...
...
Next Story

Dipankar-Ahona: 'তোমার ছায়া সঙ্গী হয়ে থাকব...', জন্মদিনে অহনাকে ভালোবাসায় ভরালেন দীপঙ্কর

Dipankar-Ahona: দীপঙ্করকে ভালোবেসে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন মায়ের অমতে। আজ একমাত্র মেয়েকে নিয়ে সুখে সংসার করছেন অহনা। সোশ্যাল মিডিয়ায় মাঝেমধ্যেই সেই সুখী গৃহ কোণের দৃশ্য ফুটে ওঠে অহনার হাত ধরে।

Published on: Jun 11, 2026, 16:56:02 IST
Advertisement

Dipankar-Ahona: দীপঙ্করকে ভালোবেসে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন মায়ের অমতে। আজ একমাত্র মেয়েকে নিয়ে সুখে সংসার করছেন অহনা। সোশ্যাল মিডিয়ায় মাঝেমধ্যেই সেই সুখী গৃহ কোণের দৃশ্য ফুটে ওঠে অহনার হাত ধরে। অহনাকে দেখে বোঝাই যায়, দীপঙ্করকে বিয়ে করে বেশ সুখেই রয়েছেন তিনি। অন্যদিকে অহনাকে সবসময় ভালোবাসায় ভরিয়ে রাখেন দীপঙ্কর, মেয়েকেও চোখে হারান তিনি। এবার স্ত্রীর জন্মদিনে একটি আবেগতাড়িত পোস্ট করলেন দীপঙ্কর।

জন্মদিনে অহনাকে ভালোবাসায় ভরালেন দীপঙ্কর
জন্মদিনে অহনাকে ভালোবাসায় ভরালেন দীপঙ্কর

স্ত্রী এবং সন্তানের সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করে দীপঙ্কর লেখেন, যেভাবে সবটা আগলে রেখেছে এভাবেই আগলে রেখো। তোমার লড়াই দু এক কথায় বোঝানোর মত নয়, তাই জমানো থাক। আমার মেয়ে বড় হলে সময় নিয়ে ওকে শোনাবো। আমি চাই তুমি ওর জীবনের ইনস্পিরেশন হয়ে থাকো। এগিয়ে চলো, এখনো অনেক পথ চলা বাকি। আমি সব সময় তোমার ছায়া সঙ্গী হয়ে থাকবো। অনেক অনেক আদর। শুভ জন্মদিন মাম্মা।

দীপঙ্করের এই পোষ্টের কমেন্ট বক্সে স্বামীকে ভালোবাসায় ভরিয়েছেন অহনাও। দুজনে মিলে যে নিজেদের ছোট্ট দুনিয়া গড়ে তুলেছেন, সেখানেই একে অপরকে ভালোবাসায় বেঁধে রেখেছেন এই তারকা দম্পতি।

প্রসঙ্গত, সন্তানকে সময় দেওয়ার পাশাপাশি আবার নিজের কাজে ফিরেছেন অহনা। এই মুহূর্তে তিনি কাজ করছেন তার এই ধরি ধরি মনে করি ধারাবাহিকে। অন্যদিকে দীপঙ্করও নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকেন। তবে যে সময়টা অহনা কাজে ব্যস্ত থাকেন সেই সময়টা হয় দীপঙ্কর না হলে দীপঙ্করের বাবা অর্থাৎ অহনার শ্বশুরমশাই আগলে রাখেন মীরাকে।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks