...
...
Next Story

গালে-মাথায় হাত বুলিয়ে আদর! বিশেষ ক্ষমতা সম্পন্ন সন্তানকে নিয়ে মা, এগিয়ে এসে যা করলেন দেব, জিতল নেটপাড়ার মন

পাপারাজ্জো অ্যাকাউন্ট টলি অনলাইনের শেয়ার করা একটি ভিডিয়োতে দেখা গেল হুইলচেয়ারে নিজের বিশেষ ক্ষমতা সম্পন্ন বাচ্চাকে নিয়ে এসেছিলেন তাঁর মা। নিজের এই বিশেষ ভক্তটিকে আদরে ভরালেন অভিনেতা-তৃণমূল সাংসদ দেব। সোনারপুরের ঘটনা এটি।

Updated on: Jan 9, 2026, 10:58:26 IST
By
Prefer HTon Google
Advertisement

সামনে এল টলিউডের সুপারস্টারের একটা মিষ্টি ভিডিয়ো। আর অভিনতা মন কেড়ে নিলেন তাঁর অনুরাগীদের। ভিডিয়োতে দেখা গেল যে, বিশেষ ক্ষমতা সম্পন্ন একটি বাচ্চাকে মাথায়-গালে হাত বুলিয়ে আদর করলেন তৃণমূল সাংসদ-অভিনেতা।

বিশেষ ক্ষমতা সম্পন্ন ভক্তের সঙ্গে দেবের আদুরে মুহূর্ত।
বিশেষ ক্ষমতা সম্পন্ন ভক্তের সঙ্গে দেবের আদুরে মুহূর্ত।

পাপারাজ্জো অ্যাকাউন্ট টলি অনলাইনের শেয়ার করা একটি ভিডিয়োতে দেখা গেল হুইলচেয়ারে নিজের বিশেষ ক্ষমতা সম্পন্ন সেই বাচ্চাকে নিয়ে এসেছিলেন তাঁর মা। আর নিজের ভক্তকে দেখেই এগিয়ে এলেন দেব। হুইলচেয়ারের সামনে বসে পড়লেন হাঁটু গেড়ে। তারপর বাচ্চাটির গায়ে মাথায় হাত বুলিয়ে করলেন আদর। এমনকী, বাচ্চাটিকে কিছু বলতেও দেখা গেল তাঁকে। শিশুটির মায়ের সঙ্গেও কথা বলেন তিনি। ছবির প্রচারে সোনারপুর গিয়েছিলেন দেব। সেখানেই তোলা এই ভিডিয়োটি। দেখুন-

আপাতত প্রজাপতি ২-এর সাফল্য চুটিয়ে উপভোগ করছেন দেব। অতনু-অভিজিৎ আর দেবের সেই সুপারহিট ট্রায়ো আবারও জমিয়ে রেখেছিল বছর শেষে বাংলার বক্স অফিস। প্রজাপতি ২-র সঙ্গে আরও দুটো বাংলা সিনেমা লহ গৌরাঙ্গের নাম রে ও মিতিন মাসি: একটি খুনীল সন্ধানে মুক্তি পেলেও, সেভাবে টক্কর দিতে পারেনি প্রজাপতি ২ সিনেমাকে।

আরও পড়ুন: ‘ওরকম মিষ্টি ২টো সন্তান…’! সইফ-অমৃতার ডিভোর্সের সময় ঠিক কী হয়, জবাব শর্মিলার

অভিজিৎ সেন পরিচালিত প্রজাপতি ২। দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারস এবং বেঙ্গল টকিজের ব্যানারে দেব এবং অতনু রায়চৌধুরী প্রযোজনায় মুক্তি পায় এটি। মিঠুন ও দেব ছাড়াও ছবিতে অভিনয় করেছেন শিশুশিল্পী অনুমেঘা কাহালি, অনির্বাণ চক্রবর্তী, জ্যোতির্ময়ী কুণ্ডু, অপরাজিতা আঢ্যরা।

প্রজাপতি ২ মুক্তি পেতে না পেতেই, নিজের দুটো সিনেমা ঘোষণা করে ফেলেছেন দেব। তালিকায় রয়েছে প্রথমেই ‘অ্যাম্বুলেন্স দাদা’। ‘অ্যাম্বুল্যান্স দাদা’ বা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’ হিসেবে পরিচিত করিমুল হকের চরিত্রে দেখা যাবে দেবকে। জলপাইগুড়ির করিমুল প্রত্যন্ত গ্রামের দুঃস্থ, অসুস্থ রোগীকে বিনামূল্যে হাসপাতালে পৌঁছে দিতেন।

এছাড়াও পুজোয় দেখা যাবে দেবকে। আর এখানে আরও বড় চমক। কারণ ফিরছে দেশু, অর্থাৎ দেব ও শুভশ্রী জুটি। যদিও সেই ছবি নিয়ে বিস্তারিত কোনো তথ্যই এখনও জানা যায়নি।

 
ABOUT THE AUTHOR
Tulika Samadder

হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe