সদ্য দেশু সাত সিনেমার কাজ শেষ করেছেন অভিনেতা দেব। আপাতত অভিনেতা বেশ ব্যস্ত দাদাগিরি নিয়ে। ২০২৬ সালের ৫ জুলাই থেকে দেবের উপস্থাপনায় নতুনভাবে শুরু হয়েছে এই জনপ্রিয় ক্যুইজ শো। দীর্ঘদিনের সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায়ের জায়গা নিয়েছেন দেব। আর অভিনেতাকে আরও কাছে পেয়ে উৎসাহী দেব-ভক্তরাও।

দাদাগিরির সেট থেকে সম্প্রতি একটা ভিডিয়ো ভাইরাল হয়েছে। যেখানে দেবকে একটা বাচ্চাকে কোলে নিয়ে দেখা যায়। কিউটের সেই ডিব্বকে আদরও করছেন অভিনেতা। আর সেই ভিডিয়ো সামনে আসতেই অনুরাগীদের কমেন্টে আবদার, ‘ও দাদা তুমি কবে বাবা হবে?’
১৯৮২ সালের ২৫ ডিসেম্বর জন্ম দেবের। সেই অনুযায়ী বয়স এখন তাঁর ৪৩ বছর। প্রায় ১০ বছরেরও বেশি সময় ধরে প্রেম করছেন রুক্মিণী মৈত্রের সঙ্গে। কিন্তু দু পক্ষকেই বিয়ে নিয়ে প্রশ্ন করা হলে এড়িয়ে চলেন। এমনকী দাদাগিরি শো-তেও এই নিয়ে অভিনেতার লেগ পুল করার চেষ্টা করে ‘এআই’।
এমনকী দেব এক সাক্ষাৎকারে বলেছিলেন যে, মা-বাবাও নাকি প্রায়ই তাঁকে বলেন যে, এবার যেন তিনি বিয়ের পিঁড়িতে বসে পড়েন আর বাচ্চাটাও নিয়ে নেন। অভিনেতা বলেছিলেন বাবা-মা তাঁকে হামেশাই বলে ‘বিয়ে কর, বিয়ে কর। কবে বাচ্চা হবে? তুই বুড়ো হয়ে যাবি।নয়তো তোর বাচ্চা যখন ১০ বছরের হবে, তোর বয়স তখন ৭০ হবে!’
{{/usCountry}}এমনকী দেব এক সাক্ষাৎকারে বলেছিলেন যে, মা-বাবাও নাকি প্রায়ই তাঁকে বলেন যে, এবার যেন তিনি বিয়ের পিঁড়িতে বসে পড়েন আর বাচ্চাটাও নিয়ে নেন। অভিনেতা বলেছিলেন বাবা-মা তাঁকে হামেশাই বলে ‘বিয়ে কর, বিয়ে কর। কবে বাচ্চা হবে? তুই বুড়ো হয়ে যাবি।নয়তো তোর বাচ্চা যখন ১০ বছরের হবে, তোর বয়স তখন ৭০ হবে!’
{{/usCountry}}সেই সাক্ষাৎকারে নয়নদীপ রক্ষিতের সঙ্গে কথা প্রসঙ্গে খোলসা দেবকে বলতে শোনা গিয়েছিল, ‘প্রত্য়েকদিন। বিয়ে কর বিয়ে কর। কবে বাচ্চা হবে। তুই বুড়ো হয়ে যাবি। তোর বাচ্চা যখন ১০ বছরের হবে, তোর বয়স ৭০ হবে তখন। এগুলো প্রত্যেকদিন আমাকে শুনতে হয়। এখন তো ওঁরাও (দেবের মা-বাবা) মনে হয় হাল ছেড়ে দিয়েছে।’ এরপর দেবের কথার রেশ টেনেই নয়নদীপ প্রশ্ন করেছিলেন, ‘তাহলে এখন বিয়ের প্ল্যান নেই?’ তাতে জবাব আসে, ‘আপাতত তো নেই। তবে হ্যাঁ একদিন তো করতে হবেই।’
প্রসঙ্গত, ২০২৪ সালের মাঝামাঝি সময়ে গুগলের কিছু ভুল তথ্যের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ক্রিনশট ভাইরাল হয়। সেখানে দেখানো হয় যে, দেব ও তাঁর দীর্ঘদিনের বান্ধবী রুক্মিণী মৈত্র ২০২১ সালেই বিয়ে করেছেন এবং তাঁদের একটি সন্তানও রয়েছে! এই গুঞ্জনটি টুইটারে ছড়িয়ে পড়লে দেব মজার ছলে লিখেছিলেন ‘Me too’ অর্থাৎ আমিও জানতাম না!