চলতি মাসেই পরিবার, বন্ধু, ভক্তদের হাত ছেড়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন অভিনেতা ধর্মেন্দ্র। কিংবদন্তি অভিনেতা চলে গেলেও, রেখে গিয়েছেন ২ স্ত্রী, ৬ সন্তান ও তাঁর কালজয়ী সিনেমাগুলিকে। বৃহস্পতিবার মুম্বইয়ে প্রয়াত অভিনেতার দুই ছেলে সানি দেওল ও ববি দেওল আয়োজন করেছিলেন একটি প্রার্থনা সভার। বাবা চলে যাওয়ার পর, প্রথমবার সামনে আসলেন দুই ভাই। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত একটি ছবিতে দেখা গিয়েছে, অনুষ্ঠানে অতিথিদের স্বাগত জানাতে গিয়ে আবেগপ্রবণ হয়ে উঠছেন দুই ভাই।

বেশ গোপনেই হয়েছে ধর্মেন্দ্রর শেষকৃত্য। সেভাবে জাঁকজমক ছিল না। শেষ সময়ে, হাসপাতাল থেকে ছাড়িয়ে এনে মুম্বইয়ের বাড়িতেই চিকিৎসা করানো হয়েছিল বর্ষীয়ান অভিনেতার। সোমবার ‘শোলে’ অভিনেতা চলে যাওয়ার পর, বৃহস্পতিবার মুম্বইয়ের এক হোটেলে প্রার্থনাসভার আয়োজ হয়েছিল। প্রার্থনা সভার বেশ কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে, যার মধ্যে একটিতে সানি এবং ববি অতিথিদের সঙ্গে দেখা করছেন।
ছবিতে দেখা গেল দুই ভাই পাশাপাশি দাঁড়িয়ে আছেন। দুজনের গায়েই সাদা রঙের পোশাক। হাত জোড় করে এবং ভেজা চোখে সানি অতিথিদের 'নমস্কার' ভঙ্গিতে অভ্যর্থনা জানাচ্ছেন। ববি তার পাশে দাঁড়িয়ে আছেন, একইভাবে আবেগপ্রবণ কিন্তু শান্ত। তাদের পিছনে ধর্মেন্দ্রর একটি বড় ফ্রেমযুক্ত ছবি রয়েছে, যার চারপাশ ফুল দিয়ে সাজানো। প্রার্থনা সভাটি বিকেল ৫:৩০ টায় শুরু হয়ে রাত ৮ টার দিকে শেষ হয়েছিল।
বান্দ্রার তাজ ল্যান্ডস এন্ডের লনে অনুষ্ঠিত এই প্রার্থনা সভাটি ‘সেলিব্রেশন অফ লাইফ’ নামে পরিচিত ছিল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সানি ও ববি দেওল, করণ দেওল এবং অভয় দেওল।
পরিবারের বাইরে, শাহরুখ খানের পরিবারও প্রয়াত কিংবদন্তির প্রতি শ্রদ্ধা জানাতে প্রার্থনা সভায় উপস্থিত ছিলেন। সমাবেশে ঐশ্বর্য রাই, সলমন খান, মাধুরী দীক্ষিত, বিদ্যা বালান, শাবানা আজমি, জ্যাকি শ্রফ, সিদ্ধার্থ মালহোত্রা, সুনীল শেট্টি, আমিশা প্যাটেল, ফারদিন খান, নিমরত কৌর, সোনু সুদ, অনু মালিক, সুভাষ ঘাই, আব্বাস-মাস্তান এবং অনিল শর্মা-সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
{{/usCountry}}পরিবারের বাইরে, শাহরুখ খানের পরিবারও প্রয়াত কিংবদন্তির প্রতি শ্রদ্ধা জানাতে প্রার্থনা সভায় উপস্থিত ছিলেন। সমাবেশে ঐশ্বর্য রাই, সলমন খান, মাধুরী দীক্ষিত, বিদ্যা বালান, শাবানা আজমি, জ্যাকি শ্রফ, সিদ্ধার্থ মালহোত্রা, সুনীল শেট্টি, আমিশা প্যাটেল, ফারদিন খান, নিমরত কৌর, সোনু সুদ, অনু মালিক, সুভাষ ঘাই, আব্বাস-মাস্তান এবং অনিল শর্মা-সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
{{/usCountry}}২৪ নভেম্বর মারা যান ধর্মেন্দ্র, বয়স হয়েছিল ৮৯ বছর। ৮ ডিসেম্বর তাঁর ৯০তম জন্মদিনের কয়েকদিন আগেই প্রয়াত হন অভিনেতা। ২৫ নভেম্বর মুম্বইয়ে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।