মান-অভিমান পর্ব শেষ। বক্স অফিস মিলিয়ে দিল প্রাক্তন জুটিকে। ২০২৫-এর সবচেয়ে বড় হিট বাংলা ছবি ধুমকেতু। দেব-শুভশ্রী দেখিয়ে ছিলেন জুটি নিয়ে পাগলামো কাকে বলে, সেই অস্ত্রেই শান দিতে চলেছেন দুই সুপারস্টার। শুক্রবার সন্ধ্য়ায় যখন টলিপাড়ার একদল লোকজন লালবাজারে হাজির সোশ্যাল মিডিয়ায় তারকাদের ঘিরে কুৎসা নিয়ে অভিযোগ জমা দিতে তখনই বোমা ফেললেন দেব।

অভিনেতার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে এল বছরের সেরা কোলাব! দেব জানালেন তাঁর ৫১তম ছবির নায়িকা হচ্ছেন শুভশ্রী। অর্থাৎ এক দশক পর আবার শ্যুটিং সেটে দেব-শুভশ্রী। গত বছর ধুমকেতু মুক্তি পেলেও সেই ছবির শ্যুটিং হয়েছিল ২০১৫ সালে। তখন সদ্য প্রেম ভেঙেছে দেব-শুভশ্রী। তারপর গঙ্গা দিয়ে বয়ে গিয়েছে অনেক জল। ব্যক্তিগত জীবনে অনেকখানি এগিয়ে গিয়েছেন তাঁরা। আর অভিনয়ের জগতেও আজ তাঁরা অনেক বেশি পরিণত।
এদিন দেবের ফেসবুক থেকে একটি ভিডিয়ো পোস্ট করা হয়, সেখানে ধুমকেতুর প্রোমোশন্যাল ইভেন্টের ঝলক। দেব-শুভশ্রীর নাচ। পরস্পরকে আলিঙ্গনের মুহূর্ত। ক্যাপশনে লেখা, ‘এই দুর্গাপুজোয় তামপাত্রা বাড়তে চলেছে। তৈরি থাকুন থ্রিল আর হৃদয়গ্রাহী রোম্যান্স এবং রসায়নের জন্য, যা আপনারা সর্বদা পছন্দ করেছেন’।
নতুন বছর শুরু হতে না হতেই একের পর এক ঘোষণা করে চলেছেন দেব। বক্স অফিস কাঁপাচ্ছে প্রজাপতি ২। এর মাঝেই দেব ঘোষণা করেছেন বাইক অ্যাম্বুলেন্স দাদা করিমূল হকের বায়োপিক মুক্তি পাবে চলতি বছর স্বাধীনতা দিবসের প্রাক্কালে। এটা দেবের কেরিয়ারের ৫০তম ছবি।
খাদান ২ এবং টনিক ২-এর ঘোষণাও বৃহস্পতিবার সেরেছেন দেব। ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই শুভশ্রীকে নিয়ে নতুন বছর ঘোষণা সারলেন। তবে কোন ছবি, পরিচালক কে হবেন, সেই নিয়ে বিস্তারিত কোনও তথ্য দেননি দেব। বাকিটা ক্রমশ প্রকাশ্য। যদিও অভিনেতা কিছুদিন আগেই জানিয়েছিলেন ধুমকেতু ২ তৈরির সম্ভাবনা নেই। ওদিকে পুজোয় দেবের খাদান ২ আসতে পারে এমন সম্ভাবনার কথা শোনা গিয়েছে। তাহলে কি খাদান ২-তে কোয়েল নয়, শুভশ্রী দেবের নায়িকা? তা এখনও স্পষ্ট নয়। তবে এই রিইউনিয়ন দেশু ভক্তদের জন্য় নিঃসন্দেহে সবচেয়ে বড় নিউ ইয়ার গিফট।
ধুমকেতুর প্রচারের জন্য এক হয়েছিলেন প্রাক্তন প্রেমিক যুগল দেব-শুভশ্রী। দুজনের পেশাদারিত্ব প্রশংসিত হয়েছিল। তবে ছবি রিলিজের পর দেবের ‘ইনোসেন্স’ মন্তব্য নিয়ে ফের বাদানুবাদে জড়ান দুজনে। আসলে এক সাক্ষাৎকারে দেবকে প্রশ্ন করা হয়েছিল যে, বর্তমান সময়ে (২০২৫ সালে) যদি ধূমকেতু বানানো হয়, তাহলে কি শুভশ্রীকে নায়িকা হিসাবে প্রযোজক দেব নিতেন? যাতে দেবের জবাব ছিল, শুভশ্রী ইতিমধ্যেই দুই বাচ্চার মা, ফলে তাঁর মুখের ইনোসেন্স হারিয়ে গিয়েছে। 'রূপা' মুখের সারল্য তাঁর মুখে খুঁজে পাওয়া যেত না বলেই তিনি হয়তো নায়িকাকে কোনও পার্শ্ব চরিত্রের জন্য বেছে নিতেন।
{{/usCountry}}ধুমকেতুর প্রচারের জন্য এক হয়েছিলেন প্রাক্তন প্রেমিক যুগল দেব-শুভশ্রী। দুজনের পেশাদারিত্ব প্রশংসিত হয়েছিল। তবে ছবি রিলিজের পর দেবের ‘ইনোসেন্স’ মন্তব্য নিয়ে ফের বাদানুবাদে জড়ান দুজনে। আসলে এক সাক্ষাৎকারে দেবকে প্রশ্ন করা হয়েছিল যে, বর্তমান সময়ে (২০২৫ সালে) যদি ধূমকেতু বানানো হয়, তাহলে কি শুভশ্রীকে নায়িকা হিসাবে প্রযোজক দেব নিতেন? যাতে দেবের জবাব ছিল, শুভশ্রী ইতিমধ্যেই দুই বাচ্চার মা, ফলে তাঁর মুখের ইনোসেন্স হারিয়ে গিয়েছে। 'রূপা' মুখের সারল্য তাঁর মুখে খুঁজে পাওয়া যেত না বলেই তিনি হয়তো নায়িকাকে কোনও পার্শ্ব চরিত্রের জন্য বেছে নিতেন।
{{/usCountry}}পরে নয়নদীপ রক্ষিতের পডকাস্টে পালটা জবাব দেন শুভশ্রী। নায়িকা বলেছিলেন, ‘কী বলি? একটা সেন্সেবল মানুষ কীভাবে এই ধরনে কথা বলে? আমার জানা নেই। আমার পার্শ্ব চরিত্র করতে কোনও সমস্যা নেই। আমি ‘সন্তান’ করেছি। আমার কাছে চরিত্রটা গুরুত্বপূর্ণ। কিন্তু ২০২৫ দাঁড়িয়ে এরকম একটা অসম্মান সূচক মন্তব্য, যেখানে তুমি একটা অভিনেত্রীর সঙ্গে ছবির প্রচার করছ, সেখানে এটা কীভাবে বলল, আমি জানি না…।’ তবে সব ভুলে রুপোলিপর্দায় ফের এক হচ্ছেন দেব-শুভশ্রী।
এর আগে ‘পরাণ যায় জ্বলিয়া রে’ থেকে ‘রোমিও’, ‘চ্যালেঞ্জ’, ‘খোকাবাবু’, ‘খোকা ৪২০’-এর মতো একাধিক সুপারহিট সিনেমা উপহার দিয়েছে দেব-শুভশ্রী জুটি। সব মিলিয়ে এই পুজোয় দেব-শুভশ্রীর সাত নম্বর ছবির জন্য তৈরি দেশু ফ্যানেরা।