...
...
Next Story

Abir Chatterjee: ইতিহাসের প্রফেসর সোনাদা, বাস্তবে কতটা ইতিহাস ভালোবাসেন আবির?

Abir Chatterjee: সোনাদার চরিত্রে অভিনয় করা আবির চট্টোপাধ্যায় ব্যক্তিগত জীবনে ইতিহাস কে কতটা ভালোবাসেন?

Published on: May 23, 2026 04:04 PM IST
Advertisement

Abir Chatterjee: আর পাঁচজন ডিটেকটিভের একবারে আলাদা সোনাদা। ইতিহাসের প্রফেশন সোনাদা দীর্ঘদিন বিদেশে থাকার পর ফিরে এসেছেন দেশের টানে। তবে ইতিহাসের প্রফেসর হলেও সোনাদার বুদ্ধিদীপ্ততার জন্য বারবার তাঁকে খুঁজতে হয়েছে বিভিন্ন গুপ্তধন, প্রাণ সংশয়ও হয়েছে একাধিকবার। কিন্তু যে চরিত্রটি ইতিহাসকে এতটাই ভালোবাসে, সেই সোনাদার চরিত্রে অভিনয় করা আবির চট্টোপাধ্যায় ব্যক্তিগত জীবনে ইতিহাস কে কতটা ভালোবাসেন?

বাস্তবে কতটা ইতিহাস ভালোবাসেন আবির?
বাস্তবে কতটা ইতিহাস ভালোবাসেন আবির?

সম্প্রতি আনন্দবাজার অনলাইনকে দেওয়া সাক্ষাৎকারে আবির জানান, ছোটবেলা ইতিহাসকে ততটাও ভালো লাগত না তাঁর, বরং অন্য সাবজেক্ট পড়তে বেশি ভালো লাগত। যেহেতু ইতিহাসে অনেক সাল তারিখ মনে রাখতে হত, অনেক লিখতে হত তাই আর পাঁচ জন ছাত্রদের মতো আবিরও ইতিহাস থেকে দূরে থাকতেন।

আরও পড়ুন: সিনেমার গণ্ডি পেরিয়ে ওয়েব সিরিজে পদার্পণ বনির, বিপরীতে থাকবেন কোন নায়িকা?

অভিনেতার কথা অনুযায়ী, ২০০৫ বা তার আগে যে সময়টা ছাত্রছাত্রীরা পড়াশোনা করতেন, সেই সময় বেশিরভাগ ক্ষেত্রে ইতিহাসে প্রশ্নের উত্তর লিখতে হতো অনেক বড় আকারে আর তাই অনেকেই ইতিহাস বিষয়টিকে এড়িয়ে চলত। এমনকি অনেক সময় সবকটা পয়েন্ট মনে না থাকায় একটি পয়েন্ট ভেঙে ভেঙে লেখার চলও ছিল তখন।

তবে আবির মনে করেন, প্রত্যেকটা মানুষের ইতিহাস সম্পর্কে জ্ঞান থাকা দরকার। বিশেষ করে নিজের দেশের ইতিহাস সম্পর্কে অনেক কিছু জানা দরকার। ছোটবেলায় ইতিহাসের প্রতি টান না থাকলেও তিনি যত বড় হয়েছেন তত ইতিহাসের প্রতি ভালোবাসা জন্মেছে তাঁর। হয়তো নম্বর পাওয়ার চাপ নেই বলেই এখন আর ইতিহাসকে 'পাতিহাঁস' বলে মনে হয় না!

আরও পড়ুন: 'সব থেকে বড় ক্ষতি তো আমার...', ‘চিরসখা’ বন্ধ, দেড় মাস ধরে কাজের সন্ধানে সুদীপ

প্রতিবারের মতো এইবারেও আবিরের সঙ্গে অভিনয় করেছেন ইশা সাহা এবং অর্জুন চক্রবর্তী। তবে বাড়তি পাওনা হিসেবে অবশ্যই রয়েছেন কৌশিক গঙ্গোপাধ্যায় এবং রজতাভ দত্ত। যদিও রজতাভ প্রথম পর্বেও অভিনয় করেছিলেন। তবে এত বছর পর দশাননকে আবার দেখতে পেয়ে খুব খুশী দর্শকরা।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe