ভোটের ময়দানে তিনি যোদ্ধা, রাজনীতির লড়াইয়ে তাঁর দাপট সর্বজনবিদিত। কিন্তু ৪ঠা জুনের সকালে যখন ফল ঘোষণার কাউন্টডাউন শুরু হয়েছে, ঠিক তখনই দেবের ঘর অন্ধকার করে চিরবিদায় নিল তাঁর আদরের পোষ্য ‘লাকি’। নিজের সোশ্যাল মিডিয়ায় এই দুঃসংবাদ ভাগ করে নিয়েছেন দেব। এক দশকেরও বেশি সময় ধরে দেবের ঘর আলো করে ছিল লাকি।

আবেগে ভাসলেন দেব:
যাঁরা দেবকে চেনেন, তাঁরা জানেন তিনি কতটা পশুপ্রেমী। তাঁর বাড়ির এই চারপেয়ে সদস্যটি কেবল একটি পোষ্য ছিল না, ছিল পরিবারের অবিচ্ছেদ্য অংশ। শুটিংয়ের ক্লান্তি হোক বা রাজনীতির চাপ— বাড়িতে ফিরলেই লাকির অভ্যর্থনাই ছিল দেবের বড় তৃপ্তি। সেই আদরের বন্ধুকে হারিয়ে আজ অভিনেতা যেন এক নিথর অভিভাবক। প্রিয় পোষ্যের উদ্দেশে তাঁর বার্তা— ‘তুমি আমার জীবনে ঘটা সেরা জিনিস। শান্তিতে থেকো লাকি। তাড়াতাড়ি ফিরে এসো।’
লাকি আর হ্যাপি, এই দুই পোষ্য দেবের জান। হৃদয়ের একটা টুকরো হারিয়ে ভেঙে পড়েছেন দেব। সোশ্যাল মিডিয়ায় হামেশাই লাকির মিষ্টি মুহুর্ত তুলে ধরতেন অভিনেতা। কখনও ডগ শো-তে লাকির জেতা অ্যাওয়ার্ড তো কখনও রবিবাসরীয় সেলফিতে ধরা দিতেন দুজনে। আজ সবই স্মৃতি।
ভোটের সকালে ছন্দপতন:
ঘাটালে জয়ের হ্যাটট্রিক হবে কি না, তা নিয়ে যখন অনুরাগী থেকে রাজনৈতিক মহলে চরম উত্তেজনা, ঠিক তখনই দেবের এই ব্যক্তিগত ক্ষতি স্তব্ধ করে দিয়েছে সকলকে। পরাজয় বা জয় এখন গৌণ, প্রিয় সঙ্গীকে হারানো শোক যে কোনো বড় সাফল্যের চেয়েও অনেক বেশি ভারী, তা অভিনেতার শব্দগুলোই বলে দিচ্ছে।
অনুরাগীদের সমবেদনা:
দেবের এই পোস্টে সাধারণ মানুষ থেকে শুরু করে টলিউডের সহকর্মীরা সমবেদনা জানিয়েছেন। অনেকেই লিখেছেন, ‘পোষ্যদের হারানোর কষ্ট শব্দে বোঝানো যায় না।’ রাজনীতির লড়াইয়ের মাঝে দেবের এই মানবিক রূপ এবং পোষ্যের প্রতি তাঁর টান আরও একবার দর্শকদের চোখে জল এনে দিয়েছে।
{{/usCountry}}দেবের এই পোস্টে সাধারণ মানুষ থেকে শুরু করে টলিউডের সহকর্মীরা সমবেদনা জানিয়েছেন। অনেকেই লিখেছেন, ‘পোষ্যদের হারানোর কষ্ট শব্দে বোঝানো যায় না।’ রাজনীতির লড়াইয়ের মাঝে দেবের এই মানবিক রূপ এবং পোষ্যের প্রতি তাঁর টান আরও একবার দর্শকদের চোখে জল এনে দিয়েছে।
{{/usCountry}}জয়ের হাসি হয়তো আজ দেবের মুখে ফুটবে, কিন্তু সেই আনন্দ ভাগ করে নেওয়ার জন্য লাকি আর লেজ নাড়িয়ে এগিয়ে আসবে না— এই আফসোসই আজ তাড়া করে বেড়াচ্ছে দেবকে।