রবিবার ৫ জুলাই থেকে শুরু হল দাদাগিরি-র নতুন সিজন। আর নতুন সিজনের শুরুটাও হল বেশ ধামাকা দিয়ে। প্রথমবার দাদাগিরি-র মঞ্চে সঞ্চালকের ভূমিকায় বাংলার সুপারস্টার দেব। এর আগে তিনি সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে খেলতে এসেছিলেন বেশ কয়েকবার। তবে এবার যে তিনি নিজেই ‘নতুন দাদা’।

দাদাগিরি-র শুরুতেই দেব বুঝিয়েছেন রাজনীতির মতো, রিয়েলিটি শো-র মঞ্চেও এগিয়ে থাকল তাঁর ‘সৌজন্য’! শুরুতেই গুণগান মহারাজের। দেবকে বলতে শোনা গেল, ‘যখন দাদাগিরির অফারটা পেলাম, প্রথম ফোনটা দাদাকেই করেছিলাম। দাদাও প্রচুর টিপস দিয়েছে। লাভ ইউ দাদা।’
শোনা যায়, জি বাংলার সঙ্গে পারিশ্রমিক নিয়ে মনোমালিন্যেই দাদাগিরি থেকে সরে দাঁড়ান সৌরভ গঙ্গোপাধ্যায়। বাংলার সবচেয়ে বড় এই রিয়েলিটি শো-র শেষ সিজন এসেছিল ২০২৪ সালে। প্রায় বছর দেড়েক বিরতির পর দেবের হাত দিয়ে যাত্রা শুরু। এবারের দাদাগিরির ট্যাগলাইন তাই, ‘দাদাগিরি না করেও দাদাগিরি করা যায়’।
দেবের ফ্যান ফলোইং নিয়ে নতুন করে কিছু বলার নেই। একসময় উচ্চারণ-অভিনয় নিয়ে কতই না ট্রোলের মুখে পড়েছিলেন। তবে নিন্দুকদের মুখে ছাই দিয়ে, এই মুহূর্তে তাঁকে বাংলার সবচেয়ে সফল তারকা বললেও ভুল হয় না। টলিউডের হট মেশিন, একের পর এক হিট দিয়ে চলেছেন। তাই আশা রাখা যায়, টিআরপিতে দাদাগিরিও বেশ চমক রাখতে পারবে। প্রথমদিনে দেবকে সঙ্গ দিতে এসেছিলেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, সঙ্গীতশিল্পী শান, পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়, অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়, অভিনেত্রী মোহনা মাইতি, অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়, সঙ্গীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত, ভারতীয় ফুটবলার সুনীল ছেত্রী থেকে শিল্পপতি হর্ষ নেওটিয়ারা। ‘নতুন বাংলার নতুন দাদাগিরি’-র শুরুটা যে বেশ ধামাকেদার হল, তা বলাই বাহুল্য।
কাজের সূত্রে, দেবকে খুব জলদিই দেখা যাবে বাইক অ্যাম্বুলেন্স দাদা ছবিতে। যেখানে তাঁর বিপরীতে রয়েছেন রুক্মিণী মৈত্র। অগস্টে এই সিনেমা মুক্তি পাওয়ার কথা রয়েছে। অন্য দিকে, পুজোতে আসছেন তিনি শুভশ্রীর সঙ্গে। দেব আর শুভশ্রীর সপ্তম সিনেমার নাম যদিও এখন নির্ধারণ হয়নি।
{{/usCountry}}কাজের সূত্রে, দেবকে খুব জলদিই দেখা যাবে বাইক অ্যাম্বুলেন্স দাদা ছবিতে। যেখানে তাঁর বিপরীতে রয়েছেন রুক্মিণী মৈত্র। অগস্টে এই সিনেমা মুক্তি পাওয়ার কথা রয়েছে। অন্য দিকে, পুজোতে আসছেন তিনি শুভশ্রীর সঙ্গে। দেব আর শুভশ্রীর সপ্তম সিনেমার নাম যদিও এখন নির্ধারণ হয়নি।
{{/usCountry}}অন্য দিকে, সৌরভ গঙ্গোপাধ্যায়ের দু' দুটি রিয়েলিটি শো আসছে প্রতিপক্ষ চ্যানেল স্টার জলসায়। সেপ্টেম্বর থেকে শুরু হবে বাংলা বিগ বস। একদম অন্যরকম একটা চ্যালেঞ্জ মহারাজের সামনে। আর সঙ্গে স্টার জলসায় একটা কুইজ শো-ও আনবেন দাদা। অর্থাৎ সরাসরি প্রতিপক্ষ এখন দেব ও সৌরভ।