পুরোনো প্রেম কাছে এসে দাঁড়ালে কি আবেগের বিস্ফোরণ হয়? দেব-শুভশ্রী এক দশক পর ফের জুটিতে। ‘ধূমকেতু’র সাফল্য মিলিয়ে দিয়েছে প্রাক্তন প্রেমিক জুটিকে। দেশু৭-এর জন্য দিনগুণছে বাংলা সিনেপ্রেমীরা। সদ্য এই ছবির শ্যুটিং শেষ করেছেন দেব।

ছবির ব়্যাপ আপ পার্টিতে দেব-শুভশ্রীর মিষ্টি মুহূর্ত দেখে আবেগে গদগদ ফ্য়ানেরা। সময়ের সঙ্গে সঙ্গে পথ আলাদা হলেও একে অপরের প্রতি শ্রদ্ধা ও পেশাদার সম্পর্ক বজায় রেখেছেন দু’জনেই। সম্প্রতি দেব তাঁর নতুন ছবি ‘দেশু ৭’ (DESU 7)-র ব়্যাপ আপ পার্টিতে দেশু৭ এবং শুভশ্রীকে ঘিরে অতীত দিনের এক অজানা ঘটনা প্রকাশ্যে আনলেন।
রাত ২টোয় ‘প্রাক্তন’ শুভশ্রীকে ফোন দেবের
{{/usCountry}}রাত ২টোয় ‘প্রাক্তন’ শুভশ্রীকে ফোন দেবের
{{/usCountry}}দেশু৭-এর স্মৃতিচারণ করতে গিয়ে অভিনেতা ও প্রযোজক দেব জানান, ‘৩১শে ডিসেম্বরের রাত ছিল। আমার কাছে শুভশ্রীর নম্বরও ছিল না সেই সময়। আমি সায়ন্তনের (দেবের আপ্ত সহায়ক) কাছে ওর নম্বর চাই, দেখলাম সেভ করা শুভশ্রীদি অ্যাক্টেস বলে। রাত ২টোর সময় শুভশ্রীকে ফোনটা করেছিলাম’।
হঠাৎ মাঝরাতে দেবের এমন আবদার শুনে ভয় পেয়ে যান সায়ন্তন। শুভশ্রীর নম্বর পাঠালেও সায়ন্তনের মনে প্রশ্ন জাগে— রাত ২টোর সময় দেব কেন হঠাৎ নম্বর চাইছে বা কী হতে চলেছে!
শব্দের খেলায় হাসির রোল
নিজের জীবনের সেই জার্নির কথা বলতে গিয়ে দেব এক চমৎকার শব্দের খেলা তৈরি করেন। তিনি হাসতে হাসতে বলেন, ‘তারপর সেই দিন থেকে আজকে, এই জার্নিতে সব ভালো ভালো আর ভালোই হয়ে গেছে, সব শুভ আর শুভ আর শুভই হয়ে গেছে’।
তাঁর এই মন্তব্য শুনেই উপস্থিত সাংবাদিক ও দলের সদস্যরা হেসে ওঠেন। পরিস্থিতি হালকা করতে দেব সঙ্গে সঙ্গে রসিকতা করে বলেন, ‘না না, আমি ইনডাইরেক্টলি কাউকে মিন করতে চাইছি না। আমার বাংলাটা এখন আগের চেয়ে অনেকটা শুদ্ধ গেছে দাদাগিরি করে!’
অতীতের ব্যক্তিগত সম্পর্ক পেরিয়ে এসে আজ দু’জনেই যাঁর যাঁর জীবনে প্রতিষ্ঠিত। তবে দেব-শুভশ্রী জুটি আজও টালিগঞ্জের দর্শক ও ভক্তদের হৃদয়ে আলাদা এক নস্টালজিয়া তৈরি করে। তাই শুভশ্রীকে পাশে নিয়ে দেবের ‘সব শুভ’ হওয়ার কথা শুনে ভক্তদের মন তো উথাল পাথাল। দেব আরও জানিয়েছেন, এই ছবির নাম ‘দেশু৭’-ই। কেন এমন টাইটেল, তা অবশ্য আগামিতে খোলসা করবেন নায়ক-পরিচালক। আপাতত বড়পর্দায় দেব-শুভশ্রীর ম্যাজিক দেখবার অপেক্ষা।