সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট ঘিরে হঠাৎই চর্চার কেন্দ্রে দিয়া মির্জা ও নওয়াজউদ্দিন সিদ্দিকি। নওয়াজের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা নাকি মোটেও সুখকর নয়! এমনই বিস্ফোরক মন্তব্য অভিনেত্রীর ইনস্টাগ্রাম পোস্টে। তাঁর বক্তব্যে অভিনেতার ব্যবহার নিয়ে অসন্তোষের ইঙ্গিত মিলতেই অনেকে মনে করছেন, বলিউডে কি নতুন কোনও বিতর্কের সূত্রপাত হল? আবার নেটিজেনদের একাংশের দাবি, পুরোটাই আসলে আসন্ন সিরিজের প্রচারের কৌশল।

দিয়া তাঁর পোস্টে নওয়াজউদ্দিনকে নিয়ে লিখেছেন, তাঁর সঙ্গে কাজ করা যেন দুঃস্বপ্নের মতো। কথাবার্তার ধরন নিয়েও কটাক্ষ করেছেন অভিনেত্রী। পাশাপাশি তাঁর উদ্ধৃত মন্তব্যে নওয়াজের চরিত্রকে অত্যন্ত উদ্ধত ও অভদ্র বলেও উল্লেখ করা হয়েছে। পোস্টের ভাষা ও উপস্থাপনা দেখে অনেকেই অবশ্য মনে করছেন, বাস্তবের কোনও বিবাদ নয়, বরং নতুন কোনও ছবির বা সিরিজের চরিত্রকে ঘিরেই এই মন্তব্য।
দিয়া মির্জার পোস্ট নিয়ে কী বলছেন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা?
দিয়া মির্জার পোস্টে এক ব্যবহারকারী লিখেছেন— 'এখানে 'চরিত্র' (character) শব্দটিই আসল ইঙ্গিত। খুব শীঘ্রই দুজনের একসঙ্গে নতুন কোনো প্রজেক্টের ঘোষণা আসবে।' আরেকজন লিখেছেন— ‘হে ভগবান! এটা কি কোনো নতুন বিতর্ক? দয়া করে সিনেমার প্রচারণার জন্য এ ধরনের কাজ করবেন না। যদি আপনারা এমনটা করে থাকেন, তবে তা খুবই নিম্নমানের।’ তৃতীয় এক ব্যবহারকারী লিখেছেন— ‘এটাও পিআর (PR) স্টান্টই হবে, আজকাল সবাই এটাই করছে।’ একজন বলেছেন— ‘দিয়া কারও সম্পর্কে এমন কথা বলতেই পারেন না। এটা নিশ্চিতভাবেই কোনো সিনেমা বা সিরিজের প্রচারের জন্য।’ অন্য একজন লিখেছেন— ‘আমার তো সত্যিই মনে হচ্ছে।’ আরেকজন মন্তব্য করেছেন— ‘এটা একেবারেই সম্ভব নয়। নওয়াজউদ্দিন এবং দিয়া দুজনেই খুব ভালো মানুষ। এটা নিশ্চিতভাবে সিনেমারই প্রচার কৌশল।’
{{/usCountry}}দিয়া মির্জার পোস্টে এক ব্যবহারকারী লিখেছেন— 'এখানে 'চরিত্র' (character) শব্দটিই আসল ইঙ্গিত। খুব শীঘ্রই দুজনের একসঙ্গে নতুন কোনো প্রজেক্টের ঘোষণা আসবে।' আরেকজন লিখেছেন— ‘হে ভগবান! এটা কি কোনো নতুন বিতর্ক? দয়া করে সিনেমার প্রচারণার জন্য এ ধরনের কাজ করবেন না। যদি আপনারা এমনটা করে থাকেন, তবে তা খুবই নিম্নমানের।’ তৃতীয় এক ব্যবহারকারী লিখেছেন— ‘এটাও পিআর (PR) স্টান্টই হবে, আজকাল সবাই এটাই করছে।’ একজন বলেছেন— ‘দিয়া কারও সম্পর্কে এমন কথা বলতেই পারেন না। এটা নিশ্চিতভাবেই কোনো সিনেমা বা সিরিজের প্রচারের জন্য।’ অন্য একজন লিখেছেন— ‘আমার তো সত্যিই মনে হচ্ছে।’ আরেকজন মন্তব্য করেছেন— ‘এটা একেবারেই সম্ভব নয়। নওয়াজউদ্দিন এবং দিয়া দুজনেই খুব ভালো মানুষ। এটা নিশ্চিতভাবে সিনেমারই প্রচার কৌশল।’
{{/usCountry}}নওয়াজউদ্দিন সিদ্দিকি ও দিয়া মির্জার আসন্ন সিরিজ
জানিয়ে রাখা ভালো, জিও হটস্টারে শীঘ্রই নওয়াজউদ্দিন সিদ্দিকি এবং দিয়া মির্জার একটি মেডিকেল ড্রামা সিরিজ মুক্তি পেতে চলেছে। মনে করা হচ্ছে, দিয়া মির্জার এই পোস্টটি এই সিরিজের প্রচারেরই অংশ। আসন্ন এই সিরিজটির নাম 'ডক্টর হাসান'। এই সিরিজে নওয়াজউদ্দিন সিদ্দিকিকে 'ডক্টর ইমরান হাসান'-এর চরিত্রে দেখা যাবে। অন্যদিকে, দিয়া মির্জা অভিনয় করছেন 'ডক্টর পলক জৈন'-এর চরিত্রে। সিরিজটি পরিচালনা করেছেন রোহন সিপ্পি। আগামী ১১ ডিসেম্বর ওটিটি-তে সিরিজটি মুক্তি পাবে।