চাপের মুখে পড়ে ২১শে জুলাইয়ের মঞ্চে হাজির হয়েছিলেন তারকারা? 'আমরা কেউ বাচ্চা নই…', মুখ খুললেন তৃণা

গুঞ্জন শুরু হয়ে যে তারকারা কিছুটা চাপের মুখে পড়েই নাকি তৃণমূলের ২১ জুলাইয়ের মঞ্চে উপস্থিত হয়েছিলেন। এবার এই গুঞ্জনের সত্যতা নিয়ে মুখ খুললেন তৃণা সাহা।

May 16, 2026, 09:15:48 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

পশ্চিমবঙ্গের শেষ বিধানসভা নির্বাচনে রাজ্যে পালাবদল হয়েছে। ঘাস ফুলের বদলে ফুটেছে পদ্ম। তবে সবুজ শিবির ক্ষমতায় থাকাকালীন তাদের আয়োজিত নানা অনুষ্ঠানে চাঁদের হাট বসত। বিশেষ করে ২১ শে জুলাইয়ের শহীদ দিবসের মঞ্চে তারকা সমাবেশ হত। টলিপাড়ার বহু মুখকেই সেখানে দেখা যেত। কিন্তু এবার জনতার রায়ে বদলেছে সরকার। ফলে তৃণমূল কংগ্রেস শাসন ক্ষমতায় হারায়। তারপরই গুঞ্জন শুরু হয়ে যে, তারকারা কিছুটা চাপের মুখে পড়েই নাকি এই সভায় উপস্থিত হতেন। এবার এই গুঞ্জনের সত্যতা নিয়ে মুখ খুললেন তৃণা সাহা।

চাপের মুখে পড়ে ২১শে জুলাইয়ের মঞ্চে হাজির হয়েছিলেন তারকারা? মুখ খুললেন তৃণা
চাপের মুখে পড়ে ২১শে জুলাইয়ের মঞ্চে হাজির হয়েছিলেন তারকারা? মুখ খুললেন তৃণা

আরও পড়ুন: 'বাচ্চা নেওয়ার থেকে কুকুর পোষা ভালো…', বিয়ে, সংসার, সন্তান প্রসঙ্গে অকপট শেফালি

সংবাদ মাধ্যমের সামনে তিনি এই প্রসঙ্গে বলেন, ‘এই নিয়ে আমার কোনও লজ্জা বা কোনও অনুশোচনা নেই। আমরা একটা জায়গায় গিয়েছিলাম সেখানে প্রত্যেকটা অভিনেতা অভিনেত্রী স্বেচ্ছায় গিয়েছিল। কেউ মাথায় বন্দুক রেখে বলেনি যে, ‘তোমাকে এখানে যেতে হবে, বা এটা করতেই হবে, বা এটায় গেলে এতটা টাকা পাবে', না এগুলোর কোনওটাই হয়নি।’

আরও পড়ুন: ২৬-এর নির্বাচনে হারের পর রাজনীতি ছাড়ার সিদ্ধান্ত রাজের! ‘নিজের সবটুকু…’, যা বললেন তৃণমূলের প্রাক্তন বিধায়ক

তবে অনেকে দাবি করেছেন তাঁরা নাকি ভয়ে গিয়েছিলেন। সেই প্রসঙ্গে তৃণার মত, ‘আমি জানি না কারা বলেছেন। তবে যাঁরা বলেছেন তাঁদের তখনই বলা উচিত ছিল। আর আমরা সকলে প্রাপ্ত বয়স্ক, সকলে স্বেচ্ছায় গিয়েছিল, আমরা কেউ বাচ্চা নই। কেউ জোর করে কিছু করাতে পারে না। এরপর যদি আবার আমাদের কোথাও যেতে হয় সেখানেও হয়তো এই একই কিছু মুখ দেখা যেতে পারে।’

আরও পড়ুন: বিয়ের রাতেই অস্বাভাবিক মৃত্যু মনীন্দ্রর, কিনারা করতে পারবে কি সোহিনী? ‘ফুলপিসি ও এডওয়ার্ড’-এর ট্রেলারের পরতে পরতে চমক

গত বছর ২১শের মঞ্চে তৃণা ছাড়াও ছিলেন, সাংসদ জুন মালিয়া, তারকা সাংসদ সায়নী ঘোষ, রচনা বন্দ্যোপাধ্যায়। প্রাক্তন বিধায়ক তথা অভিনেত্রী লাভলি মৈত্র এবং সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। তাছাড়াও ছিলেন সোমা চক্রবর্তী, তিয়াশা লেপচা, সোহেল দত্ত, শ্রীতমা ভট্টাচার্য, সোনামণি সাহা, ভরতকল, তরিতা, রিমঝিম মিত্র, অরিন্দম শীল, শ্রাবন্তী চট্টোপাধ্যায়-সহ আরও অনেকে। তাছাড়াও ২৬-এর নির্বাচনের আগে বহু তারকাকে দেখা গিয়েছিল তৃণমূলের হয়ে প্রচার করতে। অঙ্কুশ হাজরা, সাংসদ দেব, পরমব্রত চট্টোপাধ্যায় সহ আরও অনেকে।