২০০৫ সালে 'অগ্নিশপথ' ছবি দিয়ে অভিষেক হওয়া দেব বর্তমানে টলিউডের অন্যতম শীর্ষস্থানীয় অভিনেতা ও প্রযোজক। প্রথম সাফল্য আসে 'চ্যালেঞ্জ' থেকে। এরপর একে একে আসতে থাকে 'পাগলু', 'খোকাবাবু', 'চাঁদের পাহাড়', ‘গোলন্দাজ’, ‘টেক্কা’-র মতো সিনেমা। তবে শুধু ছবি দিয়ে নয়, বরং নিজের রাজনৈতিক কেরিয়ার দিয়েও বাংলার ঘরের মানুষ হয়ে উঠেছেন তিনি।
বয়স্ক মহিলার সঙ্গে দেবের ভিডিয়ো:

২০২৬ সালে বিধানসভা ভোটের আগে, মমতার সরকারের সাংসাদের দায়িত্বে থাকা দেব বলা চলে জি-জান লড়িয়ে দিয়েছেন। হেলিকপ্টারে করে ছুটে বেড়িয়েছেন বাংলার এপ্রান্ত থেকে ওপ্রান্তে। কাঠফাঁটা রোদ, গরম, ঘাম-- কিছুই তাঁকে আটকাতে পারেনি। এবার সামনে এল ভালোবাসার এক অনন্য নজির।
ভিডিয়োতে দেখা গেল যে, জনসভায় বসে আছেন দেব। এগিয়ে আসেন এক মহিলা। বয়সের ভারে একেবারে ঝুঁকে পড়েছেন। দেবকে ভরালেন আদরে। বললেন, ‘আর একশো বছর বাঁচো তুমি মানুষের ভালোবাসা নিয়ে এই আশীর্বাদ করি।’ করলেন জমিয়ে আদর। গায়ে-মাথায় বোলালেন হাত, বুকে টেনে নিলেন মাথা।
দেবকে ভালোবাসায় ভরাল নেটপাড়া:
একজন মন্তব্য করেন, ‘আট থেকে আশি, আমরা সবাই তোমাকে ভালোবাসি’। আরেকজন লিখলেন, ‘সত্যিই দেবদা তুমি সবার ভালোবাসার পাত্র’। অন্যজন লিখলেন, ‘একেই বলে আসল ভালোবাসা’।
দেবের রাজনৈতিক কেরিয়ার:
দেব-এর রাজনীতিতে পদার্পণ ঘটে ২০১৪ সালে। তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে নির্বাচনে লড়ে তিনি প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। তাঁর রাজনীতির অন্যতম প্রধান লক্ষ্য হল ঘাটাল এলাকার বন্যা সমস্যার সমাধান করা বা 'ঘাটাল মাস্টার প্ল্যান' বাস্তবায়ন করা। বরবরই তিনি 'সৌজন্যের রাজনীতি'র কথা বলে এসেছেন।
{{/usCountry}}দেব-এর রাজনীতিতে পদার্পণ ঘটে ২০১৪ সালে। তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে নির্বাচনে লড়ে তিনি প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। তাঁর রাজনীতির অন্যতম প্রধান লক্ষ্য হল ঘাটাল এলাকার বন্যা সমস্যার সমাধান করা বা 'ঘাটাল মাস্টার প্ল্যান' বাস্তবায়ন করা। বরবরই তিনি 'সৌজন্যের রাজনীতি'র কথা বলে এসেছেন।
{{/usCountry}}২০২৪-এর নির্বাচনের আগে তিনি রাজনীতি থেকে সরে দাঁড়ানোর চেষ্টাও করেছিলেন। তবে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে আলোচনার পর তিনি পুনরায় নির্বাচনে লড়েন।
পুজোয় আসছেন ‘দেশু ৭’ নিয়ে:
দেবকে শেষ দেখা গিয়েছে ২০২৫ সালের বড়দিনের মুক্তিপ্রাপ্ত সিনেমা প্রজাপতি ২-তে। তবে তারপর থেকে নতুন কাজ কিছু শুরু করেননি। এরপর তাঁকে বড় পর্দায় দেখা যাবে ২০২৬ সালের দুর্গা পুজতে। শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে জুটি বাঁধবেন তিনি। ছবির নাম ঠিক হয়নি যদিও তবে দেব-শুভশ্রী জুটির সপ্তম সিনেমা হিসেবে এটিকে বলা হচ্ছে ‘দেশু ৭’। হতে চলেছে রোম্যান্টিক ঘরানার সিনেমা। সঙ্গে ই সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবে হাতেখড়িও হতে চলেছে। জুন, জুলাই, অগস্ট মাে ছবির শ্যুট শুরুর কথা রয়েছে। ভোটের ব্যস্ততার কারণে মাঝে লম্বা সময় কোনো প্রোজেক্ট নেননি হাতে।