জি বাংলার জনপ্রিয় গেম শো ‘দাদাগিরি’ (Dadagiri)-তে এখন সঞ্চালকের আসনে টলিউড সুপারস্টার দেব (Dev)। সৌরভ গঙ্গোপাধ্যায়ের সময় যেমন বারেবারে উঠে আসত ডোনার প্রসঙ্গ, তেমনই নতুন সঞ্চালক দেবের ব্যক্তিগত জীবন এবং তাঁর বহুল চর্চিত ‘বিয়ে’ নিয়ে কৌতূহল ও মজা লেগেই রয়েছে দাদাগিরির মঞ্চে।

গত সপ্তাহে ‘তারে ধরি ধরি মনে করি’ ধারাবাহিকের কলাকুশলীরা এসে দেবের বিয়ের জল্পনা উসকে দিয়েছিলেন। আর চলতি সপ্তাহে ‘দম্পতিদের বিশেষ পর্বে’ উপস্থিত হয়ে দেবকে বিয়ের সেরা পরামর্শটি দিয়ে গেলেন ৯২ বছরের প্রবীণ প্রতিযোগী প্রণব মুখোপাধ্যায়!
‘আজও ওর হাতটা শক্ত করে ধরে আছি’
চলতি সপ্তাহের বিশেষ পর্বে হাজির হয়েছিলেন প্রবীণ দম্পতি প্রণব মুখোপাধ্যায় ও কল্যাণী মুখোপাধ্যায়। দীর্ঘ ৬৩ বছরের দাম্পত্য জীবনের গল্প শোনাতে গিয়ে ৯২ বছরের প্রণব বাবু দেবকে উদ্দেশ্য করে বলেন, ‘১৯৬৩ সালে আমি বিয়ে করেছিলাম। আজ এতগুলো বছর পার হয়েও ওর হাতটা একইভাবে শক্ত করে ধরে আছি।’
আজকালকার দিনে যেখানে মাত্র কয়েক মাসেই সম্পর্ক ভেঙে যাচ্ছে, সেখানে ভালোবাসার আসল মানে হলো শেষ পর্যন্ত হাতটা ধরে রাখা, বোঝালেন প্রণব বাবু। এরপরই সঞ্চালক দেবকে তাঁর সটান আবদার, ‘তুমি এবার বিয়েটা করে ফেলো’। এই স্নেহবৎসল কথা শুনে লাজুক হাসেন দেব।
প্রবীণ দম্পতির এই সুন্দর কথা শুনে মঞ্চে উপস্থিত দর্শকরা হাততালিতে ভরিয়ে দেন এবং দেব নিজেও আবেগপ্রবণ হয়ে পড়েন। ওদিকে চুপ থাকার পাত্র নন AI মহাশয়।
{{/usCountry}}প্রবীণ দম্পতির এই সুন্দর কথা শুনে মঞ্চে উপস্থিত দর্শকরা হাততালিতে ভরিয়ে দেন এবং দেব নিজেও আবেগপ্রবণ হয়ে পড়েন। ওদিকে চুপ থাকার পাত্র নন AI মহাশয়।
{{/usCountry}}তিনিও সুযোগের সৎ ব্যবহার করে বলেন, ‘আজকের দম্পতিরা বেশ মিষ্টি, কবে হবে দেবদার শুভদৃষ্টি’।
দেবের বিয়ে নিয়ে নতুন করে চর্চা
দেব ও রুক্মিণী মৈত্রের প্রেম নিয়ে টলিপাড়ায় গোপন কিছু নেই। ভক্তদের একটাই প্রশ্ন— কবে বাঁধন পড়বেন দেব? দাদাগিরির মঞ্চে প্রতি পর্বেই প্রতিযোগী থেকে শুরু করে অতিথিরা দেবের বিয়ের প্রসঙ্গ তুলছেন। গত সপ্তাহে ফুটবল তারকা সুনীল ছেত্রীকে দেবকে বিয়ের পিঁড়িতে বসার জন্য় সাজেশন দেন। চলতি সপ্তাহে প্রতিযোগী দম্পতির থেকে দাম্পত্য জীবনের টিপস নেবেন ৪৩-এও ব্যাচেলার
সৌরভ বনাম দেব: দাদাগিরির নতুন মেজাজ
সৌরভ গঙ্গোপাধ্যায় যখন সঞ্চালক ছিলেন, তখন প্রতিযোগী ও সহ-তারকারা ডোনার নাম তুলে মহারাজকে খোঁচা দিতেন। এখন দাদাগিরির নতুন সঞ্চালক হিসেবে দেবের ব্যক্তিগত জীবন ও বিয়ের প্ল্যান নিয়ে সমান তালে কাটাছেঁড়া চলছে, যা দর্শক বেশ উপভোগ করছেন।