রবিবার রাতে বিগ বস বাংলা থেকে দ্বিতীয় এলিমিনেশন। বেরিয়ে গেলেন জয়িতা চট্টোপাধ্যায়। এই প্রথম দর্শকদের ভোটে বাদ পড়লেন কোনও প্রতিযোগী। এর আগে শো থেকে অনিন্দ্য বাদ পড়লেও তা ছিল নির্মাতাদের সিদ্ধান্ত, এই প্রথম অডিয়েন্সের কম ভোট পাওয়া বিগ বসের ঘর থেকে বেরিয়ে যেতে হল ইনফ্লুয়েন্সর ও অভিনেত্রী জয়িতা চট্টোপাধ্যায়কে।

মাত্র ১৫ দিনের মাথায় বিগ বসের ঘর থেকে এভাবে বিদায় নিতে হবে, তা হয়তো নিজেও কল্পনা করতে পারেননি জয়িতা।
সৌরভের সামনে চোখে জল জয়িতার
রোববার এলিমিনেশন রাউন্ডে সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায় যখন সুরক্ষিত প্রতিযোগীদের পাশাপাশি বাদ পড়া সদস্য হিসেবে জয়িতার নাম ঘোষণা করেন, তখন মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যায় পুরো ঘর। আবেগ ধরে রাখতে পারেননি জয়িতা।
সৌরভকে উদ্দেশ্যে করে চোখে জল নিয়ে আক্ষেপের সুরে তিনি বলেন, ‘এত তাড়াতাড়ি চলে যাবো দাদা সত্যি ভাবতে পারিনি।’ তবে নিজের ভেঙে পড়া ভাব সামলে নিয়ে বেশ আত্মবিশ্বাসের সঙ্গেই ঘর ছাড়েন তিনি। বেরোনোর আগে বিগ বসের বোর্ডে লিখে যান, ‘যদি কোনও ভুল করে থাকি, ক্ষমা করে দিও, লাভ ইউ অল।’
সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক ‘কর্মফল’ পোস্ট
ঘর থেকে বেরোনোর পরেই জয়িতার অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজ থেকে একটি অত্যন্ত ইঙ্গিতপূর্ণ পোস্ট শেয়ার করা হয়। সেখানে সরাসরি ‘কর্মফল’ বা কার্মার কথা বলা হয়েছে। পোস্টে লেখা হয়, যাঁরা তাঁর দয়ালু স্বভাবের সুযোগ নিয়েছেন, ঘরের ভেতর অনবরত খারাপ ব্যবহার করেছেন এবং তাঁর সৎ উদ্দেশ্য বুঝতে চাননি—প্রত্যেককেই একদিন না একদিন নিজের কর্মফল ভোগ করতে হবে।
জয়িতাই যে বাদ পড়তে চলেছেন, রবিবার বিকেল গড়াতেই তা স্পষ্ট হয়ে গিয়েছিল। শনিবারের এপিসোডে দীপেন্দু সেফ জোনে চলে যাওয়ার পর বটম থ্রি-তে ছিলেন অ্যালেক্স, দুর্নিবার এবং জয়িতা। নতুন প্রোমোয় অ্যালেক্সকে দেখে দর্শক বুঝেই গিয়েছিল এলিমিনেশনের কোপ পড়বে জয়িতার উপরই।
{{/usCountry}}জয়িতাই যে বাদ পড়তে চলেছেন, রবিবার বিকেল গড়াতেই তা স্পষ্ট হয়ে গিয়েছিল। শনিবারের এপিসোডে দীপেন্দু সেফ জোনে চলে যাওয়ার পর বটম থ্রি-তে ছিলেন অ্যালেক্স, দুর্নিবার এবং জয়িতা। নতুন প্রোমোয় অ্যালেক্সকে দেখে দর্শক বুঝেই গিয়েছিল এলিমিনেশনের কোপ পড়বে জয়িতার উপরই।
{{/usCountry}}ফুঁসছে নেটপাড়া: পক্ষপাতিত্বের অভিযোগ
জয়িতার এই আকস্মিক বিদায়ে সোশাল মিডিয়ায় চরম ক্ষোভ উগরে দিচ্ছেন তাঁর অনুরাগী ও সাধারণ দর্শকরা। নেটিজেনদের একাংশের মতে—
অন্যায্য সিদ্ধান্ত: ঘরে থাকা একাধিক নিষ্ক্রিয় প্রতিযোগীদের বাঁচিয়ে রেখে জয়িতাকে এভাবে বলির পাঁঠা বানানো ঠিক হয়নি।
কনটেন্ট দেওয়া সত্ত্বেও বিদায়: মাত্র দু’সপ্তাহের মধ্যে নানা বিতর্ক, সহ-প্রতিযোগী দুর্নিবার সাহা কিংবা সায়ক চক্রবর্তীর সাথে সোজাসাপ্টা বাদানুবাদ এবং খেলায় নিজস্ব জায়গা তৈরি করা সত্ত্বেও জয়িতাকে বাদ দেওয়াটা পক্ষপাতিত্বমূলক। পাশাপাশি রাজবীর আসবার পর থেকে জয়িতা-রাজবীরের রোম্যান্টিক অ্য়াঙ্গেল এবং সেখানে নন্দিনীর এন্ট্রি, এই ত্রিকোণ কাহিনি বা ‘বিগ বসের ঘরে কনে দেখা আলো’ চুটিয়ে এনজয় করছিল দর্শক। সবই মাটি হয়ে গেল জয়িতার এলিমিনেশনের জেরে।
সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে শুরু হয়ে গেছে চর্চা—তবে কি বিগ বসের ঘরের ভেতরের সমীকরণ ও ভোটের খেলায় জয়িতা ‘ভিকটিম’ হলেন? অন্যদিকে জয়িতার বিদায়ের পাশাপাশি এই সপ্তাহে নতুন ওয়াইল্ড কার্ড প্রতিযোগী হিসাবে জীতু কমল, যার ফলে খেলার সমীকরণ বেশ বদলাবে।