব্য করেছেন, ‘সত্যি সেই প্রথম থেকেই মিষ্টি…একেবারে কিউটের ডিব্বা’। আরেকজন লেখেন, ‘আমরাও ঠিক এতটাই ভালোবাসি দেবকে।’
৫ জুলাই রবিবার ছিল দাদাগিরি-র গ্র্যান্ড প্রিমিয়ার। ১১ নম্বর সিজন সঞ্চালনার দায়িত্ব এসেছে দেবের কাঁধে। প্রথম থেকে দাদাগিরি-র সঞ্চালক হিসেবে ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। মাঝে একটি সিজন মিঠুন সঞ্চালনা করলেও, জনপ্রিয়তার খাতিরে ফিরিয়ে আনা হয়েছিল মহারাজকে। তবে ২০২৪ সালের পর জি বাংলা-র সঙ্গে পারিশ্রমিক নিয়ে মতানৈক্যের কারণে দাদাগিরি ছাড়েন সৌরভ। আর এবার সেই দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন দেব।
{{/usCountry}}৫ জুলাই রবিবার ছিল দাদাগিরি-র গ্র্যান্ড প্রিমিয়ার। ১১ নম্বর সিজন সঞ্চালনার দায়িত্ব এসেছে দেবের কাঁধে। প্রথম থেকে দাদাগিরি-র সঞ্চালক হিসেবে ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। মাঝে একটি সিজন মিঠুন সঞ্চালনা করলেও, জনপ্রিয়তার খাতিরে ফিরিয়ে আনা হয়েছিল মহারাজকে। তবে ২০২৪ সালের পর জি বাংলা-র সঙ্গে পারিশ্রমিক নিয়ে মতানৈক্যের কারণে দাদাগিরি ছাড়েন সৌরভ। আর এবার সেই দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন দেব।
{{/usCountry}}যদিও দেব যথেষ্ট আশাবাদী। বরাবরই চ্যালেঞ্জ নিতে ভালোবাসেন। প্রিমিয়ারের দিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দেব জানিয়েছিলেন, ‘দাদাগিরি বাংলার সব থেকে বড় শো। নম্বর ১ শো গত ১৮ বছর ধরে। ভালোবাসা পেয়ে আসছে মানুষের। এমন একটা শো যা বুদ্ধিজীবী থেকে শুরু করে সাধারণ মানুষের সকলের কাছের। আমি আর আমার টিম সবসময় চেষ্টা করব যাতে মানুষের সেই ভরসা রাখতে পারি। দর্শককে হতাশ না হতে হয়।’
সিনেমার ক্ষেত্রে দেবকে এরপর দেখা যাবে বাইক অ্যাম্বুলেন্স দাদা সিনেমাতে। যা ১৪ অগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। আর পুজোয় আসার কথা রয়েছে ‘দেশু সাত’ ও ‘প্রজাপতি ৩’।