ভরা বর্ষায় ডোনার মনে ‘ফাগুন’। ‘ডায়মন্ড দিদি জিন্দাবাদ’-এ নামভূমিকায় অভিনয় করে দর্শকদের মন জয় করে নেওয়া অভিনেত্রী ডোনা ভৌমিক জীবনের এক নতুন অধ্যায় শুরু করলেন। নিজের মনের মানুষের সঙ্গে আংটি বদল ও আইনি বিয়ে সারলেন ডোনা। ডিসেম্বরে সামাজিক বিয়ে, তার আগেই চারহাত এক হল দুজনের।

কে ডোনার বর?
আইনি বিয়ের কাগজপত্রে সই করে ডোনার সঙ্গে নতুন জীবনে পা রাখলেন তাঁর মনের মানুষ সায়ন্তন মুখোপাধ্যায়। টলিপাড়ার নায়িকারা সাধারণত ইন্ডাস্ট্রির কোনো অভিনেতা বা পরিচালকের প্রেমে পড়েন, এমনটাই চেনা ছক। তবে ডোনা হেঁটেছেন একটু অন্য পথে। গ্ল্যামার জগতের বাইরে গিয়ে তিনি মন দিয়েছেন সায়ন্তনকে। ডোনার বর পেশায় একজন করপোরেট ব্যক্তিত্ব। তিনি বর্তমানে ‘বাজাজ ফিনসার্ভ’ (Bajaj Finserv)-এ সিনিয়র এরিয়া ম্যানেজার হিসেবে কর্মরত।
মায়ের বেনারসি পরে স্পেশাল সাজ
জীবনের এই বিশেষ ও স্মরণীয় দিনে এক অনন্য আবেগঘন সাজে নজর কাড়লেন অভিনেত্রী ডোনা। আইনি বিয়ের সময় ডোনা পরেছিলেন তাঁর মায়ের বিয়ের ঐতিহ্যবাহী লাল বেনারসি শাড়ি।
{{/usCountry}}জীবনের এই বিশেষ ও স্মরণীয় দিনে এক অনন্য আবেগঘন সাজে নজর কাড়লেন অভিনেত্রী ডোনা। আইনি বিয়ের সময় ডোনা পরেছিলেন তাঁর মায়ের বিয়ের ঐতিহ্যবাহী লাল বেনারসি শাড়ি।
{{/usCountry}}সাজসজ্জা: লাল বেনারসির সাথে মানানসই সবুজ রঙের জমকালো ডিজাইনার ব্লাউজ, সোনার গয়না, হাতে ঐতিহ্যবাহী লাল চুড়ি এবং চুলে জুঁই ফুলের গজরার সাজে তাঁকে দেখতে লাগছিল দারুণ সুন্দর।
আংটিবদল ও উৎসব: আইনি বিয়ে নিবন্ধনের আনুষ্ঠানিকতা শেষের পাশাপাশি এদিনই দুজনে একে অপরকে আংটি পরিয়ে এনগেজমেন্ট বা আংটিবদল পর্বও সেরে নেন। সেইসময় অবশ্যই ডোনার লুকে ছিল প্রাচ্য-পাশ্চাত্য়ের ছোঁয়া।
কালো রঙের স্যুট-শেমিজে বর সায়ন্তন এবং মায়ের বেনারসিতে কনে ডোনার প্রেমের রসায়ন ও আনন্দঘন মুহূর্তের একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই বেশ নজর কেড়েছে। নতুন জীবন শুরুর জন্য সহকর্মী থেকে শুরু করে অনুরাগী— সকলেই এই নবদম্পতিকে শুভেচ্ছায় ভরিয়ে দিচ্ছেন।
হিন্দুস্তান টাইমস বাংলাকে ডোনা জানান, ‘আমার সঙ্গে সায়ন্তনের আলাপ এক কমন ফ্রেন্ডের মাধ্যমে। পরে অবশ্য জানতে পারি ও আমাকে কাজের সূত্রে সাত বছর ধরে চেনে। তাই বলতে পারেন এই বিয়েটা ওর তরফ থেকে প্রেমের বিয়ে, আর আমার তরফ থেকে অ্যারেঞ্জ কাম লাভ ম্যারেজ’।
ডোনা জানিয়েছেন, আপতত বিয়ের প্রস্তুতি নিয়ে বেজায় ব্যস্ত তিনি। তাই ছোটপর্দা থেকে কিছুদিন দূরে থাকতে চান। নতুন জীবনে প্রবেশের আগে মেগা সিরিয়ালের কাজ হাতে নিতে চান না, কারণ মেগা সিরিয়াল মানেই লম্বা সময়ের কমিটমেন্ট। তাই আপতত ডোনার ধ্যানজ্ঞান তাঁর নতুন পরিবার। ডিসেম্বরেই সাতপাক, তবে কবে? সেই তারিখ এখনই খোলসা করতে না-রাজ অভিনেত্রী।