‘এবার ফিরলে একা ফিরব না, তোমাকে নিয়ে ফিরব’, শুভশ্রীকে কথা দিয়েছেন দেব। তবে সেটা দেশু৭-এ। কিন্তু বাস্তবে পরস্পরকে কী কথা দিয়েছেন তাঁরা? সোমবার দিনভর দেব-শুভশ্রীর একটা ফেসবুক লাইভ নিয়ে তোলপাড় গোটা টলিউড। ধূমকেতুর পর ফের পর্দায় একসঙ্গে প্রাক্তন জুটি। প্রায় এক দশকপর শ্যুটিং সেটে রোম্যান্সে ডুব দিয়েছেন তাঁরা। দেশু৭-এর এই সফর নিয়েই এদিন আনকাট দেব-শুভশ্রী।

জীবনের অনেক গোপন কথাও ফাঁস করেছেন তাঁরা। আলোচনার ফাঁকে কখনও দেব বলে উঠেছেন, ‘আবার কেস খেলাম?’ আবার কখনও শুভশ্রীকে জিগ্গেস করেছেন, ‘চাপ হবে না তো? তুমি সামলে নেবে তো?’ প্রাক্তন হওয়ার পাশাপাশি একটা সময় দেবের সবচেয়ে কাছের বন্ধু ছিলেন শুভশ্রী। দেবের জীবনের সব প্রথমের সাক্ষী তিনি। সেই বন্ধু শুভশ্রীকে আজও মিস করেন দেব। দুজনে জীবন পথে অনেকটা এগিয়েছেন, কিন্তু বন্ধুত্বের সেই বাঁধন বোধহয় আজও আলগা হয়নি।
দেব এর আগে দেশু৭-এর ব়্যাপ আপ পার্টিতেই ফাঁস করেছিলেন শুভশ্রীর ফোন নম্বর তাঁর কাছে ছিল না। আপ্ত সহায়ক সায়ন্তন ৩১শে ডিসেম্বরের রাতে তাঁকে সেই নম্বর পাঠান। কিন্তু কেন শুভশ্রীর ব্যক্তিগত নম্বর ছিল না তাঁর কাছে?
এদিনের ফেসবুক লাইভে দেব জানান, শুভশ্রীর সাথে ‘দুই বাচ্চার মা’ বিতর্কের পর তাঁর যে ভুল বোঝাবুঝি হয়েছিল, তারপর তিনি শুভশ্রীর নম্বর ফোন থেকে ডিলিট করে দেন। আসলে ঝগড়া হলেই পরস্পরের নম্বর ব্লক করে দেওয়া কিংবা ডিলিট করে দেওয়াটা তাঁদের পুরোনো অভ্যাস। দেব এদিন জানান, শুভশ্রীর সঙ্গে তাঁর যোগাযোগ পুরোপুরি ছিন্ন হয়নি কোনওদিনও। এমনকী রাজ-শুভশ্রীর বিয়ের আগেরদিনও শুভশ্রীর সাথে কথা হয়েছে দেবের।
এদিন দুজনে দুজনকে একটা প্রমিস করেছেন দেব-শুভশ্রী। শুভশ্রী জানান, ‘আর যাই হোক, আমরা ঠিক করেছি আর ঝগড়া করব না। আর একে অপরের নম্বর ব্লক করব না’।
{{/usCountry}}এদিন দুজনে দুজনকে একটা প্রমিস করেছেন দেব-শুভশ্রী। শুভশ্রী জানান, ‘আর যাই হোক, আমরা ঠিক করেছি আর ঝগড়া করব না। আর একে অপরের নম্বর ব্লক করব না’।
{{/usCountry}}এদিন অরিত্রর কথা মেনে শুভশ্রীর নম্বর নিজের ফোনে ‘শুভ’ বলে সেভ করেন দেব। আসলে এতদিন ‘শুভশ্রীদি অ্যাকট্রেস’ বলে নম্বরটি ছিল দেবের ফোনে। এদিন শুভশ্রী নয়, শুভ বলেই সেই নম্বর এডিট করলেন দেব। পাশ থেকে নায়িকা বলে ওঠেন, ‘শুভ তো ছেলেদেরও নাম হয়…’। দেব সঙ্গে সঙ্গে বলেন, ‘তোমার জীবনে কি আরেকটা দেব আছে?’ শুভশ্রী স্পষ্ট জানান ‘না’। দেব বুঝিয়ে দেন, তাঁর জীবনেও একটাই শুভ আছে!