...
...
Next Story

Aratrika Sinha: ‘…কাকিমার বেইমানি’, অভয়ার মা'কে কটাক্ষ করে গান গেয়েছেন আরাত্রিকা? সত্যিটা জানাল খুদে কমরেড

আরজি কর-কাণ্ডের নির্যাতিতার মা-কে নিয়ে তৈরি বিতর্কিত গান এবং খুদে শিল্পী আরাত্রিকা ভট্টাচার্য-র নাম জড়িয়ে যে বিভ্রান্তি তৈরি হয়েছিল, তার অবসান ঘটাল স্বয়ং আরাত্রিকাই। বামপন্থী নেতা শতরূপ ঘোষের শেয়ার করা সেই গান ঘিরে যখন নেটপাড়ায় সমালোচনার ঝড় বইছে, তখন শিল্পী নিজে সামনে এসে সবটা পরিষ্কার করে দিল।

Published on: Apr 29, 2026, 18:02:37 IST
Advertisement

গত কয়েক দিন ধরে সমাজমাধ্যমের পাতায় একটি গান ঘুরপাক খাচ্ছে— ‘কাকিমার বেইমানি’। আরজি করের নির্যাতিতা চিকিৎসকের মা বিজেপি-র প্রার্থী হওয়ার পর থেকেই তাঁকে নিয়ে বিতর্কের শেষ নেই। এবার তাঁকে নিয়েই তৈরি আস্ত একটা গান। তাঁর উদ্দেশে তৈরি এই গানটি বাম শিবিরের অনেকেই শেয়ার করেছেন। অভিযোগ উঠেছিল, 'সারেগামাপা' খ্যাত খুদে শিল্পী আরাত্রিকা ভট্টাচার্য এই গানটি গেয়েছেন। অবশেষে এই নিয়ে নীরবতা ভাঙল খোদ শিল্পী।

‘…কাকিমার বেইমানি’, অভয়ার মা'কে কটাক্ষ করে গান গেয়েছেন আরাত্রিকা? সত্যিটা জানাল খুদে কমরেড
‘…কাকিমার বেইমানি’, অভয়ার মা'কে কটাক্ষ করে গান গেয়েছেন আরাত্রিকা? সত্যিটা জানাল খুদে কমরেড

‘এটি আমি গাইনি!’

নিজের অবস্থান পরিষ্কার করে আরাত্রিকা সপাটে জানিয়েছে, এই বিতর্কিত গানের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। সে লিখেছে, 'অনেকেই জানতে চাইছেন কাকিমাকে নিয়ে গানটি আমি গেয়েছি কি না! উত্তর হলো— না। আমি এই গান গাইনি।'

তীর কি তবে এআই-এর দিকে?

আরাত্রিকা কেবল অস্বীকার করেই থামেনি, এই রহস্যময় গানের কণ্ঠের উৎস নিয়েও ইঙ্গিত দিয়েছে সে। তার অনুমান, ‘মনে হয় এটি AI generated (এআই জেনারেটেড)।’ অর্থাৎ, কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তার কণ্ঠস্বর নকল করে বা অন্য কোনো ভাবে এই গানটি তৈরি করা হয়েছে বলে মনে করছে এই খুদে শিল্পী।

তর্ক-বিতর্ক ও নীতিবোধ:

বামপন্থী আদর্শের প্রতি অনুরাগী হওয়ার কারণে আরাত্রিকার দিকে আঙুল তোলা সহজ হয়েছিল অনেকের পক্ষে। কিন্তু শিল্পী নিজেই জানিয়ে দিল, রাজনৈতিক মতাদর্শ যাই হোক না কেন, সন্তানহারা এক মায়ের শোককে বিদ্রুপ করার মতো কাজে সে লিপ্ত নয়।

পানিহাটি কেন্দ্র থেকে লড়াই করছেন অভয়ার মা, রত্না দেবনাথ। তাঁর বিরুদ্ধে রয়েছেন সিপিএমের কলকান দাশগুপ্ত এবং তৃণমূলের তীর্থঙ্কর ঘোষ। এই ত্রিমুখী লড়াইয়ে কে থাকবেন এক নম্বরে? জবাব মিলবে আগামী সোমবার।

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe