দুর্গোৎসবের মরসুমে টলিউডের চার মেগা বক্স অফিস যুদ্ধের ছবিটা এবার পরিষ্কার হতে শুরু করেছে। ষষ্ঠীর শুভ দিনে সিনেমা হলে শুভমুক্তি পেয়েছে দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের বহুল প্রতীক্ষিত ছবি ‘দেশু ৭’ (DESHU 7)। আর মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে ঝড় তুলল এই মেগা বাজেট ছবি! অন্যদিকে একদিন আগে, অর্থাৎ ১৫ই অক্টোবর শুভমুক্তি পাওয়া বাকি তিন ছবি— ‘দ্য একেন’, ‘বহুরূপী দ্য গোল্ডেন ডাকু’ এবং ‘এম্পারার ভার্সেস শরৎচন্দ্র’-র দুই দিনের বক্স অফিস কালেকশনের পরিসংখ্যানও সামনে এসেছে। অফিসিয়াল কালেকশন প্রকাশ্য়ে না এলেও sacnilk.com-এর রিপোর্টের ভিত্তিতে বক্স অফিসের লড়াইয়ের ছবিটা পরিষ্কার।

‘দেশু ৭’ (প্রথম দিন কালেকশন):
প্রথম দিনেই প্রেক্ষাগৃহে দেব-শুভশ্রী ম্যাজিক অব্যাহত! একদিনেই ছবিটি ১ কোটি টাকার কাছাকাছি ব্যবসা করেছে। পরিচালক দেবের প্রথম ছবি ধূমকেতুর রেকর্ড ভাঙতে না পরলেও প্রথম দিন বক্স অফিসে আয় করেছে ৭০ লাখ (নেট)। যার পুজোর বাকি তিন ছবির চেয়ে অনেকটা বেশি।
‘দ্য একেন - কেরালায় কুরুক্ষেত্র’ (দুই দিনের মোট কালেকশন):
ডিটেকটিভ একেনবাবুর জনপ্রিয়তা এবারও বজায় রয়েছে দর্শকদের মধ্যে। তিন ছবির মধ্যে ব্যবসার নিরিখে আপাতত বেশ এগিয়ে জয়দীপ মুখোপাধ্যায়ের এই ছবি। দুই দিনের মোট আয় ১.২২ কোটি টাকা। প্রথম দিন বক্স অফিসে ছক্কা হাঁকিয়ে অনির্বাণ চক্রবর্তী অভিনীয় ছবি আয় করেছিল ৫৫ লাখ টাকা, ষষ্ঠীর দিন তা বেড়ে দাঁড়ায় ৬৭ লক্ষে।
. ‘বহুরূপী দ্য গোল্ডেন ডাকু’ (দুই দিনের মোট কালেকশন):
শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের ছবি প্রথম দিনে কিছুটা ধীরগতিতে শুরু করলেও ষষ্ঠীর দিন ব্যবসায় বেশ গতি ধরেছে। তবে এখনও ১ কোটির গণ্ডি পার করতে পারেনি ছবিটি।
প্রথম দিন (১৫ই অক্টোবর) ছবিটি ব্যবসা করেছিল ৩৪ লাখের। দ্বিতীয় দিন (ষষ্ঠী - ১৬ই অক্টোবর) তা বেড়ে দাঁড়িয়েছে ৫০ লাখে। অর্থাৎ দু-দিনে মোট ৮৪ লাখের ব্যবসা করেছে এই ছবি।
{{/usCountry}}প্রথম দিন (১৫ই অক্টোবর) ছবিটি ব্যবসা করেছিল ৩৪ লাখের। দ্বিতীয় দিন (ষষ্ঠী - ১৬ই অক্টোবর) তা বেড়ে দাঁড়িয়েছে ৫০ লাখে। অর্থাৎ দু-দিনে মোট ৮৪ লাখের ব্যবসা করেছে এই ছবি।
{{/usCountry}}‘এম্পারার ভার্সেস শরৎচন্দ্র’ (দুই দিনের মোট কালেকশন):
সৃজিত মুখোপাধ্যায়ের পিরিয়ড ড্রামাটি কন্টেন্টের দিক থেকে প্রশংসা পেলেও প্রথম দু’দিনে বক্স অফিসে ব্যবসা ধীরগতিতেই এগোচ্ছে। ছবির হল সংখ্যাও সীমিত। দুদিনে ছবির আয মাত্র ২৩ লাখ।
প্রথম দিন: ১০ লাখ
দ্বিতীয় দিন: ১৩ লাখ
উৎসবের মরসুমে ষষ্ঠীর এই প্রাথমিক পরিসংখ্যান প্রমাণ করে দিচ্ছে যে দুর্গাপুজোর ছুটিতে সিনেপ্রেমী বাঙালি প্রেক্ষাগৃহে ফিরেছে পুরোদমে। সপ্তমী ও অষ্টমীর উইকএন্ডে এই চার ছবির বক্স অফিস লড়াই কোন দিকে মোড় নেয়, সেদিকেই তাকিয়ে ফিল্ম ট্রেড অ্যানালিস্টরা!