২০ জুলাই সংসদ অভিযানকে কেন্দ্র করে ছাত্রদের বিক্ষোভে উত্তপ্ত হয়ে ওঠে রাজধানী। শিক্ষা সংস্কার ও পরীক্ষা ব্যবস্থার পরিবর্তনের দাবিতে আয়োজিত এই আন্দোলনে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ব্যবহার করা হয়, যা নিয়ে দেশজুড়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে।

এই ঘটনার পর একাধিক তারকার মতো এবার সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া জানিয়েছেন পঞ্জাবি গায়ক ও অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ। তিনি লেখেন, সোমবার যা ঘটেছে তা একেবারেই গ্রহণযোগ্য নয়। তাঁর মতে, ছাত্রদের সঙ্গে এমন আচরণ করা উচিত নয় এবং প্রশাসনের উচিত তাদের দাবি মন দিয়ে শোনা। তিনি আরও বলেন, মানুষের কণ্ঠস্বরই আসলে ঈশ্বরের কণ্ঠস্বর।
তবে নিজের পোস্টেই দিলজিৎ আশঙ্কা প্রকাশ করেন, এই অবস্থান নেওয়ার জন্য তাঁকে আবারও ‘অ্যান্টি-ন্যাশনাল’ বলা হতে পারে। তিনি স্মরণ করিয়ে দেন, কৃষক আন্দোলনের সময়ও তাঁদের সমর্থন করায় তাঁকে প্রবল সমালোচনা, এমনকি কিছু আইনি জটিলতারও মুখোমুখি হতে হয়েছিল। যদিও সেই বিষয়ে বিস্তারিত কিছু বলতে চাননি তিনি। তাঁর কথায়, সবকিছুই ঈশ্বর দেখছেন এবং তিনি সকলের মঙ্গল কামনা করেন।
উল্লেখযোগ্য বিষয় হল, কয়েক দিন আগেই একটি ইনস্টাগ্রাম লাইভে একই আন্দোলন নিয়ে প্রশ্ন করা হলে দিলজিৎ মন্তব্য করতে চাননি। তখন তিনি বলেছিলেন, নিজের ‘অরা ট্যুর’-এর ব্যস্ততার কারণে পরিস্থিতি সম্পর্কে পুরোপুরি অবগত নন। পাশাপাশি তিনি স্পষ্ট করে বলেছিলেন, তিনি একজন শিল্পী, কোনও রাজনৈতিক নেতা নন, তাই তাঁকে এই বিতর্কের বাইরে রাখা হোক।
তবে ককরোচ জনতা পার্টির ডাকা ছাত্র আন্দোলনে এর আগেই প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন অভিনেত্রী শাবানা আজমি ও অভিনেতা প্রকাশ রাজও। ছাত্রদের দাবি নিয়ে প্রশাসনের সঙ্গে আলোচনার পক্ষে সওয়াল করেছেন তাঁরাও।
{{/usCountry}}তবে ককরোচ জনতা পার্টির ডাকা ছাত্র আন্দোলনে এর আগেই প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন অভিনেত্রী শাবানা আজমি ও অভিনেতা প্রকাশ রাজও। ছাত্রদের দাবি নিয়ে প্রশাসনের সঙ্গে আলোচনার পক্ষে সওয়াল করেছেন তাঁরাও।
{{/usCountry}}এদিকে দিলজিতের পেশাগত জীবনও সম্প্রতি আলোচনায়। তাঁর অভিনীত ‘সতলুজ’ ছবিটি দীর্ঘ চার বছর সেন্সর বোর্ডের অনুমোদনের অপেক্ষায় থাকার পর চলতি মাসে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পায়। তবে মুক্তির মাত্র দু'দিনের মধ্যেই ছবিটি প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নেওয়া হয়, যা নিয়েও নতুন বিতর্ক তৈরি হয়েছে।