...
...
Next Story

Bike Ambulance Dada: পিছিয়ে গেল দেবের বাইক অ্যাম্বুলেন্স দাদা-র মুক্তি! জিৎ-এর সঙ্গে টক্কর এড়াতেই কি এই সিদ্ধান্ত?

দেব ঘোষণা করেছেন যে, ১৪ অগস্ট ছবি মুক্তি পাচ্ছে না বাইক অ্যাম্বুলেন্স দাদা। যদিও নির্দিষ্ট করে কারণ কিছু জানাননি। তবে খুব সম্ভবত ছবির পোস্ট প্রোডাকশনের কাজ কিছু বাকি, অন্তত তেমনই ইঙ্গত অভিনেতার পোস্টে।

Published on: Jul 09, 2026 12:32 PM IST
Advertisement

সেই ২০২৫ সালের ডিসেম্বর মাসে এসেছে দেবে-র ছবি প্রজাপতি ২। আপাতত দীর্ঘ সময় ধরে অভিনেতা বড় পর্দা থেকে দূরে। সাধারণত বছরে ২-৩টে ছবি প্রেক্ষাগৃহে আসে তাঁর। তবে এবছরটা আলাদা। ২০২৫ সালের প্রথম দিকটা দেব ব্যস্ত ছিলেন বিধানসভা ভোটে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রচারে। যদিও তার আগেই শেষ হয়ে গিয়েছিল বাইক অ্য়াম্বুলেন্স দাদা-র সম্প্রচার। তবে এখন অভিনেতা ঘোষণা করেছেন যে, ১৪ অগস্ট ছবি মুক্তি পাচ্ছে না।

মুক্তি পেছল বাইক অ্যাম্বুলেন্স দাদা-র

পিছিয়ে গেল বাইক অ্য়াম্বুলেন্স দাদা-র মুক্তি।
পিছিয়ে গেল বাইক অ্য়াম্বুলেন্স দাদা-র মুক্তি।

বৃহস্পতিবার দেব তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, ‘সব যাত্রা-র একটা নিজস্ব সঠিক সময় থাকে। বাইক অ্য়াম্বুলেন্স দাদা যাতে আপনাদের কাছে একদম সঠিকভাবে পৌঁছতে পারে, তাই আমরা এর মুক্তি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছি।’

দেব আরও লিখেছেন, ‘আমি জানি আপনারা অনেকেই অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। আর আপনাদের এই ভালোবাসা, ধৈর্য ও বিশ্বাসের জন্য আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। আমাদের উপর বিশ্বাস রাখুন, আপনাদের এই অপেক্ষা বৃথা যাবে না। ততদিন #BAD (বাইক অ্য়াম্বুলেন্স দাদা) আপনাদের হৃদয়ে থাক।’

বাইক অ্য়াম্বুলেন্স দাদা-র মুক্তি পিছনো নিয়ে দেবের পোস্ট।

বাইক অ্য়াম্বুলেন্স দাদা সিনেমা প্রসঙ্গে

এদিকে দেবের পক্ষ থেকে এমন ঘোষণা আসতেই নানা মুনির নানা মত। কারণ দেবের এই সিদ্ধান্ত এসেছে তখন, যখন তাঁর রাজনৈতিক জীবন একটু হলেও টালমাটাল। এতদিন দিদি মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ দেব সদ্য নাম লিখিয়েছেন বিরোধী শিবিরে। বিক্ষুব্ধ সাংসদ হিসেবে দল বদলের কাগজে সই-ও করেছেন।

এছাড়াও ১৪ অগস্ট বক্স অফিসও বেশ খটোমটো। কারণ আসছেন সানি দেওল, তাঁর সিনেমা বাটোয়ারা ১৯৪৭ নিয়ে। সানি-র দেশভক্তির সিনেমা এমনিতেই বক্স অফিসে আলোড়ন তুলে দেয়। এখানেই শেষ নয়, বিভিন্ন মহলে কান পাতলে শোনা যাচ্ছে জিতের ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’-ও স্বাধীনতা দিবসের সপ্তাহেই মুক্তি পাবে।

এখন দেখার কবে প্রেক্ষাগৃহে আসে বাইক অ্য়াম্বুলেন্স দাদা। সামনে দেবের আরও দুটি সিনেমার মুক্তি রয়েছে, দেশু সাত ও প্রজাপতি ৩। এর মধ্যে দেশু সাতের রিলিজ পুজোতে, জল্পনা প্রজাপতি ৩-ও আসবে পুজোতে। যদিও অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়নি।

 
ABOUT THE AUTHOR
Tulika Samadder

হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।

SHARE THIS ARTICLE ON